গর্ভবতীদের জন্য খুবই স্বাস্থ্যকর কুমড়ো! জেনে নিন এর ৫ উপকারিতা

কুমড়ো অনেকেরই খুব অপছন্দের সবজি। কিন্তু এক কথায় বলতে গেলে, কুমড়ো হল পুষ্টির ভান্ডার। এটি কেবল শরীরে পুষ্টি জোগায় না, পাশাপাশি অনেক রোগ-ব্যাধি থেকেও আমাদের রক্ষা করে। শুধু কুমড়োই নয়, এর পাতা এবং বীজও স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারি। কুমড়োর বীজে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, কপার, জিঙ্কের মতো একাধিক উপাদান। এছাড়া, কুমড়ো পাতায় প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন এ ও সি রয়েছে।

Health Benefits Of Pumpkin During Pregnancy

গর্ভাবস্থায়ও কুমড়ো খাওয়া নিরাপদ। তবে প্রেগনেন্সির সময় শারীরিক জটিলতা দেখা দিলে, চিকিৎসকের পরামর্শ নিয়েই কুমড়ো খাওয়া উচিত। চলুন জেনে নেওয়া যাক, গর্ভাবস্থায় কুমড়ো খেলে কী কী উপকার হয় -

পেট ব্যথা কমায়

পেট ব্যথা কমায়

গর্ভাবস্থায় পেটে ব্যথা, খিঁচুনি প্রতিরোধ করতে পারে কুমড়ো। আপনি কুমড়ো সেদ্ধ, ভাজা অথবা তরকারি রান্না করেও খেতে পারেন।

পুষ্টিগুণ সমৃদ্ধ

পুষ্টিগুণ সমৃদ্ধ

কুমড়োতে প্রচুর পুষ্টি উপাদান রয়েছে, যা প্রেগনেন্সিতে খুব ভাল কাজ দেয়। কুমড়োয় প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, নিয়াসিন এবং ফসফরাস রয়েছে।

ডায়রিয়া প্রতিরোধ করে

ডায়রিয়া প্রতিরোধ করে

কুমড়ো ডায়রিয়া এবং একজিমা হওয়ার সম্ভাবনা কমাতে পারে। গর্ভাবস্থায় এই সমস্যাগুলি খুবই সাধারণ। কুমড়ো আমাদের অন্ত্র থেকে কৃমি অপসারণ করে এবং প্লীহা পরিষ্কার রাখে। ফলে গর্ভাবস্থায় পেটে সংক্রমণের সম্ভাবনা থাকেই না।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে

কুমড়ো রক্তে শর্করার মাত্রা কমাতেও সাহায্য করে। তবে চিনি বা কোনও রকম মিষ্টির ব্যবহার না করে কুমড়ো খেলে তবেই উপকার পাবেন।

প্রোটিন সমৃদ্ধ

প্রোটিন সমৃদ্ধ

কুমড়োয় প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যে কারণে গর্ভাবস্থায় কুমড়ো বিশেষ উপকারি। এছাড়াও, কুমড়োতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য় করে।

Story first published: Thursday, December 8, 2022, 20:44 [IST]
X
Desktop Bottom Promotion