নামের প্রথম অক্ষর ‘অ’ বা ‘আ’ দিয়ে শুরু? দেখুন নিউমেরোলজি আপনার বিষয়ে কী বলছে

সন্তান জন্মলাভের পর তার পরিবার নামকরণ নিয়ে চিন্তিত হয়ে পড়েন। পরিবারের সবাই বিভিন্ন নাম সুপারিশ করেন। তবে, নাম রাখার ক্ষেত্রে অনেকেই অনেকরকম পদ্ধতি অবলম্বন করেন। কেউ কেউ মা-বাবার নামের সঙ্গে মিলিয়ে নাম রাখে, কেউ নিজেদের পছন্দ অনুযায়ী নাম দেন, কেউ বংশ পরম্পরায় চলে আসা নিয়মানুযায়ী সন্তানের নাম দেন। আবার, বহু পরিবার সন্তানের নাম রাখার ক্ষেত্রে নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্বের সাহায্যও নিয়ে থাকেন।

সংখ্যাতত্ত্বের বিচারে প্রতিটি অক্ষরের নিজস্ব সংখ্যামান রয়েছে, আর প্রতিটি অক্ষরের নিজস্ব গুণ, এনার্জি, ভাইব্রেশনও রয়েছে। আমাদের সবথেকে কাছের অক্ষরটি হল, আমাদের নাম বা পদবীর আদ্যক্ষর। আপনার নাম বা পদবীর আদ্যক্ষর যদি 'অ', 'আ' বা ইংরেজি 'a' হয়ে থাকে, তাহলে জেনে নিন সংখ্যাতত্ত্ব আপনার বিষয়ে কী বলছে। সংখ্যাতত্ত্ব অনুযায়ী, 'a'-এর সংখ্যামান হল ১। এদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি দেখুন।

If your Initial starts with A, Heres what Numerology Can Tell About You

১) যাদের নাম বা পদবী 'অ' বা 'আ' দিয়ে শুরু, তারা প্রভাবশালী ব্যক্তিত্বের হন।

২) এই ব্যক্তিরা সবকিছু সামনাসামনি বলতে পছন্দ করেন অর্থাৎ স্পষ্টবক্তা। পিছনে কোনও কিছু করতে পছন্দ করেন না। তাই, অনেক ক্ষেত্রে এই আচরণের জন্য সমস্যায় পড়তে হয়।

৩) এই সমস্ত ব্যক্তিরা সাধারণত বিচারবুদ্ধিসম্পন্ন হন। যুক্তির মাধ্যমে এরা যেকোনও কিছুর সমাপ্তি করতে পারেন।

৪) এরা অনেকেই শিল্পী স্বভাবের হয়। অভিনয় বা চিত্রকলায় এরা বেশ আগ্রহী হয়।

৫) এরা অত্যন্ত রোমান্টিক প্রকৃতির হন ঠিকই, কিন্তু জীবনের শুরুতে এদের রোমান্স অনেক সময় একতরফা থেকে যায়।

আরও পড়ুন : এই সংখ্যাগুলিকে বিশ্বের সবচেয়ে অশুভ বলে বিশ্বাস করা হয়, জানুন তার কারণ

৬) এই ব্যক্তিরা সাহসী প্রকৃতির হয়, তবে অনেক ক্ষেত্রে সাহস দেখানোর জন্য বিপদেও পড়তে হয়।

৭) শিক্ষকতা, গবেষণা, এই সমস্ত ক্ষেত্রে এদের সাফল্য লক্ষ্য করা যায়।

৮) এরা অনেক সময়েই নেতৃত্বের দিক থেকে এগিয়ে থাকেন। রাজনীতি ছাড়াও চাকরি বা ব্যবসায়ও এরা সর্বদা এগিয়ে থাকেন।

X
Desktop Bottom Promotion