Thank You Corona Fighters: এই বার্তাগুলির মাধ্যমে আমাদের রক্ষাকর্তাদের স্যালুট জানান

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব গোটা বিশ্বকে প্রভাবিত করেছে। এর ভয়ানক সংক্রামক প্রকৃতির কারণে মানুষ সর্বক্ষণ বাড়ির ভিতরে থাকতে এবং অহেতুক বাইরে যাওয়া এড়াতে বাধ্য হচ্ছে। দেশের মানুষ যাতে সংক্রামিত না হয় তা নিশ্চিত করতে বেশ কয়েকটি দেশে লকডাউন চলছে। ভারতে দেশব্যাপী লকডাউন চলার কারণে করোনা ভাইরাস সংক্রমণ একটু হলেও কমেছে। লকডাউনের কারণে রাস্তা-ঘাট, সমস্ত পাব্লিক প্লেস সম্পূর্ণ ফাঁকা থাকছে।

Quotes And Messages To Thank Our Superheroes Who Are Fighting Against Coronavirus

কিন্তু কিছু মানুষ আছেন যারা এই মহামারি থেকে দেশ ও নাগরিকদের বাঁচাতে দিন-রাত এক করে অক্লান্ত পরিশ্রম করে চলেছে। তাঁরা হলেন - চিকিৎসক, নার্স, হাসপাতালের অন্যান্য কর্মী, পুলিশ, বিজ্ঞানী, সাফাইকর্মী, যারা ঘরে ঘরে বিভিন্ন জিনিস ডেলিভারি দেয় এবং আরও অনেকে। তাঁরা তাঁদের পরিশ্রম দিয়ে দেশকে অর্থাৎ গোটা বিশ্বকে সুরক্ষা প্রদান করছে।

আরও পড়ুন : কোভিড-১৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পুলিশের অভিনব উদ্যোগ

এই কঠিন পরিস্থিতির সময়ে, তাঁদের এই প্রচেষ্টা এবং মূল্যবান ত্যাগের জন্য আমাদের কর্তব্য তাঁদের ধন্যবাদ জানানো। আপনি নীচে উল্লিখিত এই বার্তাগুলি সেইসব মানুষের কাছে পাঠাতে পারেন যাঁরা আমাদের সুরক্ষার জন্য অবিরত কাজ করে চলেছেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেও আপনি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন।

১)

১)

"এই সঙ্কটপূর্ণ সময়ে মানুষের পাশে দাঁড়ানো এবং কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসা করার জন্য সমস্ত চিকিৎসক এবং নার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই।"

২)

২)

"কোভিড-১৯ এর রোগীদের চিকিৎসা করা এবং তাদের নতুন জীবন দেওয়ার জন্য চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং নার্সদের ধন্যবাদ জানাই।"

৩)

৩)

"সমস্ত পুলিশ, স্বাস্থ্য ও সাফাই কর্মচারীদের আমরা স্যালুট জানাই, যারা নিজের চেয়ে জাতির জন্য বেশি চিন্তিত।"

৪)

৪)

"করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে জেতা আমাদের ক্ষেত্রে প্রায় অসম্ভব হত, যদি পুলিশকর্মী, স্বাস্থ্যকর্মী এবং সাফাইকর্মীরা কাজ না করত।"

৫)

৫)

"প্রিয় করোনা ভাইরাস যোদ্ধা, এই মহামারির সময় মানুষের সুরক্ষা এবং স্বাস্থ্য সুনিশ্চিত করার জন্য আমরা আপনার প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের প্রশংসা করি।"

৬)

৬)

"স্বাস্থ্যকর্মী, বিজ্ঞানী, পুলিশ ও দ্বাররক্ষীদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের সর্বোত্তম উপায় হল নিজেদের বাড়িতে থাকা এবং অযথা বাইরে যাওয়া এড়ানো।"

৭)

৭)

"যারা কোভিড-১৯ এ ভুগছেন তাদের চিকিৎসা করার জন্য স্বাস্থ্যকর্মীরা নিষ্ঠার সহিত এবং অবিরত কাজ করছেন। তাই, বাড়িতে থেকে তাদের ধন্যবাদ জানানো সবথেকে সেরা উপায়।"

৮)

৮)

"সুপারম্যান, আয়রনম্যান বা ওয়ান্ডার ওম্যান ভুলে যান। স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী, বিজ্ঞানী এবং সাফাইকর্মী-ই আমাদের আসল সুপার হিরো।"

৯)

৯)

"চিকিৎসক, নার্স, পুলিশ এবং অন্যান্যরা, যারা দীর্ঘ সময় ধরে কাজ করছেন মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য এবং কোভিড-১৯ রোগীদের চিকিৎসা করছেন, তাদেরকে আমাদের তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ।"

১০)

১০)

"এটি একটি কঠিন সময়, কিন্তু এই সবকিছু অবশ্যই ঠিক হবে কারণ আমাদের বাস্তব জীবনের সুপারহিরো-রা সুরক্ষা প্রদান করার জন্য অনেক পরিশ্রম করছেন। মানুষ যাতে ঘরে থাকে এবং সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে তারা তাদের দায়িত্বও পালন করছেন।"

X
Desktop Bottom Promotion