Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Christmas 2023: বড়দিনে চার্চে যাবেন? ঘুরে আসন কলকাতার কিছু পুরানো গির্জা
শীতের বিবর্ণ দিনে উৎসবের রঙ আনে ক্রিসমাস। রঙ বেরঙের আলো, ক্রিসমাস ট্রি, স্যান্টাক্লজের মূর্তি, বেলুনে ভরে ওঠে চারিদিক। যিশু খ্রীস্টের জন্মদিনে কেক কাটা, ক্রিসমাস ট্রি সাজানো, উপহার আদান-প্রদান, এ সবের পাশাপাশি চলে ঘোরা-বেড়ানো।
আর বড়দিনে ঘুরতে যাওয়ার জন্য চার্চের থেকে ভাল জায়গা আর কী হতে পারে! বাচ্চা থেকে বুড়ো সকলেই এ দিন ঢুঁ মারতে পারেন গির্জায়। কলকাতার বুকেই রয়েছে বেশ কিছু বিখ্যাত গির্জা যেখানে সময় কাটাতে পারেন এই বড়দিনে।

সেন্ট পলস ক্যাথিড্রাল
১৮৪৭ সালে স্থাপিত কলকাতার বৃহত্তম সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ। এই গির্জার সঙ্গে কম-বেশি আমরা সকলেই পরিচিত। ময়দান চত্বরে অবস্থিত এই গির্জার সবচেয়ে আকর্ষক বৈশিষ্ট্য হল এর স্থাপত্যের অভিনব নকশা। গির্জার বাইরে অনেকটা অংশ জুড়ে রয়েছে বাগান। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চার্চে ঢোকার অনুমতি পাবেন।
আর্মেনিয়ান চার্চ
কলকাতার প্রাচীন চার্চগুলির মধ্যে অন্যতম বড়বাজার অঞ্চলের আর্মেনিয়ান চার্চ। ১৬৮৮ সালে প্রথম বার তৈরি হয় এই চার্চ। আর্মেনীয় ব্যবসায়ীদের উদ্যোগে ১৭২৪ সালে এই গীর্জার পুনর্নির্মাণ হয়। চার্চের ভিতরে রয়েছে একটি ছবির সংগ্রহশালা। এই চার্চের ভিতরের মার্বেলের স্থাপত্য কীর্তি দেখলে মুগ্ধ হবেন আপনিও।
সেন্ট অ্যান্ড্রুজ চার্চ
ডালহৌসি অঞ্চলের সেন্ট অ্যান্ড্রুজ গির্জা কলকাতার স্কটিশ গির্জাগুলির অন্যতম। ১৮১৮ সালে এই স্কটিশ গির্জার উদ্বোধন হয়। ১৮৩৫ সালে গির্জার চূড়ায় একটি মূল্যবান ঘড়ি বসানো হয়। গির্জার ভিতরে রয়েছে দুর্লভ সব তৈলচিত্র। সকাল ১০টা থেকে দুপুর ২টোর মধ্যে আপনাকে এই চার্চে পৌঁছোতে হবে।
ক্রাইস্ট দ্য কিং চার্চ
পার্ক স্ট্রিটের কাছাকাছি অবস্থিত এই গির্জার ভিতরের পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ। এই চার্চের ভিতরে থাকা মাতা মেরির মূর্তি আপনাকে আকৃষ্ট করবে। সকাল সাড়ে ছটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত খোলা থাকে এই চার্চ।
আরও পড়ুন: বড়দিনের ছুটিতে বেড়াতে যেতে চান? রইল ভারতের সেরা ৫ জায়গার হদিশ!
সেন্ট জেমস চার্চ
কলকাতার সবচেয়ে পুরানো চার্চগুলির মধ্যে রয়েছে সেন্ট জেমস চার্চ। এটি জোড়া গির্জা নামেও পরিচিত। প্রথমে এই গির্জাটির অবস্থান ছিল আমহার্স্ট স্ট্রিট অঞ্চলে। তবে ১৮৫৯ সালে হঠাৎই ভেঙে পড়ে সেই গির্জা। এর পরে ১৮৬২ সালে ওই নামেই এন্টালি অঞ্চলে এই গির্জা গড়ে তোলা হয়।
সেন্ট জনস চার্চ
বিবাদী বাগের কাছে অবস্থিত কলকাতার তৃতীয় প্রাচীনতম গির্জা এটি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নির্মিত কলকাতা শহরের প্রথম ভবনগুলির মধ্যে সেন্ট জনস চার্চ অন্যতম। গির্জার মেঝে গাঢ় নীল-কালো পাথর দিয়ে তৈরি। এই গির্জা সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।



Click it and Unblock the Notifications