Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Miss Universe 2020 : মেক্সিকোর অ্যান্ড্রিয়া মেজা-র মাথায় উঠল মুকুট, জানুন তাঁর আসল পরিচয়
মেক্সিকোর সুন্দরী অ্যান্ড্রিয়া মেজা (Andrea Meza)-এর মাথায় উঠল মিস ইউনিভার্স ২০২০-এর মুকুট। বিশ্বের ৬৯তম মিস ইউনিভার্স হলেন অ্যান্ড্রিয়া মেজা। বিশ্বের ৭৩ জন সেরা সুন্দরীদের পিছনে ফেলে মিস ইউনিভার্সের খেতাব জয় করেছেন তিনি। সেরা পাঁচে জায়গা করে নিলেন ভারতীয় সুন্দরী অ্যাডলিন কাস্টেলিনো। অ্যান্ড্রিয়া মেজা-কে মিস ইউনিভার্সের মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়িনী দক্ষিণ আফ্রিকার জেজিবিনি তুনজি।
করোনা মহামারীর কারণে ২০২০ সালের মিস ইউনিভার্স বিউটি কনটেস্ট স্থগিত ছিল। ১৬ মে সেটি সম্পন্ন হয় ফ্লোরিডার একটি হোটেলে।

কে এই অ্যান্ড্রিয়া মেজা?
মিস ইউনিভার্স ২০২০ হলেন মেক্সিকোর অ্যান্ড্রিয়া মেজা। তাঁর পুরো নাম আলমা অ্যান্ড্রিয়া মেজা কারমোনা। মেক্সিকোর চিহুয়াহুয়া শহরে জন্মগ্রহণ করেন ২৬ বছরের এই তরুণী। তাঁর দুই ছোট বোন রয়েছে। চিহুয়াহুয়া বিশ্ববিদ্যালয় থেকেই সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং পাশ করেন অ্যান্ড্রিয়া। মডেলিং-এর পাশাপাশি তিনি একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারও। এর আগে তিনি মিস ওয়ার্ল্ড মেক্সিকো হয়েছিলেন। অ্যান্ড্রিয়া মেজা-কে নিয়ে মোট তিনবার মিস ইউনিভার্সের খেতাব পেল মেক্সিকো। প্রথম মিস ইউনিভার্স হয়েছিলেন লুপিটা জোনস, দ্বিতীয় জন জিমেনা নাভারেটে।
ভারতীয় সুন্দরী অ্যাডলিন কাস্টেলিনো
টপ ফোরে জায়গা করে নিয়েছেন ভারতীয় প্রতিযোগী অ্যাডলিন। কর্ণাটকের ক্যাথলিক পরিবারের সন্তান অ্যাডলিন, তবে তাঁর জন্ম ও বেড়ে ওঠা কুয়েতে। কিছু বছর আগেই আবার অ্যাডলিন ভারতে চলে আসেন। অনেকেরই আশা ছিল এবারে মিস ইউনিভার্সের খেতাব ভারতীয় সুন্দরী অ্যাডলিন পাবেন। অ্যাডলিন মহিলা এবং এলজিবিটি সম্প্রদায়ের জন্যও কাজ করেন।
আরও পড়ুন : ফোর্বস : বিশ্বের ১০০ জন ক্ষমতাশালী মহিলার তালিকায় রয়েছেন এই চার ভারতীয় নারী



Click it and Unblock the Notifications
