Palmistry : হাতে এই ভাগ্য রেখা থাকলে অর্থাভাব হবে না কোনওদিন, চাকরি ও ব্যবসায় পাবেন সাফল্য!

প্রতিটি মানুষেরই হাতের তালুতে বিভিন্ন রেখা এবং চিহ্ন থাকে। হস্তরেখা শাস্ত্র অনুসারে, ব্যক্তির হাতে উপস্থিত রেখা ও চিহ্ন দেখেই তাঁর ভবিষ্যৎ, ভাগ্য, স্বাস্থ্য, বিবাহ, সন্তান ও আর্থিক পরিস্থিতি সম্পর্কে জানা যায়। হাতের তালুতে থাকা ভাগ্য রেখা অন্য সব ধরনের রেখার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ। ভাগ্য রেখা শুভ অবস্থানে থাকলে ব্যক্তি জীবনে ধন-সম্পদ ও সম্মান লাভ করেন। সেই ব্যক্তির ভাগ্য উজ্জ্বল হয়। চলুন এই রেখা সম্পর্কে জেনে নেওয়া যাক।

What does Your Fate Line has to Say About You

হাতের তালুতে কোথায় থাকে ভাগ্য রেখা?

হস্তরেখা শাস্ত্র অনুসারে, যেখান থেকে হাতের তালু শুরু হয় সেখান থেকে কোনও সোজা রেখা বেরিয়ে যদি মধ্যমা আঙুলের সঙ্গে মিলিত হয়, তাকে ভাগ্য রেখা বলে। ভাগ্যরেখা মণিবন্ধ বা কব্জির রেখা থেকে শুরু হয় এবং সোজা মধ্যমা আঙুলের নীচে মিলিত হয়।

হস্তরেখা শাস্ত্র অনুযায়ী, শনি রেখা বিশেষ গুরুত্বপূর্ণ। এই শনি রেখাই আবার ভাগ্য রেখা নামে পরিচিত। শাস্ত্র অনুযায়ী, মণিবন্ধ বা হাতের মধ্য ভাগ থেকে এই রেখা শুরু হয় ও শনি পর্বত পর্যন্ত যায়। মধ্যমা আঙুলের নীচে শনি পর্বত অবস্থিত। কোনও জাতকের হাতের কবজির ওপরের অংশ থেকে শনি বা ভাগ্য রেখা বেরিয়ে সোজা শনি পর্বতে পৌঁছলে এটি অত্যন্ত শুভ।

এমন ভাগ্য রেখা শুভ

১) হস্তরেখা শাস্ত্র অনুসারে, যদি কোনও ব্যক্তির হাতে ভাগ্য রেখা মণিবন্ধ থেকে শনি পর্বত পর্যন্ত যায়, তাহলে এই জাতকরা বিয়ের পরে প্রচুর অর্থ উপার্জন করেন। বিয়ের পরে এই ব্যক্তিদের ভাগ্য উজ্জ্বল হয় এবং প্রচুর ধন-সম্পদে ভরে ওঠে জীবন।

২) যদি কোনও রেখা শনি পর্বতে পৌঁছানোর পরে বিভক্ত হয়ে যায় এবং গুরু পর্বত অর্থাৎ তর্জনীর নীচে পৌঁছায় তবে সেই ব্যক্তি অত্যন্ত দানশীল এবং পরোপকারী স্বভাবের হন। এই ব্যক্তিরা খ্যাতি অর্জন করেন। অন্যদিকে, ভাগ্যরেখা কোথাও কাটা থাকলে জীবনে অনেক সংগ্রাম ও কষ্টের সম্মুখীন হতে হয়।

৩) হস্তরেখা শাস্ত্র মতে, শুক্র পর্বত থেকে যদি কোনও রেখা বেরিয়ে শনি পর্বতে পৌঁছায়, তবে বিবাহের পরে সেই ব্যক্তির ভাগ্য পরিবর্তন হয় এবং সমস্ত ধরনের সুখ প্রাপ্তি হয়।

আরও পড়ুন : পায়ের আঙুলেই লুকিয়ে ভবিষ্যতের অজানা কথা! জানুন আপনার পায়ের আঙুল আপনার সম্পর্কে কী বলে

Story first published: Saturday, October 15, 2022, 13:19 [IST]
X
Desktop Bottom Promotion