Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Palmistry : হাতে দু'টি ভাগ্য রেখা আছে? তাহলে জীবনে অনেক লড়াই করতে হতে পারে!
হস্তরেখা শাস্ত্র অনুসারে, ব্যক্তির হাতে উপস্থিত রেখা ও চিহ্ন, তাঁর ভাগ্য ও ভবিষ্যৎ সম্পর্কে জানিয়ে থাকে। চাকরিতে পদোন্নতি হোক বা পারিবারিক জীবন, এই সবই হাতের রেখা দেখে বলা যায়। হস্তরেখার মধ্যে ভাগ্য রেখা অন্যতম। শাস্ত্র অনুসারে, প্রতিটি মানুষ নিজের ভাগ্য তাঁর সঙ্গে নিয়ে জন্মান এবং প্রত্যেকের ভাগ্য রেখা আলাদা। হস্তরেখায় সাত প্রকার ভাগ্যরেখা রয়েছে। এই সাত ভাগ্যরেখার ফলাফলও ভিন্ন।
যদি কোনও ব্যক্তির হাতে দ্বৈত ভাগ্য রেখা থাকে, তবে এটি ভাগ্যের পথে বাধা তৈরি করতে পারে। দুই ভাগে বিভক্ত ভাগ্য রেখা একজন ব্যক্তির জীবনে দ্বৈততার পরিস্থিতি তৈরি করে। এই ধরনের লোকেরা তাদের জীবনের লক্ষ্য স্পষ্টভাবে নির্ধারণ করতে সক্ষম হয় না। কিছু ক্ষেত্রে দ্বৈত ভাগ্য রেখা শুভ ফল দেয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দ্বৈত ভাগ্য রেখা থাকা শুভ নয়।

১) হস্তরেখাবিদদের মতে, যদি আপনার হাতের তালুতে দু'টি ভাগ্য রেখা থাকে এবং এর মধ্যে কোনও একটি রেখা চন্দ্র পর্বত থেকে শুরু হয়ে হৃদয় রেখায় গিয়ে সমাপ্ত হয়, তবে সেই ব্যক্তি খুব ভাগ্যবান।
২) যাঁদের দ্বৈত ভাগ্য রেখা আছে, তারা কলা ও শিল্পে খুব ভালো হয়। এই জাতক জাতিকারা তাদের জীবনে সফল হন। এদের আয়ের দু'টি উৎস থাকে। লটারিতেও এরা ভাগ্যবান হন। অধিক ভাগ্য রেখার অর্থ হল অধিক আয়ের উৎস।
৩) তবে দ্বৈত ভাগ্য রেখা সব ক্ষেত্রে শুভ হয় না। যদি কোনও ব্যক্তির মণিবন্ধ ক্ষেত্র থেকে বেরিয়ে আসা ভাগ্য রেখাটি শনি পর্বতে পৌঁছায় এবং তার সমান্তরালে অন্য একটি ভাগ্য রেখা চলতে থাকে, তবে এমন ব্যক্তির আয়ের চেয়ে বেশি ব্যয় হয়।
আরও পড়ুন : হাতে এই ভাগ্য রেখা থাকলে অর্থাভাব হবে না কোনওদিন, চাকরি ও ব্যবসায় পাবেন সাফল্য!
৪) যদি ভাগ্য রেখার সমান্তরালে দ্বিতীয় ভাগ্য রেখাটি জীবন রেখা থেকে শুরু হয়, তবে সেই ব্যক্তি জীবনে বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হন।
৫) যদি ভাগ্য রেখার সমান্তরালে দ্বিতীয় ভাগ্য রেখাটি মস্তিষ্ক রেখা থেকে শুরু হয়, তবে যে কাজ সম্পন্ন হতে চলেছিল, সেই কাজও বন্ধ হয়ে যায়। এতে সেই ব্যক্তির মানসিক চাপ বাড়ে।
৬) যদি হাতের তালুতে দু'টি ভাগ্য রেখা থাকে এবং তার মধ্যে একটি কাটা-ফাটা হয়ে যায়, তবে সেই ব্যক্তিকে জীবনে বহুবার বড় সমস্যায় পড়তে হয়।



Click it and Unblock the Notifications