Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
আপনার শিশু কি খেতে চাইছে না, অপুষ্টিতে ভুগছে? কৃমি হয়নি তো, বুঝবেন কীভাবে
পেটে ব্যথা মানেই কৃমি নয়। দাঁত কটমট করা, বদহজম মানেও কিন্তু কৃমি হওয়ার লক্ষণ নয়। শিশুদের পেটের ব্যথার যেমন বিভিন্ন কারণ থাকতে পারে, তেমনি মুখের ঘা, সংক্রমণের জন্য়ও লালা পড়তে পারে। পেট খারাপও হতে পারে একাধিক কারণে। তবে শিশুরা যেসব সমস্যায় ভোগে তার মধ্যে কৃমির সমস্যা অনেক বেশি দেখা যায়।
কৃমি এক ধরনের পরজীবী। এটি মূলত, মানুষের শরীরের পুষ্টি নিয়ে বেঁচে থাকে এবং বংশবিস্তারও করে। মানব শরীরের খাদ্যনালীর নিচের অংশে, অনেকসময় লিভারে কৃমির সংক্রমণ বাড়তে পারে। কৃমির কারণে শিশু অপুষ্টিতে আক্রান্ত হয়। এছাড়াও দেখা যায় আরও কিছু উপসর্গ। আগে জেনে নেওয়া যাক লক্ষণগুলি-

- শিশুর শরীরে আয়রনের ঘাটতি ও রক্তশূন্যতা
- অপুষ্টিতে ভোগা
- পেট ফাঁপা ও ডায়রিয়া
- অ্যালার্জি, চুলকানি, শ্বাসকষ্ট
- খাবারে অরুচি, বমি ভাব
- মলদ্বারে প্রচুর চুলকানি এবং ইনফেকশন
- বদহজম ও ঘন ঘন পাতলা পায়খানা
- জন্ডিস
- খিটখিটে ভাব
উইকএন্ডে হয়ে যাক জমিয়ে খাওয়া-দাওয়া, বিনা পেঁয়াজ-রসুনেই হোক মাটন কষা
যদি এই লক্ষণগুলি আপনার শিশুর মধ্যে দেখতে পান তবে অতি শীঘ্রই একজন শিশু চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়াও বিশেষজ্ঞরা বলছেন, শিশুর অপুষ্টির একটি বড় কারণ কৃমি। গবেষণায় দেখা গিয়েছে, ১০ বছরের নিচে প্রায় ৩৯ শতাংশ শিশু কৃমিতে আক্রান্ত হচ্ছে। তাই কৃমি প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। কয়েকটি বিষয় এক্ষেত্রে একটু মেনে চলতে হবে। যেমন-
- অবশ্যই নজর রাখবেন আপনার শিশু যাতে প্রত্যেকবার মলত্যাগ ও প্রস্রাবের পরে সাবান দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করে।
- কিছু কিছু কৃমি আছে নখের মাধ্যমে ছড়ায়। এজন্য খালি পায়ে হাঁটা যাবে না। শিশুদের নখ অবশ্যই ছোট রাখতে হবে।
- ময়লা, আবর্জনা ধরার পরে আপনার শিশু যাতে হাত মুখে না দেয় সেদিকে নজর রাখুন। সবসময় আবর্জনা ধরার পর ভালো করে ধুয়ে ফেলতে হবে।
- বিশুদ্ধ জল পান করতে হবে।
- নিয়ম মেনে পরিবারের সবাইকে একসঙ্গে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কৃমিনাশক ওষুধ খেতে হবে।
- বাড়িতে ছোট শিশু থাকলে পরিবারের সকলকে অবশ্যই সচেতন থাকতে হবে।



Click it and Unblock the Notifications