আপনার ভাগ্য ফেরাতে পারে মাত্র এক গ্লাস জল!

আপনার ভাগ্য ফেরাতে পারে মাত্র এক গ্লাস জল!

বিশেষজ্ঞরা বলেন, ভাগ্য খারাপ মানে আপনাকে ঘিরে ধরেছে নেগেটিভ এনার্জি। তাই তো ভাল কাজ হতে হতেও হচ্ছে না, মন খারাপ থাকছে, আর মানসিক অবসাদ যেন রোজের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আপনারও কী এই একই দশা! তাহলে এই প্রবন্ধে আলোচিত সহজ পদ্ধতিটি আপনার অবস্থার উন্নতি ঘটাতে পারে। বিস্বাস হচ্ছে না নিশ্চয়! একটা কথা ভেবে দেখুন তো। ধরা যাক, এই পদ্ধতিটি আজগুবি, কোনও কাজেই লাগবে না। কিন্তু আপনার কি এমন কোনও উপায় জানা আছে যা আপনাকে এমন খারাপ অবস্থা থেকে তুলে আনতে পারে। জানা নেই তো? তাহলে একবার তর্কের খাতিরেই একবার এই পদ্ধতিটিকে কাজে লাগিয়ে দেখুন না, ভাল না হোক, খারাপ অন্তত হবে না!

তাহলে আর অপেক্ষা না করে চলুন জেনে নেওয়া যাক ভাগ্য ফেরানোর সহজ সেই পদ্ধতিটি সম্পর্কে।

একটা পরিষ্কার কাঁচের গ্লাস:

একটা পরিষ্কার কাঁচের গ্লাস:

একটা দাগহীন পরিষ্কার কাঁচের গ্লাস জোগার করুন। খেয়ল রাখবেন গ্লাসটার গায়ে যেন কোনও আঁচরের দাগ না থাকে। আর গ্লাসের গায়ে আপনার আঙুলের ছাপটাও ভাল করে মুছে দেবেন। উপরের ছবিতে যেমন গ্লাসটিকে দেখান হয়েছে তেমন পরিষ্কার-পরিচ্ছন্ন গ্লাস থাকলে বেশি ভাল কাজ দেবে।

নুন লাগবেই:

নুন লাগবেই:

সামদ্রিক লবন বা সৈন্ধব লবণের প্রয়োজন পড়বে এক্ষেত্রে। আগে থেকে পরিষ্কার করে রাখা কাঁচের গ্লাসের এক তৃতীয়াংশ এবার নুনটা দিয়ে ভরিয়ে দিন।

সাদা ভিনিগার:

সাদা ভিনিগার:

এবার গ্লাসের দুই তৃতীয়াংশ সাদা ভিনিগার দিয়ে ভরিয়ে তুলুন। এবার আপনার গ্লাসে নুন এবং ভিনিগার আছে, কি তাই তো? ভুলেও কিন্তু এই দুটি উপকরণ মেশাবেন না।

জল লাগবেই:

জল লাগবেই:

এবার ধীরে ধীরে জল মেশান। খেয়াল রাখবেন আগে থেকে গ্লাসে দেওয়া উপকরণগুলিতে যেন কোনও প্রভাব না পরে।

এবার...

এবার...

ঘরের য়ে জায়গাটা আপনার সব থেকে খারাপ লাগে, মনে হয় গেলেই মনটা খারাপ হয়ে যাবে, সেখানে গ্লাসটা রেখে আসুন। মনে রাখবেন দিনের বেলা এই কাজটা করবেন। সূর্যের আলো পরে গেলে কিন্তু একেবারে এই পদ্ধতিটিকে কাজে লাগাবেন না। আরেকটা জিনিস। কেউ যেন গ্লাসটা দেখতে না পায়, সেদিকে খেয়াল রাখবেন।

এখন কী করণীয়?

এখন কী করণীয়?

গ্লাসটা ২৪ ঘন্টা রেখে দিতে হবে। তবেই পদ্ধতিটি কাজে আসবে।

২৪ ঘন্টা পর?

২৪ ঘন্টা পর?

নির্দিষ্ট সময় কেটে যাওয়ার পর যদি দেখেন গ্লাসটা একেবারে আগের মতোই আছে, তাহলে বুঝবেন কোনও নেগেটিভ এনার্জিই নেই আপনার বাড়িতে। আর যদি দেখেন জলের রংটা সবুজ বা গ্লাসে দেওয়া উপকরণগুলির চরিত্র বদলে গেছে তাহলে নিশ্চিত হবেন আপনার বাড়ির প্রতিটি কোণায় জায়গা করে নিয়েছে নেগেটিভ পাওয়ার। যে কারণে আপনার জীবনে কোনও কিছুই ঠিক মতো হচ্ছে না। সেক্ষেত্রে বারে বারে এই পদ্ধতিটির সাহায্য নিন। এক সময়ে দেখবেন সব ঠিক হতে শুরু করেছে।

Story first published: Saturday, March 4, 2017, 14:00 [IST]
X
Desktop Bottom Promotion