Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
কেমন ধরনের খাবার খেতে ভালবাসেন তা দেখে জেনে যাওয়া সম্ভব আপনার গ্রহ দোষ সম্পর্কে!
বাস্তবিকই থাবার খাওয়ার ধরন দেখে জন্ম কুষ্টিতে কোন গ্রহ দোষ রয়েছে কিনা, সে সম্পর্কে ধরণা করে নেওয়া সম্ভব। কিন্তু কীভাবে? এই প্রশ্নেরই তো উত্তর খোঁজার চেষ্টা করা হবে এই প্রবন্ধে।
একেবারে ঠিক শুনেছেন! বাস্তবিকই থাবার খাওয়ার ধরন দেখে জন্ম কুষ্টিতে কোন গ্রহ দোষ রয়েছে কিনা, সে সম্পর্কে ধরণা করে নেওয়া সম্ভব। কিন্তু কীভাবে? এই প্রশ্নেরই তো উত্তর খোঁজার চেষ্টা করা হবে এই প্রবন্ধে।
হে ভোজনরসিক বাঙালি কখনও ভেবে দেখেছেন কি কেন কেউ একটু বেশি মাত্রায় নুন খেতে ভালবাসেন, আর কেউ কেউ একের পর এক লঙ্কা সাবার করেও ঝালে হু-হা করেন না! আসলে এই সব কিছুই নির্ভর করে আমাদের জন্ম কুষ্টির উপর। তাই তো রাশি দেখে যে কোনও মানুষের চরিত্র সম্পর্কে ধরণা করে নিতে পারেন অ্যাস্ট্রোলজাররা। শুধু তাই নয়, বৈদিক অ্যাস্ট্রোলজির উপর লেখা একাধিক প্রাচীন বই অনুসারে কে কেমন ধরনের খাবার খাচ্ছেন, তা দেখে জন্ম কুষ্টিতে কোন কোন গ্রহের অবস্থান বেজায় দুর্বল, সে সম্পর্কেও ধরণা করা নেওয়া সম্ভব, যে বিষয় এই প্রবন্ধে বিস্তারিত আলোচনা করা হবে।
আমাদের জীবন আদৌ আনন্দময় হবে, না দুঃখে ভরা, তা অনেকাংশেই নির্ভর করে গ্রহদের অবস্থানের উপর। এই যেমন ধরুন কারও কুষ্টিতে চাঁদের অবস্থান দুর্বল হলে তার অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। অন্যদিকে জুপিটার বা বৃহষ্পতি গ্রহের অবস্থান ঠিক না হলে মানসিক জোর কমতে থাকে। সেই সঙ্গে কর্মক্ষেত্রে উন্নতি লাভের সম্ভাবনাও যায় কমে। এইভাবে নানা গ্রহ নানাভাবে আমাদের জীবনের উপর প্রভাব ফেলে থাকে। তাই তো কারও কুষ্টিতে কোন গ্রহ দুর্বল রয়েছে, তা জেনে নিয়ে যদি যথাযথ ব্যবস্থা নেওয়া যায়, তাহলে কোনও ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা যায় কমে। এবার নিশ্চয় বুঝেছেন বন্ধু, কেন সবার এই প্রবন্ধটি পড়া একান্ত প্রয়োজন?
তাহলে আর অপেক্ষা কেন, চলুন জেনে নেওয়া যাক খাওয়ার অভ্যাস দেখে কীভাবে গ্রহ দোষ সম্পর্কে জেনে যাওয়া সম্ভব, সে সম্পর্কে...!

