Valentine's Day 2025: আসন্ন প্রেম দিবসে সঙ্গীর সাথে ভালোবাসার মুহূর্ত কাটানোর সেরা ঠিকানা

By Bhagysree Sarkar

Valentine's Day 2025: সামনেই প্রেম দিবস, আর এতদিনে কমবেশি সকলেই প্ল্যান করে নিয়েছেন। ভালোবাসার এই বিশেষ দিনে মনের মানুষকে উপহার দিয়ে খুশী করা কিংবা কোথায় ঘুরতে নিয়ে যাওয়া সেরা বিকল্প। ৭ ফেব্রুয়ারি থেকে ভ্যালেন্টাইন্স সপ্তাহ শুরু হতে চলেছে, আর ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করা হবে।

ভালোবাসা দিবসে (Valentine's Day), প্রত্যেকেই তাদের ভালোবাসার মানুষের সাথে এমন একটি মুহূর্ত কাটাতে চান, যা তাদের জন্য খুব স্মরণীয় হয়ে থাকে। এটি এমন একটি সুযোগ যেখানে তারা তাদের ভালোবাসা ভালোভাবে প্রকাশ করতে পারেন।

couple trip

কিন্তু কর্মব্যস্ততায় বা বাড়ির কাজে সেসব প্ল্যান করা দুষ্কর হয়ে পড়েছে? চলুন তাহলে আজ আমরা এমন কিছু ঘোরার জায়গার কথা বলবো, যা আপনি খুব সহজেই আপনার সঙ্গীকে নিয়ে ঢুঁ মেরে আসতে পারেন। আমাদের দেশের কয়েকটি জায়গা রয়েছে, যেগুলি ভ্যালেন্টাইন ডে-তে ঘোরার জন্য আদর্শ। তবে শুধু ভ্যালেন্টানস ডে কেন পছন্দের মানুষটিকে নিয়ে যে কোনও গোপন ছুটিতে হারিয়ে যেতে পারেন আপনি।

  • মানালি, হিমাচল প্রদেশ (Manali, Himachal Pradesh)

প্রতিবছরই হিমাচলপ্রদেশে পর্যটকদের ঢল নামে। মানালির সৌন্দর্য আপনার প্রেম দিবসকে খুব স্মরণীয় করে তুলতে পারে। শুধু ভারত নয়, গোটা বিশ্বের পর্যটকদের কাছে জনপ্রিয় শিমলা, মানালি। যে কোনও সময় মানালি হল সেরা ডেস্টিনেশন। এখানে গিয়ে প্রথমে বিখ্যাত স্থানীয় বাজারে যান। এরপর হিড়ম্বা দেবী মন্দির, মানু মন্দির, বিয়াস নদী দেখে আসুন। এরপর বাস স্ট্যান্ড থেকে ৩ কিমি দূরে অবস্থিত বশিষ্ঠ মন্দির। জানা যায়, মন্দিরটি ঋষি বশিষ্ঠকে উত্‍সর্গ করে তৈরি করা। বশিষ্ঠ ছিলেন ভগবান রামের গুরু। সঙ্গে রয়েছে আরও সুন্দর সুন্দর জায়গা।

  • চেরাপুঞ্জি (Cherrapunji)

বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল স্থান চেরাপুঞ্জি মেঘালয়ে অবস্থিত। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা পৃথিবীর সবচেয়ে আর্দ্র স্থান হিসাবে মুকুট, চেরাপুঞ্জি জায়গা করে নিয়েছে। মেঘালয়ে ঘরে বেড়ানোর খরচ তুলনামূলক কম। মেঘালয়ের ঘন সবুজ বনভূমি, চমৎকার পাহাড়ি দৃশ্যাবলী, আকর্ষণীয় লেকসমূহ, নদী অববাহিকা আর বিচিত্র প্রজাতির পশুপাখি সবকিছুই এককথায় অসাধারণ। মনের মানুষের সঙ্গে সময় কাটানোর এক অনন্য জায়গা।

  • জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)

কাশ্মীর উপত্যকার গুলমার্গ, পহেলগাঁও, সোনমার্গের মতো পর্যটনস্থলগুলি বরফের সাদা চাদরে ঢেকে যায়। অনেকেই বলেন, পৃথিবীর স্বর্গ রয়েছে কাশ্মীরেই। এখানকার প্রতিটা জায়গাই তার নিজের মতো করে সুন্দর। এটি একটি মন ভোলানো ডেস্টিনেশন। সবুজ ঘাসের গালিচা বিছানো রয়েছে গোটা উপত্যকা জুড়ে। ভ্যালির মধ্য দিয়ে বয়ে গিয়েছে কিষেণগঙ্গা নদী। উপত্যকায় দাঁড়িয়ে দেখা যায় হাব্বাখাতুন পাহাড়। এককথায়, সঙ্গীকে নিয়ে এই জায়গায় আসলে মন ভালো তো হবেই, সঙ্গী সারাজীবনের স্মৃতিও।

  • শ্রীনগর (Srinagar)

কাশ্মীরের অনেক জায়গা আছে। এখানে আপনি আপনার সঙ্গীর সাথে একটি উৎসাহী স্নো-বল লড়াই উপভোগ করতে পারেন। শ্রীনগরের জাবারওয়ান পর্বতমালার পাদদেশে এবং ডাল লেকের তীরে অবস্থিত এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান। এখানে ১৫ লক্ষ টিউলিপ একসঙ্গে দেখা যায়। আবার এই বাগানে রয়েছে টিউলিপের প্রায় ৬৮টি প্রজাতি। টিউলিপ গার্ডেন ছাড়াও মুঘল গার্ডেনের চশমে শাহী, শালিমার ও নিষাদ বাগেও ফুটে রয়েছে বিভিন্ন রং-বেরঙের ফুল। প্রেম দিবসে মনের মানুষকে নিয়ে ঘুরতে যাবার প্ল্যান করলে অবশ্যই আসতে হবে এই জায়গা।

Story first published: Thursday, February 6, 2025, 11:59 [IST]
X
Desktop Bottom Promotion