(ছবি)ছোটদের ক্ষেত্রে রসুন কতটা উপকারি আপনি কি জানেন?

By Oneindia Bengali Digital Desk

ছোটদের ক্ষেত্রে নানারকম সমস্যা দেখা দেয়। কখনও সর্দি-কাশি, কখনও পেটের ব্যখা, কখনও সংক্রমণ তো কখনও আবার জীবাণুর প্রকোপ। কিন্তু ছোটদের ক্ষেত্রে যদি রোজকার খাবারে রসুন রাখা যায় তাহলে অনের সমস্যা থেকেই মুক্তি পায়া যায়। [৮ বছর ধরে সংরক্ষণ করা 'ডিম' দিয়েই মা হলেন চল্লিশোর্ধ ডায়না হেডেন!]

ছোটদের যদি রোজ একটু করে রসুন খাওয়ানো যায় তাহলে শরীরের ইমিউনিটি ক্ষমতাও বাড়বে। কারণ রসুনে প্রচুর পরিমানে ভিটামিন বি ও ভিটামিন বি৬ থাকে। [(ছবি) নবজাতকের এই ক্ষমতাগুলি চমকে দেওয়ার মতো]

অনেকের ধারনাই থাকে যে রসুন গুরুপাক। ছোটদের খাবারে রসুনের ব্যবহার করলে তা ছোটদের হজম করতে অসুবিধা হয়। কিন্তু এই ধারণা ভুল। অল্প পরিমাণে রসুন ব্যবহার করলে তা মোটেই কোনও সমস্যা তৈরি করে না। [খুদে ভক্তদের সঙ্গে সলমন খানের অদেখা মিষ্টি কিছু মুহুর্ত!]

ছোটদের খাবারে রসুনের ব্যবহারের একাধিক উপকারিতা আছে। আজকের এই প্রতিবেদন সেই সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই। তাহলে আসুন দেখে নেওয়া যাক । [(ছবি) পেঁয়াজের ছোঁয়াতেই সারবে এই রোগগুলি!]

শ্বাসকষ্টের সমস্যা দূর করে

শ্বাসকষ্টের সমস্যা দূর করে

ছোটবেলায় শিশুদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা সেভাবে বৃদ্ধি পায় না। তাই ট করে সর্দি লেগে যায়। আর তার থেকেই শুরু হয় শ্বাসপ্রশ্বাসের সমস্যা। যদি রসুন স্যুপ খাওয়ানো যায় ছোটদের তাহলে ঠাণ্ডা লাগার ধাত থেকে মুক্তি পাওয়া যায়।

পেটের ব্যথা সারাবে

পেটের ব্যথা সারাবে

ছোটদের পেটের ব্যথা সারাতে রসুন খুবই উপকারি। রসুন থেঁতো করে যদি মধুর সঙ্গে মিশিয়ে খাওয়ানো যায় তাহলে পেটের যে কোনও রোগে তা কাজে দেয়।

সংক্রমণ নিয়ন্ত্রণ করে

সংক্রমণ নিয়ন্ত্রণ করে

ব্যাকেরিয়ার কারণে যে সংক্রণ হয় তাও নিয়ন্ত্রণ করে। শরীরে সংক্রমণ তৈরি করা যে ব্যাকটেরিয়া তৈরি হয় রসুন তা অনেকাংশে নিয়ন্ত্রণ করে। তাই কাঁচা রসুন মাখনে ভেজে সেটা ভাতের সঙ্গে মেখে খাওয়াতে পারেন এতে অন্ত্র, মলাশয়ের সংক্রমণ অনেকাংশে কমে।

কৃমি

কৃমি

অন্ত্রে জন্ম নেওয়া কৃমি নষ্ট করার ক্ষমতা আছে রসুনের। রসুনের রসের কয়েক ফোঁটা খাবারে মিশিয়ে খাবালে তা ক-মির সমস্যা মেটাতে পারে।

X
Desktop Bottom Promotion