১.বৃহষ্পতি গ্রহ দুর্বল থাকলে:
জ্যোতিষশাস্ত্র বিদদের মতে যাদের কুষ্টিতে বৃহষ্পতি গ্রহ বেজায় দুর্বল থাকে, তারা মূলত হলুদ রঙের খাবার খেতে বেশি ভালবাসেন, যেমন ধরুন ডাল, লাডডু, বেসন দিয়ে বানানো কোনও পদ প্রভৃতি। শুধু তাই নয়, এরা খাবারে বেশি মাত্রায় হলুদ ব্যবহার করতেও কিন্তু পিছপা হন না। তাই তো কারও বানানো খাবারে যদি দেখেন হলুদের মাত্রা একটু বেশি রয়েছে, তাহলে জানবেন সেই মানুষটির বৃহষ্পতি বেজায় দুর্বল।

২. মঙ্গল দোষ থাকলে:
এমন গ্রহ দোষ যাদের রয়েছে, তারা যেমন মিষ্টি খেতে ভালবাসেন, তেমনি ঝাল খাবার খেতেও বেজায় পছন্দ করেন। বিশেষত কাঁচা লঙ্কা খেতে এদের জুড়ি মেলা ভার। শুধু তাই নয়, এরা মুসুর ডাল খেতেও খুব পছন্দ করেন। আর যদি মিষ্টির কথা বলেন, তাহলে বলতে হয়, যাদের কুষ্টিতে মঙ্গল বক্রস্থানে অবস্থান করে, তারা একসঙ্গে ১০ টা মিষ্টিও খেয়ে ফলতে পারেন। বিশেষত জিলিপির মতো মিষ্টি খেতে এরা খুব ভালবাসেন।

৩. সূর্য দেবের অবস্থান ঠিক না হলে:
যাদের বার্থ চার্টে সূর্য বেজায় দুর্বল, তারা মিষ্টি খেতে যতটা ভালবাসেন, ততটাই টক জাতীয় খাবার খেতে পছন্দ করেন। সেই সঙ্গে প্রতিটি খাবারে একটু বেশি মাত্রায় নুন ব্যবহার করার প্রবণতা থাকে এদের। শুধু তাই নয়, এমন মানুষেরা সারক্ষণ কিছু না কিছু খেয়ে যান, কখনও সেটা চিপস হয়, তো কখনও সখনও ভাজা জাতীয় খাবার।

৪. চাঁদ এবং শুক্র দুর্বল হলে:
যাদের কুষ্টিতে চন্দ্র-শুক্র দুর্বল থাকে, তাদের সাদা রঙের খাবারের প্রতি বেজায় দুর্বলতা রয়েছে। তাই তো এরা দুধ, দই, ভাত, ঘি এবং রসগোল্লার মতো খাবার খেতে বেশি পছন্দ করেন। তবে প্রতিটি বাঙালিরই যেহেতু রসগোল্লা বেজায় প্রিয়, তাই কারও কুষ্টিতে চাঁদ অথবা শুক্র দুর্বল রয়েছে কিনা তা জানতে বাকি খাবারগুলির দিকে একটু নজর রাখতে হবে কিন্তু!

৫. শনির দোষে যারা দুষ্ট:
যাদের জন্ম কুষ্টিতে শনি বেজায় দুর্বল স্থানে অবস্থান করে, তাদের ভাজা জাতীয় খাবারের প্রতি দুর্বলতা থাকে। সেই সঙ্গে খিচুড়ির প্রতিও এদের এক আজব টান রয়েছে। তাছাড়া যে কোনও ধরনের ডাল খেতেও এরা খুব ভালবাসেন। শুধু তাই নয়, এমন মানুষেরা সরষের তেলে রান্না করা খাবার খেতে বেশি পছন্দ করে থাকেন।

৬. বুধে দোষ যাদের:
এদের সারাক্ষণ মুখ চলে। তাই তো প্রতি মিনিটে কিছু না কিছু খাবার এদের চাইই চাই! প্রসঙ্গত, এরা মটরশুঁটি এবং মুগ ডাল খেতে খুব ভালবাসেন। আর সঙ্গে যদি কোনও সবজি থাকে, তাহলে তো কথাই নেই। কারণ বুধের দোষ যাদের থাকে, তারা সবুজ শাক-সবজি খেতে বেজায় পছন্দ করেন!



Click it and Unblock the Notifications