ভোরবেলা এই স্বপ্ন দেখা দারুণ শুভ, দেয় ধনসম্পদ লাভের ইঙ্গিত!

স্বপ্ন আমরা সবাই দেখি। স্বপ্নশাস্ত্র অনুসারে, আমাদের সঙ্গে ভবিষ্যতে কী ঘটতে চলেছে তার পূর্বাভাস পাওয়া যায় স্বপ্ন থেকে। কিছু স্বপ্ন সুখ-সৌভাগ্যের সঙ্কেত হিসেবে মানা হয়, আবার কিছু বিপদের ইঙ্গিত দিয়ে যায়।

লোকমুখে প্রচলিত, ভোরের স্বপ্ন সত্যি হয়। স্বপ্নশাস্ত্র জানাচ্ছে যে ব্রহ্ম মুহূর্তে দেখা স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। আসুন জেনে নেওয়া যাক, ভোরবেলা বা ব্রহ্ম মুহূর্তে কোন কোন স্বপ্ন দেখা শুভ।

early morning dream

স্বপ্নে শস্যের স্তূপ দেখা

যদি স্বপ্নে শস্যের ক্ষেত দেখেন বা শস্যদানা ঢিপি করে রাখা আছে এমনটা দেখেন, তাহলে তা শুভ সঙ্কেত বহন করে আনে। স্বপ্নশাস্ত্র অনুসারে, ভোরবেলা শস্যের স্বপ্ন দেখার অর্থ আপনি শিগগিরই প্রচুর অর্থলাভ করতে চলেছেন।

জলভর্তি কলসীর স্বপ্ন দেখা

ভোরবেলা বা ব্রহ্ম মুহুর্তে স্বপ্নে জলে ভরা কলস বা জগ দেখাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এমন স্বপ্ন দেখা আকস্মিক ধনসম্পদ লাভের ইঙ্গিত দেয়।

স্বপ্নে নিজেকে ইন্টারভিউ দিতে দেখা

ভোরবেলা যদি স্বপ্নে নিজেকে চাকরির ইন্টারভিউ দিতে দেখেন, তাহলে এর অর্থ আপনি ক্যারিয়ারে বড় উন্নতি করতে চলেছেন। এই স্বপ্ন চাকরি পাওয়ার ইঙ্গিত দেয়। নানা সূত্র থেকে অর্থাগম হওয়ার বা আয় বৃদ্ধিরও ইঙ্গিত দেয় এই স্বপ্ন।

পূর্বপুরুষের স্বপ্ন দেখা

ভোরবেলা স্বপ্নে পূর্বপুরুষদের দেখা অত্যন্ত শুভ। পিতৃপুরুষদের স্বপ্নে দেখলে বুঝবেন যে তাঁদের আশীর্বাদ আপনার উপরে রয়েছে এবং শীঘ্রই আপনি বড় কোনও সাফল্য অর্জন করবেন।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। বোল্ডস্কাই বাংলা এর সত্যতা যাচাই করেনি এবং কাউকে মানতে বাধ্য করছে না।

Story first published: Tuesday, January 30, 2024, 19:56 [IST]
X
Desktop Bottom Promotion