Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
গর্ভধারণে সমস্যা দেখা দিচ্ছে? এই ভুলগুলো করছেন না তো?
মা হওয়া একজন নারীর জীবনে সবচেয়ে আনন্দের মুহূর্ত। কিন্তু আজকাল মহিলাদের মধ্যে ভীষণ রকম ইনফার্টিলিটির সমস্যা দেখা যাচ্ছে। অগোছালো জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, কর্মব্যস্ততা এবং স্ট্রেসের কারণে অধিকাংশ নারীর গর্ভধারণে সমস্যা হচ্ছে। তবে যে কেবল মহিলারাই ইনফার্টিলিটির সমস্যায় আক্রান্ত এমনটা মোটেই নয়, পুরুষরাও সমান ভাবে আক্রান্ত হচ্ছেন।

বর্তমানে অনেক মহিলাই হাজার চেষ্টা করার পরেও গর্ভধারণে সক্ষম হচ্ছেন না। কারণ খুঁজলে দেখা যায় তাঁদের জীবনযাপনেই লুকিয়ে আছে গলদ। আসুন জেনে নেওয়া যাক, ঠিক কী কী কারণে মহিলাদের গর্ভধারণে সমস্যা দেখা দিচ্ছে -

স্ট্রেস
অতিরিক্ত স্ট্রেস বা মানসিক চাপের কারণে ফার্টিলিটির উপর খারাপ প্রভাব পড়ে। এর ফলে গর্ভধারণে বাধা পড়ে। তাই স্বাস্থ্যকর গর্ভাবস্থার জন্য, শরীর এবং মন উভয়ই সুসংগত হওয়া উচিত। যদি আপনি তীব্র মানসিক চাপের সঙ্গে মোকাবিলা করার সময় গর্ভবতী হন, তাহলে মা ও গর্ভস্থ শিশু উভয়ের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়তে পারে।

অনিদ্রা
শান্ত এবং চাপমুক্ত থাকার জন্য রাতে খুব ভাল ভাবে ঘুম হওয়া অপরিহার্য। অপর্যাপ্ত ঘুমের কারণে মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপরও খারাপ প্রভাব পড়ে এবং ফার্টিলিটির মাত্রাও হ্রাস পায়। তাছাড়া, অনিদ্রার কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমতে থাকে, ইনফেকশনের ঝুঁকি বাড়ে। অনিদ্রার কারণে পুরুষদের স্পার্ম কাউন্ট কমে যায় এবং মহিলাদের মাসিকের সমস্যা দেখা দিতে পারে।

অতিরিক্ত ওজন
অতিরিক্ত ওজন বা খুব মোটা মহিলাদের গর্ভধারণে সমস্যা দেখা দিতে পারে। কারণ শরীরে অতিরিক্ত চর্বির কারণে অনিয়মিত পিরিয়ড বা অনুপযুক্ত ডিম্বস্ফোটনের মতো সমস্যা হতে পারে। আর, এই উভয় অবস্থার কারণেই ফার্টিলিটি হ্রাস পেতে পারে, ফলে গর্ভধারণে বাধা পড়ে।

অনিয়মিত মাসিক চক্র
হরমোনজনিত সমস্যা, অতিরিক্ত ওজন বা স্ট্রেসের মতো অনেক কারণে অনিয়মিত মাসিক চক্র হতে পারে। আর, মাসিক চক্র ঠিক না থাকলে ওভ্যুলেশন পিরিয়ড গণনা করা খুব কঠিন।



Click it and Unblock the Notifications