যে রাশিদের জুন মাসের শেষের দিকটা বেজায় খারাপ যাবে তারা হল...

বছরের প্রথমভাগের শেষে, পরের ধাপের শুরু হওয়ার পালা। আর তার মাঝে আসা এই জুন মাসে প্রতি বছরই গ্রহ-নক্ষত্রদের নানা পরিবর্তন হতে শুরু করে, যার সরাসরি প্রভাব পরে আমাদের জন্ম কুষ্টির উপরে।

বছরের প্রথমভাগের শেষে, পরের ধাপের শুরু হওয়ার পালা। আর তার মাঝে আসা এই জুন মাসে প্রতি বছরই গ্রহ-নক্ষত্রদের নানা পরিবর্তন হতে শুরু করে, যার সরাসরি প্রভাব পরে আমাদের জন্ম কুষ্টির উপরে। আর এমনটা হওয়ার কারণে কারও জীবন বদলে যায়, তো কারও কারও জীবনে নেমে আসে দুঃখের ছায়া। ফলে জীবন দুর্বিসহ হয়ে উঠতে সময় লাগে না। এখন প্রশ্ন হল এই বছর, জুন মাসের বাকি অংশটা কোন রাশির কেমন যাবে সে সম্পর্কে কোনও ধারণা রয়েছে কি?

কাদের ভাল যাবে সে সম্পর্কে না হয় নাই জানলেন! কিন্তু যাদের খারাপ যাবে সে সম্পর্কে জেনে নেওয়াটা একান্ত প্রয়োজন। না হলে সাবধান হবেন কীভাবে! তাই তো এই প্রবন্ধে সেই সব রাশির সম্পর্কে আলোচনা করা হল, যাদের এ মাসের শেষের দিকটা বেজায় খারাপ যেতে চলেছে। তাই নিজেকে এবং পরিবারের বাকি সদস্যদের সুরক্ষিত রাখতে এই লেখায় চোখ রাখতে ভুলবেন না যেন! প্রসঙ্গত, এই লিস্টে যে রাশিগুলির নাম রয়েছে, সেগুলি হল...

১. মেষরাশি (অ্যারিস):

১. মেষরাশি (অ্যারিস):

গ্রহ নক্ষত্রের পরিবর্তন হওয়ার কারণে মাসের শেষের দিকটায় এই রাশির জাতক-জাতিকাদের সামনে একের পর এক বাঁধা আসতে শুরু করবে। ফলে জীবন দুর্বিসহ হয়ে উঠতে সময় লাগবে না। বিশেষত হাজারো চেষ্টার পরেও কর্মক্ষেত্রে নানা সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠার কারণে "ছেড়ে দে মা কেঁদে বাঁচি" অবস্থাও হতে পারে। এমনতী এটাও মনে হবে যে সব ছেড়ে ছুড়ে সন্ন্যাস নিয়ে ফেলি! কিন্তু মোটেও এমন কাজটা করতে যাবেন না যেন! কারণ গ্রহ দোষের কারণে এ মাসে এমন পরিস্থিতির সম্মুখিন হতে হলেও পরের মাসেও যে অবস্থা একই থাকবে, তা কিন্তু নয়। তাই ম্যারাথন দৌড়াচ্ছেন, এমনটা ভেবে নিয়ে শান্ত মনে এগিয়ে যান। দেখবেন খারাপ সময় কখন কেটে যাবে বুঝতেই পারবেন না। প্রসঙ্গত, মাসের এই সময়টা যেহেতু ভাল যাবে না, তাই জীবন বদলে যেতে পারে, এমন কোনও সিদ্ধান্ত জুন মাসে ভুলেও নেবেন না যেন!

২. বৃশ্চিকরাশি (স্করপিও):

২. বৃশ্চিকরাশি (স্করপিও):

সূর্য এবং বুধের অবস্থান বদলে যাওয়ার কারণে এ সময় মানসিক ভাবে আপনি বেজায় অশান্ত হয়ে উঠবেন। ফলে নানাবিধ সম্পর্কের উপর এর প্রভাব পরবে, বিশেষত যে মানুষটিকে আপনি ভালবাসেন অজান্তে তাকে দুঃখ দিতেও পিছপা হবেন না। ফলে গৃহস্থের অন্দরে অশান্তি বেড়ে যাওয়ার সম্ভাবনা বাড়বে। শুধু তাই নয়, ভায়ে ভায়ে কলহ মাথা চাড়া দিয়েও উঠতে পারে। তাই তো বাকি ১৯-২০ দিন যতটা সম্ভব ঝগড়া-ঝাটি এড়িয়ে চলার চেষ্টা করুন। যদি দেখেন কোনও পরিস্থিতিতে মাথা গরম হচ্ছে, তাহলে বিষয়টি এড়িয়ে চলার চেষ্টা করুন। মধ্যা কথা নিজের মুখ এবং ভবনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। না হলে কিন্তু বেজায় বিপদ! প্রসঙ্গত, আরেকটি সমস্যাও দেখা দিতে পারে। তা হল, এই সময়ে গ্রহের প্রভাবের কারণে কর্মক্ষেত্রে চটজলদি উন্নতি লাভের ইচ্ছা জেগে উঠবে। ফলে ভুল সিদ্ধান্ত নেওয়ার ফাঁদে পরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এই বিষয়ে সাবধান থাকাটা জরুরি!

৩. মকররাশি (ক্যাপ্রিকর্ন):

৩. মকররাশি (ক্যাপ্রিকর্ন):

চাঁদ এবং শনি দেবের প্রভাবে জুন মাসের ২৮ তারিখের আগে এবং পরের সময় যেমন ভাল যেতে পারে, তেমনি একের পর এক খারাপ ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। বিশেষ করে এমন কিছু সত্যি সামনে আসতে পারে যা আপনার জীবনকেই বদলে দিতে পারে। তবে এই পরিবর্তন শুভ হবে, না অশুভ, তা আগে থেকে বলা সম্ভব নয়। তাই তো প্রতিটা পদক্ষেপ সাবধানে নেওয়া জরুরি। তবে যাই ঘটনা ঘটুক না কেন, একথা নিশ্চিত করে বলা থেকে পারে যে আপনার চরিত্রের দুর্বল দিকগুলি ধীরে ধীরে মিটে যেতে শুরু করবে। ফলে এক নতুন মানুষ হিসেবে আত্মপ্রকাশ ঘটবে আপনার!

সবশেষ একটা কথাই বলতে চাই বন্ধু যে কঠিন সময়ে ভাববেন না জীবন শেষ হয়ে গেল। বরং একটা কথা মাথায় রাখবেন যে খারাপ সময় সব সময় কোনও না কোনও সুযোগ নিয়ে আসে। তাই সেই সুযোগকে যদি কাজে লাগাতে পারেন, তাহলে জীবনের ছবিটা বদলে যেতে কিন্তু সময় সাগবে না। তাই আগামী ১৯-২০ দিন মনকে শক্ত করে এগিয়ে যান, আর মনে মনে যে দেবতাকে মানেন, তার নাম নিন, দেখবেন বিপদ ঠিক কেটে যেতে সময় লাগবে না।

Story first published: Monday, June 11, 2018, 12:42 [IST]
X
Desktop Bottom Promotion