Year Ender 2022: মোমো আইসক্রিম থেকে পান্তুয়ার পরোটা, এ বছর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই সব অদ্ভুত খাবার

নতুন নতুন খাবার ট্রাই করতে কার না ভাল লাগে! সুযোগ পেলেই আমরা চেখে দেখি নতুন সব পদের। বাড়ির গৃহিণী থেকে শুরু করে রেস্তোরাঁর শেফ, সকলেই ট্রাই করেন নিত্য নতুন রান্নার। তবে, এ বছর এমন কিছু অদ্ভুত খাবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেগুলো হয়তো আমরা কখনও ভাবতেই পারি না।

List of weird food combinations that goes viral in 2022

চলুন দেখে নেওয়া যাক, ২০২২ সালে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া কিছু অদ্ভুত খাবারের তালিকা -

ফলের চা

ফলের চা

সকালে ঘুম ভেঙে, সন্ধ্যার আড্ডায়, অফিসে কাজের ফাঁকে, এক কাপ চা ছাড়া যেন গোটাটাই অসম্পূর্ণ। শরীরকে চনমনে রাখতে, এনার্জি বাড়াতে চায়ের জুড়ি মেলা ভার। কিন্তু কখনও ফল দিয়ে চা পান করেছেন কি? অবাক হচ্ছেন নিশ্চয়ই! গুজরাতের সুরাটের একটি চায়ের দোকানে এই অদ্ভুত চা বিক্রি হয়। তবে, নেটিজেনদের কারুরই চা নিয়ে এই এক্সপেরিমেন্ট পছন্দ হয় নি।

গুলাব জামুন পরোটা

গুলাব জামুন পরোটা

রুটি, লুচি, পরোটা, এর মধ্যে পরোটার বাহার কিন্তু সবচেয়ে বেশি। ভিতরে পুর ভরা হরেক রকমের পরোটা পেট এবং মন দুটোই ভরায়। কিন্তু কখনও গুলাব জামুন বা পান্তুয়ার পরোটা খেয়েছেন? চলতি বছর সোশ্যাল মিডিয়ায় এমনই একটি পরোটার ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গেছে, চিনির সিরাপে ডোবানো রয়েছে গুলাব জামুন দিয়ে তৈরি পরোটা।

স্ট্রবেরি সিঙাড়া

স্ট্রবেরি সিঙাড়া

এক কাপ গরম চায়ের সঙ্গে একটা সিঙাড়া হলে যেন মন জুড়িয়ে যায়। কিন্তু এই চেনা সিঙাড়াই যদি হয় নীল বা গোলাপী রঙের! অবাক হচ্ছেন নিশ্চয়ই? এরকমই রঙ-বেরঙের সিঙাড়ার খোঁজ মিলেছে দেশের রাজধানীতে। শুধু সিঙাড়ার রঙ-ই আলাদা নয়, এর স্বাদ ও গন্ধও ভিন্ন ৷ দিল্লির একটি খাবারের দোকানে বিক্রি হচ্ছে এই অদ্ভুদ সিঙাড়া। গোলাপী সিঙাড়ার নাম স্ট্রবেরি সিঙাড়া আর নীল সিঙাড়ার নাম ব্লুবেরি সিঙাড়া ৷ এই স্ট্রবেরি ও ব্লুবেরি সিঙাড়া দেখা মাত্রই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

মোমো আইসক্রিম রোল

মোমো আইসক্রিম রোল

আট থেকে আশি, সকলেরই পছন্দের খাবার মোমো। ঝাল ঝাল চাটনির সঙ্গে গরমাগরম ধোঁওয়া ওঠা মোমো, কখন যে প্লেট খালি হয়ে যায় তা বোঝার উপায় নেই। তবে এই মোমো নিয়ে এক্সপেরিমেন্টও কম হয় না। এ বছর একটি অদ্ভুত মোমোর ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যার নাম মোমো'স আইসক্রিম রোল। মোমোর এমন অদ্ভূত রেসিপি ভাইরাল হওয়ায় হুলুস্থূল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

মশালা ধোসা আইসক্রিম রোল

মশালা ধোসা আইসক্রিম রোল

মশালা ধোসার সঙ্গে আইসক্রিম! হয়তো আপনি কখনও ভেবেও দেখেন নি এমন খাবারের কথা। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক খাবারের ভিডিয়ো। মশালা ধোসা তৈরি করে, তার সঙ্গে আইসক্রিম মিশিয়ে তৈরি হচ্ছে মশালা ধোসা আইসক্রিম রোল।

Story first published: Thursday, December 15, 2022, 17:33 [IST]
X
Desktop Bottom Promotion