আন্তর্জাতিক পরিবার দিবস ২০২০ : পরিবারের সঙ্গে সময় কাটান, প্রিয়জনদের পাঠান এই মেসেজগুলি

সুখ, দুঃখ, হাসি, আনন্দ এই সবকিছু মিলিয়েই হয় একটা পরিবার। জীবনে চলার পথে সমস্ত নানাবিধ সমস্যার মোকাবিলায় পরিবার সর্বক্ষণ আমাদের পাশে থাকে। 'পরিবার' শব্দটি চার অক্ষরের একটি ছোট শব্দ হলেও এর আক্ষরিক অর্থ প্রত্যেকের জীবনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার থেকে আমরা ভালবাসা, যত্ন এবং অনুপ্রেরণা পাই। পরিবারের সদস্যদের একত্রিত করতে, পরিবার শব্দের আসল অর্থকে তুলে ধরতে প্রতিবছর ১৫ মে বিশ্বজুড়ে পালিত হয় 'আন্তর্জাতিক পরিবার দিবস'।

International Family Day 2020

১৯৯৪ সালে জাতিসংঘ এটি ঘোষণা করে, তখন থেকে এই দিনটি পরিবারের আসল গুরুত্বকে তুলে ধরার জন্য প্রতিবছর পালিত হচ্ছে। আপনিও যাতে আপনার পরিবারের সঙ্গে এই দিনটি সুন্দরভাবে উদযাপন করতে পারেন, সেজন্য আমরা এখানে পরিবার সংক্রান্ত কিছু মেসেজ নিয়ে এসেছি, যা আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করতে পারেন।

আরও পড়ুন : আন্তর্জাতিক পরিবার দিবস ২০২০ : জেনে নিন এই দিনের ইতিহাস, থিম ও তাৎপর্য সম্পর্কে

১)

১)

পরিবার হল গাছের শাখা প্রশাখার মতো। আমরা প্রত্যেকে আলাদাভাবে বেড়ে উঠি ঠিকই, তবে আমাদের শিকড় একই থাকে।

২)

২)

অন্যান্য সবকিছুই আমাদের জীবনে অনেক পরিবর্তন আনতে পারে, তবে পরিবারের কখনই পরিবর্তন হয় না। আমাদের শুরু এবং শেষ পরিবারের সাথেই হয়।

৩)

৩)

পরিবার হল কম্পাসের মতো, যা আমাদের সর্বক্ষণ গাইড করে এবং আমাদের মধ্যে আশা ও অনুপ্রেরণা জাগায়।

৪)

৪)

পরিবার হল আশ্রয়, এর জন্য আমাদের কোনও মূল্য দিতে হয় না। জীবনের সবরকম পরিস্থিতিতেই পরিবার সর্বদা আমাদের সাহস জোগায়।

৫)

৫)

জীবনে শক্তপোক্তভাবে বাঁচার জন্য যে শিকড়টার প্রয়োজন, তা জোগায় পরিবার।

৬)

৬)

আমাদের জন্য একটাই প্রতিষ্ঠান চিরন্তন, তার নাম পরিবার।

৭)

৭)

ভালবাসা আর পরিবার, এই দুটোই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয়। বিপদের সময় একমাত্র পরিবারই আমাদের পাশে দাঁড়ায়।

৮)

৮)

পরিবারেই শুরু হয় জীবন এবং কখনও শেষ হয় না ভালবাসা।

সংগৃহীত

X
Desktop Bottom Promotion