Kitchen hacks: রান্নায় ভুল করে নুন বেশি দিয়ে ফেলেছেন? কোন উপায়ে খাবারের স্বাদ ফেরাবেন?

Kitchen hacks: খাবারে নুন থাকা খুবই জরুরি। খাবারে নুন না দিলে স্বাদ তিক্ত হয়ে যায়। রান্নায় ঝাল বেশি হলে যদিও বা খেয়ে নেওয়া যায়, কিন্তু নুন বেশি হলে মুখে তুলতে সমস্যা হয়। আপনি অনেক পরিশ্রম করে একটি খাবার তৈরি করেন এবং কোনও কারণে যদি তাতে অতিরিক্ত নুন পড়ে যায়, তাহলে পুরো খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়।

খাবারে যদি নুনের পরিমাণ বেশি (excess salt in cooking) থাকে, তাহলে চিন্তার কিছু নেই। খাবারে নুন কমাতে, আপনি কিছু টিপসের সাহায্য নিতে পারেন। তাহলে আসুন জেনে নিই এমন কিছু রান্নাঘরের হ্যাকস (Kitchen hacks) সম্পর্কে-

salt

লেবুর ব্যবহার

সবজিতে অতিরিক্ত নুন কমাতে লেবু ব্যবহার করাও ভালো। আপনার তৈরি রান্নায় নুন বেশি হলে লেবুর রস মিশিয়ে নিন। লেবুর রস অতিরিক্ত নুনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

ময়দার ব্যবহার

সবজিতে অতিরিক্ত নুন কমানোর একটি উপায় হল ময়দার ব্যবহার করা। আপনি ময়দার একটি ডো সবজির মধ্যে দিয়ে দিন। এরপর সবজি আরও কিছুক্ষণ রান্না করতে হবে। ময়দার ডো আপনার খাবার থেকে নুন শোষণ করে নেয় এবং সবজিতে নুনের পরিমাণ কমে যায়।

আলুর ব্যবহার

আলু ব্যবহার করে নুন কমাতে সাহায্য করতে পারে। খাবারে যদি নুন বেশি থাকে, তাহলে আলুর টুকরোগুলি যোগ করুন। এতে করে আলু অতিরিক্ত নুন শুষে নেবে। আপনার রান্না পুণরায় তার স্বাদ ফিরে পাবে।

দইয়ের ব্যবহার

যদি আপনার খাবারে অতিরিক্ত নুন থাকে, তাহলে তা কমাতে দই ব্যবহার করতে পারেন। যদি আপনি সবজি রান্না করেন, তাহলে তাতে দই যোগ করে রান্না করুন। এতে শুধু নুন কমবে না, স্বাদও পাবে আলাদা মাত্রা।

ঘি-এর ব্যবহার

ঘি যেকোনও খাবারের স্বাদ দ্বিগুণ করে। ঘি খাওয়া স্বাস্থ্যের জন্যও ভালো এবং এটি খাবারে অতিরিক্ত নুনের পরিমাণও কমায়।

Story first published: Monday, March 17, 2025, 15:59 [IST]
X
Desktop Bottom Promotion