যৌন জীবনে সুখী নন? পুরুষদের জন্য রইল কিছু ফোরপ্লে টিপস্, যা দাম্পত্য জীবনে সুখ আনবে

যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন যে, কীভাবে যৌন জীবনকে সুখী করবেন? তাহলে আপনি নানান ব্যক্তির কাছ থেকে নানান উত্তর পাবেন। কিন্তু, আপনি কি কখনও যৌন জীবনে উত্তেজনা আনতে, বিকল্প হিসেবে ফোরপ্লে-র কথা ভেবেছেন? মেন কোর্সের আগে আপনি এটিকে স্টার্টার হিসেবেও মনে করতে পারেন।

Foreplay Tips For Men

একজন পুরুষ হিসেবে আপনি আপনার সঙ্গীকে সন্তুষ্ট করার উপায়গুলি সম্পর্কে ভাবতে পারেন। কিন্তু, অনেক সময় আপনার সঙ্গীর আরও বেশিক্ষণ ধরে যৌন উত্তেজিত বোধের প্রয়োজন হতে পারে। তাই, এক্ষেত্রে গাঢ় ফোরপ্লে-তে লিপ্ত হওয়া আপনার সঙ্গীকে উত্তেজিত করে তোলার ভাল উপায় হতে পারে।

আরও পড়ুন : আপনার প্রিয় বন্ধুই হতে পারে সেরা জীবনসঙ্গী, দেখে নিন কারণগুলি

কিন্তু আপনি যদি ভেবে থাকেন যে, ফোরপ্লে হল শুধুমাত্র নগ্ন হওয়া এবং চুম্বন করা, তাহলে আপনি ভুল হতে পারেন। নীচে কিছু টিপস্ দেওয়া হল যা, আপনাকে ফোরপ্লে সম্পর্কে জ্ঞাত করবে এবং আপনার সঙ্গীকে যৌন উত্তেজনা বোধ করাতে সাহায্য করবে। দেখে নিন কিছু লাভ-মেকিং ফোরপ্লে আইডিয়া -

১) উভয়ের ইচ্ছা জানুন

১) উভয়ের ইচ্ছা জানুন

যখন আপনি আপনার হাতগুলি তার শরীরে চালনা করছেন, তখন সে কী চায় তা জিজ্ঞাসা করুন। যদি সে তার বাসনা প্রকাশ করে, তবে আপনি কি চান তা প্রকাশ করুন এবং দুজনেই যৌনতা উপভোগ করুন। সঙ্গীর ইচ্ছা অনুযায়ী তা প্রয়োগ করলেই আপনি বুঝতে পারবেন তিনি যৌনতা উপভোগ করছেন। উভয়ের সম্মিলিত ইচ্ছার মিলনে যেকোনও ফোরপ্লে-ই আনন্দদায়ক হয়ে ওঠে।

২) শরীরে একটি আকর্ষিত ম্যাসাজ দিন

২) শরীরে একটি আকর্ষিত ম্যাসাজ দিন

যৌনসঙ্গমের আগে শরীরে ম্যাসাজের চেয়ে ভাল আর কী হতে পারে? প্রায় প্রত্যেক নারীই ম্যাসাজ পছন্দ করে। আপনি তার পিছন থেকে শুরু করতে পারেন এবং তারপরে নাভি ও পেটের দিকে দিকে মনোনিবেশ করতে পারেন। এরপর, আপনি তার উরুর মালিশের মাধ্যমে গোড়ালিতে পৌঁছাতে পারেন। তবে, এই ম্যাসেজটি মৃদু এবং আবেগপূর্ণ হতে হবে।

৩) ধীরে ও নম্রভাবে জিনিসগুলি গ্রহণ করুন

৩) ধীরে ও নম্রভাবে জিনিসগুলি গ্রহণ করুন

ফোরপ্লে-র সেশন চলাকালীন তাড়াহুড়ো করা চলবে না। শুরুতেই এটি ধীর, মৃদু ও আলতোভাবে করতে থাকুন। অতিরিক্ত তাড়াহুড়ো করলে এটি বন্ধ হয়ে যেতে পারে। এরপর, সঙ্গীর আবদার এবং ইচ্ছা অনুযায়ী আপনি এটি এগিয়ে নিয়ে যেতে পারেন। সময় নিন এবং প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন।

৪) ঘাড়ে হাত দিতে পারেন

৪) ঘাড়ে হাত দিতে পারেন

নারী শরীরের একটি সংবেদনশীল জায়গা হল ঘাড়। যেখানে সাধারণত পুরুষেরা খুব কম সময় ব্যয় করেন। কিন্তু, মিলনের আগে ফোরপ্লে-র জন্য ঘাড় সবচেয়ে ভাল জায়গা। ঘাড়ে একটি চুম্বন বা আলতো কামড় সঙ্গীকে যৌন সুখের চরম সীমায় পৌঁছে দিতে পারে। সঙ্গীকে যৌন সুখ দিতে তার ঘাড় থেকে চুল সরিয়ে হাত বুলিয়ে দিন এবং ধীরে ধীরে কিস করুন।

৫) কানে লতি স্পর্শ করুন

৫) কানে লতি স্পর্শ করুন

ফোরপ্লে-র জন্য অবশ্যই সঙ্গীর কানের লতি স্পর্শ করতে পারেন। হালকা স্পর্শ করুন, কামড় ও নিঃশ্বাস ফেলে দেখুন, আপনার সঙ্গীও এটি উপভোগ করতে পারে।

৬) পিঠে স্পর্শ করুন

৬) পিঠে স্পর্শ করুন

ফোরপ্লে-র সময় অনেক মহিলাই পিঠে স্পর্শ করা পছন্দ করেন। পিঠে, বিশেষ করে মেরুদন্ড বরাবর কোমরের দিকের অংশটাতে স্পর্শ করতে পারেন। এই সকল জায়গায় আলতো করে কিস করুন, দেখবেন সঙ্গীর যৌন ইচ্ছা আরও বেড়ে যাবে।

৭) পায়ের আঙুল ও উরু

৭) পায়ের আঙুল ও উরু

পায়ের আঙুলগুলিতে স্পর্শ করতে পারেন, পাশাপাশি উরুতেও আলতো চুম্বন করতে পারেন। এগুলি করলে আপনার সঙ্গীর মনে যৌন ইচ্ছা জাগতে পারে।

৮) বুক

৮) বুক

যৌনসঙ্গমের আগে ফোরপ্লের সময়ে বুকে স্পর্শ অনেকেই উপভোগ করেন। তবে শুধু নারী নয়, পুরুষের ক্ষেত্রেও এটি কাজ করে।

Story first published: Saturday, February 1, 2020, 15:10 [IST]
X
Desktop Bottom Promotion