Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
মাছ ধোওয়ার পর হাতে আঁশটে গন্ধ থেকে যায়? দেখে নিন সমস্যা সমাধানের সহজ কৌশল
মাছ ধোওয়া বা কাটার পর হাতে একটা আঁশটে গন্ধ রয়েই যায়। বারবার হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুলেও আঁশটে গন্ধ যেতেই চায় না। দুর্গন্ধে গা গুলিয়ে বমি হওয়ার জোগাড় হয়। তবে কয়েকটি ঘরোয়া টোটকা মেনে চললে কিন্তু এই সমস্যার সমাধান হতে পারে। দেখে নিন সেই উপায়গুলো কী কী।

ভিনেগার ও বেকিং সোডা - হাতের আঁশটে গন্ধ দূর করার অন্যতম সেরা উপায় ভিনেগার ও বেকিং সোডার ব্যবহার। একটি বাটিতে এক চামচ ভিনেগার ও এক চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। মাছ কাটার পর এই মিশ্রণ ভালো করে দুই হাতে লাগিয়ে নিন। কিছুক্ষণ রেখে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন।
হলুদ ও তেল ব্যবহার - মাছ কাটার পর হাত সাবান দিয়ে ধুয়ে শুকিয়ে নিন। তারপর তেল ও হলুদ হাতে ভালো করে ঘষে নিন। ফের হাতে সাবান দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন হাতে আর কোনও আঁশটে গন্ধ থাকবে না।
কফি স্ক্রাব - আপনার সমস্যা সমাধান করতে ব্যবহার করুন কফি। মাছ কাটার পর দুই হাতে কফি পাউডার ঘষে নিন। কিছুক্ষণ পর হাত সাবান দিয়ে ঘষে ধুয়ে ফেলুন।
টুথপেস্ট ব্যবহার করুন - পোড়ার ক্ষত সারাতে যেমন টুথপেস্ট খুবই উপযোগী, তেমনই হাতের আঁশটে গন্ধ দূর করার ক্ষেত্রেও কার্যকরী। মাছ ধোওয়া বা কাটার পর দুই হাতে ভালো করে টুথপেস্ট মেখে নিন। কিছুক্ষণ রাখার পর হাত ধুয়ে ফেলুন। হাত থেকে মাছের আঁশটে গন্ধ দূর হয়ে যাবে।
পাতিলেবু ব্যবহার করুন - পাতিলেবু দুর্গন্ধ দূর করতে দারুণ কার্যকরী। মাছ কাটার পর পাতিলেবুর রস দুই হাতে মেখে নিন। কমলালেবুর রসও লাগাতে পারেন। এই টোটকায় নিমেষেই দূর হবে হাতের দুর্গন্ধ।



Click it and Unblock the Notifications