Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ডে পুলিশ এনকাউন্টারে মৃত্যু ৪ অভিযুক্তের, দেখুন ট্যুইটার প্রতিক্রিয়াগুলি
তেলেঙ্গানার হায়দরাবাদে পশু চিকিৎসককে গণধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশের এনকাউন্টারে নিহত হল অভিষুক্ত চার ধর্ষক। আজ, ৬ ডিসেম্বর, শুক্রবার ভোর রাতে ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিষুক্ত চার জনকে নিয়ে যাওয়া হয়েছিল সেই অপরাধের স্থানে। সেখান থেকে তারা পালাতে চেষ্টা করলে পুলিশ তাদের গুলি করে।

২৭ নভেম্বর রাতে ওই তরুণী পশু চিকিৎসককে হায়দরাবাদ শামশাবাদে টোল প্লাজার কাছে গণধর্ষণ করে পেট্রল ঢেলে পুড়িয়ে খুন করা হয়। পুলিশ ২৮ নভেম্বর উদ্ধার করে তরুণীর মৃতদেহ। এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরই জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম নেয়। বিক্ষোভ চলতে থাকে দেশজুড়ে। সঠিক বিচারের দাবিতে চলতে থাকে মিছিল, স্লোগান। এতকিছুর পর, আজ ভোরে এনকাউন্টারের খবর এদেশের প্রত্যেক মহিলার জন্য সুখকর পরিবেশ তৈরি করেছে।
ইন্ডিয়ান ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এন সি আর বি) অনুসারে, ভারতে প্রতিদিন প্রায় ১০০টি যৌন নির্যাতনের খবর পুলিশে রিপোর্ট করা হয়।
আরও পড়ুন : নতুন দায়িত্বে সুন্দর পিচাই, গুগলের পাশাপাশি এবার অ্যালফাবেটের সিইও
এনকাউন্টারের সংবাদটি ছড়িয়ে পড়ার সাথে সাথে নেটিজেনরা তাদের খুশি,আবেগ প্রকাশ করতে পিছপা হয়নি। দেখে নিই এই ঘটনার টুইটার প্রতিক্রিয়াগুলি।
একজন ইউজার লিখেছেন, "তেলেঙ্গানার পশুচিকিৎসক তরুণীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে অভিযুক্ত চার জনই পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছেন।"
অন্য একজন ইউজার এনকাউন্টারের ঘটনায় পুলিশের প্রশংসা করে তাদের 'রিয়েল লাইফ সিম্বা' বলে অভিহিত করেছেন।
বলিউড অভিনেতা অনুপম খের ট্যুইটারে তাঁর আবেগ প্রকাশ করে লিখেছেন, "অভিনন্দন এবং #জয়হো টু #তেলেঙ্গানাপুলিশ #প্রিয়াঙ্কা রেড্ডির চার ধর্ষককে এনকাউন্টার করার জন্য।"
তিনি আরও লিখেছেন যে, যারা ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং কঠোর ব্যবস্থা নেওয়ার ও শাস্তির দাবি করেছেন তাদের সঙ্গে এখন আনন্দ করা উচিত।
অন্য এক ইউজার লিখেছেন, সুসংবাদের মাধ্যমে দিনটি শুরু হল।



Click it and Unblock the Notifications