Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
নামের শুরুতে 'ফ্রেঞ্চ', কিন্তু ফ্রান্সে জন্মই নয় এই ৫ জিনিসের!
খাবার থেকে ফ্যাশন, সর্বত্রই 'ফ্রেঞ্চ' এর ছড়াছড়ি। ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ টোস্ট, ফ্রেঞ্চ বিনুনি, ফ্রেঞ্চ ম্যানিকিওর, এমনকি ফেঞ্চ কিসও। নামের শুরু 'ফ্রেঞ্চ' হওয়ায় প্রথমেই আমাদের মাথায় আসে ফ্রান্সের নাম। কিন্তু আদতে এগুলির উৎস ফ্রান্স নয়!
আজকের আর্টিকেলে এমনই ৫টি জিনিসের উল্লেখ করা হল, যেগুলির নামে ফ্রেঞ্চ থাকলেও তার উৎপত্তি কিন্তু ফ্রান্সে হয়নি। জেনে নিন সেগুলি কী কী।

ফ্রেঞ্চ কিস
ফ্রেঞ্চ কিসের উৎপত্তি কিন্তু ফ্রান্সে নয়। এটি আমেরিকা এবং গ্রেট ব্রিটেনে উদ্ভূত হয়েছিল। এই কিসে জিভের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্যাশন ও রোম্যান্স বোঝানোর জন্য সবচেয়ে ভালো ফ্রেঞ্চ কিস। ফ্রান্সে এ ধরনের চুম্বনকে "Un baiser amoureux" (ভালোবাসার চুম্বন) বা "Un baiser avec la langue" (জিহ্বা দিয়ে চুম্বন) হিসেবে উল্লেখ করা হয়। এর আগে একে "Un baiser florentin" চুম্বন বলা হতো।
ফ্রেঞ্চ ফ্রাই
ফ্রেঞ্চ ফ্রাইয়ের নাম শুনলেই জিভে জল আসে সকলের। গোটা বিশ্বে বেশ জনপ্রিয়তা পেয়ে এই খাবার। তবে নামে ফ্রেঞ্চ থাকলেও, এই মুখরোচক খাবার কিন্তু ফ্রান্সে উদ্ভব হয়নি। এর উৎপত্তি স্থল হল বেলজিয়াম।
ইতিহাস বলছে, বেলজিয়ামের নামুর শহরের অধিবাসীরা মাছ ভাজা খেতে খুব পছন্দ করতেন। পার্শ্ববর্তী নদী থেকে মাছ ধরে ভেজে খেতেন তারা। কিন্তু শীতের সময় নদীর জল জমে বরফ হয়ে যায়। ফলে মাছ ধরতে পারতেন না তারা। তখন মাছের বিকল্প হিসেবে আলুর ব্যবহার করতেন সেখানকার বাসিন্দারা। আলুকে সরু করে কেটে তা তেলে ভেজে রান্না করতেন। ঠিক যেমন মাছা ভাজা রান্না করতেন, অনেকটা সেই ধাঁচে।
ফ্রেঞ্চ বিনুনি
ফ্রেঞ্চ ব্রেড বা ফ্রেঞ্চ বিনুনি কিন্তু ফ্রান্স থেকে আসেনি। এর উৎপত্তি উত্তর আফ্রিকায়। পুরো চুল তিন ভাগে ভাগ করে এই বিনুনি বাঁধা হয়।
ফ্রেঞ্চ ড্রেসিং
যদি ভেবে থাকেন যে ফ্রেঞ্চ ড্রেসিং-এর উৎপত্তি ফ্রান্সে, তাহলে কিন্তু তা একেবারেই ভুল। তেল এবং ভিনেগার দিয়ে তৈরি এই সুস্বাদু ড্রেসিং প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি হয়।
ফ্রেঞ্চ ম্যানিকিওর
১৯৭৫ সালে ORLY ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা জেফ পিঙ্ক ফ্রেঞ্চ ম্যানিকিওর আবিষ্কার করেন। তিনি সেই সময় হলিউডে আমেরিকান বিউটি সাপ্লায়ার ছিলেন। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এই কম্পানি।



Click it and Unblock the Notifications