Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
পেঁয়াজ-রসুনেই বিয়ে! সাতপাকে বাধা পড়লেন নবদম্পতি, দেখুন ভিডিয়ো
বাজারে অগ্নিমূল্য পেঁয়াজ। সেঞ্চুরি ছাড়িয়ে ডবল সেঞ্চুরিও হাঁকাচ্ছে। দাম কমানোর চেষ্টাও কম চলছে না কিন্তু, তা সত্বেও হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। অগত্যা, আমিষ ভোজীদের পরিণত হতে হচ্ছে নিরামিষ ভোজীতে। পেঁয়াজ ছাড়া যে কোনও তরকারিও বেস্বাদ, কারুরই মুখে রুচছে না রান্না। তাই, স্বাভাবিকভাবেই মনও ভাল নেই কারুর। সম্প্রতি পেঁয়াজের দাম অত্যধিক হওয়ায়, মজার ছলে টুইঙ্কল খান্নাকে পেঁয়াজের দুল উপহার দিয়েছেন অক্ষয় কুমার।
আর, এইসব কিছুর মধ্যেই পেঁয়াজ নিয়ে এল এক অবাক করা খবর। উত্তরপ্রদেশের বারাণসী-র এক বিয়ের অনুষ্ঠানে গতানুগতিক ফুলের মালার বদলে পেঁয়াজ-রসুনের মালা দিয়ে মালাবদল সারলেন বর-কনে! দেশের দুরবস্থার বোঝাতেই নাকি নবদম্পতির এই উদ্যোগ বলে জানা গিয়েছে। এখানেই শেষ নয়, অনুষ্ঠানে আগত আমন্ত্রিতরাও ওই বর-কনে-কে একঝুড়ি করে পেঁয়াজ উপহার দিয়েছেন! আমন্ত্রিতদের মতে, নবদম্পতির কল্যাণে এর থেকে দামি উপহার আর হয় না। সম্প্রতি এই বিয়ের ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয়েছে।

ছবি সৌজন্যে : ANI
এই প্রসঙ্গে সমাজবাদী পার্টি সদস্য কমল পাটেল জানিয়েছেন, পেঁয়াজের দাম গত এক মাস ধরে আকাশ ছুঁয়েছে। এখন মানুষ পিঁয়াজকে সোনার মতো মূল্যবান বলে বিবেচনাও করতে শুরু করেছে। তাই, এই বিবাহে বর-কনে পিঁয়াজ এবং রসুনের মালা ব্যবহার করেছিলেন। ১২০ টাকা কেজি দরে বিকোচ্ছে পেঁয়াজ।
আরও পড়ুন : ২৬ এর সূর্যগ্রহণ, বৈজ্ঞানিক মতে সূর্যগ্রহণের সময় কী করবেন এবং কী করবেন না
ওই দলেরই আর এক সদস্য সত্য প্রকাশ জানিয়েছেন, উত্তর প্রদেশের এই নবদম্পত্তি পেঁয়াজ-রসুনের মালা বদল করে পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরোধিতা করেছেন।
দেখুন ভিডিয়ো
ভিডিয়ো সৌজন্যে : ANI
পেঁয়াজের দাম নিয়ে এর আগেও বহুবার প্রতিবাদ জানিয়েছে সমাজবাদী পার্টি। এর আগে, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতেও গত দুই মাসে পেঁয়াজের দাম বাড়ার সাথে সাথে বিয়েতে উপহার হিসেবে পেঁয়াজ পেয়েছিলেন নবদম্পতি।



Click it and Unblock the Notifications