ডায়াপার পরালেই শিশু কাঁদছে? লাল র‍যাশ-জ্বালাভাব, জেনে নিন কী করবেন

By Bhagysree Sarkar

ডায়াপার র‌যাশ, এটি শিশুদের একটি সাধারণ সমস্যা। গরমে শিশুদের বিভিন্ন শারীরিক সমস্যা দেখা যায়। সঙ্গে ডায়াপার র‌যাশ যেন মরার ওপর খাঁড়ার ঘা। বিশেষজ্ঞরা বলছেন, বাবা-মায়ের অবহেলার কারণেই এই সমস্যা হয়, এমনটা নয়। এই ধরনের র‌যাশ দূর করতে শুরু থেকেই ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কারণ, এমনিতেই শিশুর জন্য র‌যাশ অস্বস্তিকর ও যন্ত্রণাদায়ক।

বিশেষজ্ঞরা বলেছেন, ডায়াপার ব্যবহারের কারণে কোনো কোনো শিশুর একেবারেই সমস্যা হয় না। আবার অনেকেরই র‍যাশ ওঠে, ত্বক লালচে হয়ে যায়। এর অন্যতম কারণ, ভেজা বা ব্যবহৃত ডায়াপার বেশিক্ষণ পরিয়ে রাখা। যা থেকে ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণ হয়ে শিশুর শরীরে র‌যাশ সৃষ্টি করে। তবে সবার একইরকমের ত্বক নয়, কারো কারো ত্বক সেনসিটিভ। যাদের ত্বক সেনসিটিভ, তাদের ডায়াপার র‍যাশ বেশি হয়। ডায়াপারে ঢাকা অংশ কখনো লাল, ফোলা বা দানা দেখা গেলে বুঝবেন আপনার সন্তানের ডায়াপার র‍যাশ হয়েছে। এই জায়গায় হাত দিলেই শিশুরা কান্না করতে শুরু করে। তাই এইসময় কী কী বিষয় মাথায় রাখতে হবে দেখে নিন-

diapers
  • প্রতিবার ডায়াপার চেঞ্জ করে নতুন ডায়াপার পরানোর আগে শরীরের সেই জায়গাটি মুছে নিন। আপনি ব্যবহার করতে পারেন শিশুদের জন্য তৈরি যেকোনও ওয়েট টিস্যু।
  • আপনি ব্যবহার করতে পারেন পেট্রোলিয়াম জেলি, পেট্রোলিয়াম অয়েন্টমেন্ট। যাদের ত্বক তৈলাক্ত, তারা পাউডারও ব্যবহার করতে পারেন।
  • র‍যাশ থাকা অবস্থায় শিশুকে ডায়াপার ছাড়াই ঘুমাতে দিন। এতে আপনার শিশুর জ্বালাভাব কমবে।
  • খেয়াল রাখবেন কোন খাবারে অ্যালার্জি হয় আপনার শিশুর। সেগুলি খাওয়াবেন না। এতে ডায়াপার র‍যাশ হবার প্রবণতা বেড়ে যায়।
  • আপনার শিশুর সাইজ অনুযায়ী ডায়াপার ব্যবহার করুন। ভুল সাইজে শরীরে চান পড়তে পারে, এর থেকেও শিশুর র‍যাশ বেড়ে যেতে পারে।

চাঞ্চল্যকর তথ্য! লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রিটার্ম বার্থের সংখ্যা, নিরাপত্তার জন্য কী কী করবেন

এছাড়াও বাড়িতে এই সমস্যার সমাধান পেতে কিছু জিনিস ব্যবহার করতে পারেন, যেমন-

  • দই-

দই একধরনের প্রদাহবিরোধী উপাদান এবং প্রাকৃতিকভাবেই ইস্ট ও মাইক্রোবায়াল ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে। তাই আপনার শিশুর র‍যাশ কমাতে সক্ষম দই।

  • অ্যালোভেরা-

অ্যালোভেরার প্রদাহবিরোধী গুণ থাকায় শিশুর ত্বকের প্রদাহ ও অস্বস্তি কমায়। এর অ্যান্টিমাইক্রোবায়াল উপাদান ডায়াপায় র‌যাশের ব্যাকটেরিয়া মারে।

  • নারকেল তেল-

ডায়াপার র‌যাশের জন্য এটি সবচেয়ে নিরাপদ প্রাকৃতিক উপাদান। এটি অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিভাইরাল হওয়ায় র‌যাশের চিকিৎসায় সাহায্য করে। শিশুর ত্বক নরম ও আর্দ্র রাখে।

  • পেট্রোলিয়াম জেলি-

পেট্রোলিয়াম জেলি, একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার। যার প্রদাহবিরোধী উপাদান আছে, ফলে এটি ডায়াপার র‌যাশের চিকিৎসায় বেশ উপকারী। এটি শিশুর ত্বকে জীবাণুর সংক্রমণে বাধা দেয়।

Story first published: Monday, June 10, 2024, 13:56 [IST]
X
Desktop Bottom Promotion