Valentine's Week: শুধু টুকটুকে লাল গোলাপই নয়, রোজ ডে স্পেশাল করতে দিন এই রঙের গোলাপ!

By Bhagysree Sarkar

Valentine's Week: চলছে প্রেমের মাস। শুরু হতে চলেছে ভ্যালেন্টাইন সপ্তাহ (Valentine's Week)। তবে তার আগে একটা পুরো সপ্তাহ জুড়ে প্রেম নিবেদনের নানান দিন রয়েছে। তারমধ্যে প্রথমেই অর্থাৎ আগামী ৭ ফেব্রুয়ারি রোজ ডে (Rose Day)। সেদিন প্রিয় মানুষকে গোলাপ (Rose) দিয়ে ভালোবাসা নিবেদন করা হয়।

ভালোবাসার উদযাপন করতে গেলে, তা গোলাপ ফুল ছাড়া একেবারেই অসম্পূর্ণ। সাধারণত, লাল গোলাপই ভালোবাসা প্রকাশের মাধ্যম হিসেবে প্রেমিক-প্রেমিকারা একে অপরকে দিয়ে থাকেন।

rose day

তবে এদিন অনেকেই শুধু লাল নয়, বিভিন্ন রঙের গোলাপ উপহার করে থাকে। এদিন উপহারে পাওয়া গোলাপের রঙেই লুকিয়ে রয়েছে আপনার বন্ধুটির মনের অব্যক্ত ইচ্ছে, তা কি জানেন আপনি? চলুন আজ জেনে নেওয়া যাক কোন রঙের গোলাপের কী মানে-

  • লাল গোলাপ: প্রথমেই রয়েছে লাল গোলাপ। সাহিত্যে প্রেমের প্রতীক হিসেবে একাধিকবার লাল গোলাপের কথা উঠে এসেছে। এই লাল গোলাপ সৌন্দর্য, ভালোবাসার প্রতীক। তাই প্রেম নিবেদনের ক্ষেত্রে লাল গোলাপের ব্যবহার বহুদিনের। তাই এদিন লাল গোলাপ পেলে খুব সহজেই বুঝতে পারবেন, বন্ধুর মনের ইচ্ছা।
  • সাদা গোলাপ: সাদা গোলাপ শান্তির প্রতীক। শুধু তাই নয়, সাদা গোলাপ পবিত্রতারও প্রতীক। সাদা রঙের গোলাপ শোকজ্ঞাপনের জন্যও ব্যবহার করা হয়। সম্পর্কে কোনও কারণে দূরত্ব তৈরি হলে তা মিটিয়ে নিতেও সাদা গোলাপ দেওয়া যেতে পারে। এটি সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝিও দূর করতে দেওয়া হতে পারে।

Valentine's Day 2025: আসন্ন প্রেম দিবসে সঙ্গীর সাথে ভালোবাসার মুহূর্ত কাটানোর সেরা ঠিকানা

  • পার্পল গোলাপ: বাজারে পার্পল রঙের গোলাপের সেরকম চল না থাকলেও এটি চিরন্তন ভালোবাসার প্রতীক। পার্পল রঙের গোলাপ আভিজাত্যেরও প্রতীক। তাই রোজ ডে-র দিন কাউকে সম্মান জানাতে এই পার্পল গোলাপ দেওয়া যেতে পারে।
  • গোলাপী গোলাপ: বাজারে গোলাপী রঙের গোলাপ সবসময়ই পাওয়া যায়। এটিও লাল গোলাপের মতোই ভালোবাসার প্রতীক। তবে কারও প্রতি কৃতজ্ঞতা জানাতে, ধন্যবাদ জানাতেও গোলাপী গোলাপ ব্যবহার করা হয়।
  • হলুদ গোলাপ: মনে রাখবেন, হলুদ গোলাপ হল বন্ধুত্বের প্রতীক। কোনও নতুন সম্পর্ক শুরুর ক্ষেত্রেও হলুদ গোলাপ উপহার হিসেবে দেওয়া হয়ে থাকে। তাই এদিন যদি পান এইটি সুন্দর হলুদ গোলাপ তাহলে বুঝবেন, সে আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে।

Story first published: Thursday, February 6, 2025, 13:45 [IST]
X
Desktop Bottom Promotion