Valentine's Day 2025: ভ্যালেন্টাইন্স ডে-ত কি গিফট দেবেন প্রিয়জনকে? রইল কিছু আইডিয়া

By Bhagysree Sarkar

Valentine's Day 2025: চলছে ভ্যালেন্টাইনস উইক (Valentine's Week)। রোজ ডে, প্রপোজ ডে সব পেরিয়ে আসতে চলেছে ১৪ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইস ডে (Valentine's Day)। এদিন কম বেশি সকলেই চায় তার মনের মানুষটিকে কিছু অন্যরকম উপহার দিতে। এমন কিছু উপহার, যা তার প্রিয় মানুষটির মন ছুঁয়ে যাবে।

এদিকে পকেট যেন গড়ের মাঠ! এখনও ঠিক করে উঠতে পারেননি, কি কিনবেন? চিন্তা নয়, কম খরচে 'তাঁর' জন্য ভালো উপহারের সন্ধান নিয়ে হাজির আমরা। দেখে নিন কি কি উপহার (Valentine's Day gifts) তাঁকে দিতে পারেন-

valentines day gift
  • বই: বইপ্রেমী মানুষদের কাছে বইয়ের থেকে সেরা উপহার কিন্তু আর কিছু নেই। তাই আপনার ভালোবাসার মানুষটি যদি হয় বই পরার পোকা, তাহলে তাকে উপহার দিতে পারেন কোনও রোম্যান্টিক উপন্যাস, বা তার পছন্দের বই। সঙ্গে থাকুক একগুচ্ছ গোলাপ।
  • কাস্টমাইজড চকোলেট: চকোলেট উপহার হিসাবে পেতে কে না ভালবাসে বলুন। ছোট-বড় সকলেই পছন্দ করে চকোলেট। তবে যদি সেটা হয় কাস্টমাইজড? তাহলে বলুন তো কেমন হয়। আজকাল বাজারে নানা রকম স্বাদ এবং আকারের চকোলেট অর্ডার দিয়ে বানানো যায়। তাই মনে মানুষের জন্য পছন্দ মত স্বাদ এবং আকারের চকোলেট বানিয়ে নিতে পারেন। তাতে লিখিয়ে নিন আপনার প্রিয়জনের নাম। দেখবেন, তার মন খুশী হয়ে যাবে।

Valentine's Week: শুধু টুকটুকে লাল গোলাপই নয়, রোজ ডে স্পেশাল করতে দিন এই রঙের গোলাপ!

  • পারফিউম: বিশেষ এই দিনে প্রিয়জনকে উপহার দিতে পারেন একটি সুন্দর পারফিউম। এখন বাজারে অনেকরকম পারফিউমের সঙ্গে গিফট প্যাক পাওয়া যায়। খুব বেশি দামও হয় না এগুলির। সঙ্গে থাকে একটি বক্সে ৪-৫ টি আলাদা আলাদা গন্ধের পারফিউম। মনের মানুষকে বিশেষদিনে পারফিউম দিলে মন তো খুশী হবেই।
  • কাস্টমাইজড কুশন: আজকাল বাজারে খুব সহজেই বিভিন্ন ধরনের কাস্টমাইজড কুশন পাওয়া যায়। এতে আপনি আপনার প্রিয় মানুষটির ছবি বসিয়ে তৈরি করতে পারেন। এছাড়াও সিকুয়েন্সের তৈরি কুশনও বিশেষ দিনে উপহার দিতে পারেন।

এছাড়াও বর্তমান ভালোবাসার মানুষটিকে উপহার দিতে পারেন ফুল ও গ্রিটিংস কার্ড। এগুলি দেওয়ার তেমন প্রচলন বর্তমানে না থাকলেও, আপনার এমন অভিনব উপহারে মন কাড়বেন প্রিয়জনের।

Story first published: Saturday, February 8, 2025, 13:34 [IST]
X
Desktop Bottom Promotion