Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
টমেটোর দামে আগুন, রান্নায় দিন এই জিনিসগুলি, স্বাদ থাকবে অটুট!
Best Tomato Substitutes in Bengali: আলুর দম হোক বা কষা মাংস, একটু টমেটো কুচি বা পিউরি পড়লেই তরকারির স্বাদ বেড়ে যায় তিনগুণ। টমেটোর ব্যবহারে খাবারে আসে বেশ টকটক ভাব। আবার ঝোলটাও হয় বেশ থকথকে।
কিন্তু ইদানীং চড়চড়িয়ে দাম বাড়ছে টমেটোর (Tomato)। বাজারে গিয়ে হাত ছোঁয়ানোই যাচ্ছে না এই সবজিতে। এ দিকে টমেটো ছাড়া রান্না একেবারেই বিস্বাদ! তাহলে উপায়?
এমন অনেক উপকরণ রয়েছে, যেগুলো দিয়ে রান্না করলে টমেটোর মতোই টক-মিষ্টি স্বাদ পাওয়া যাবে। তা হলে দেখে নিন, রান্নায় টমেটোর পরিবর্তে কী ব্যবহার করলে সেই একই স্বাদ খানিক হলেও পূরণ করা সম্ভব হবে-

টমেটো সস
বাড়িতে টমেটো নেই তো কী হয়েছে! রান্নায় ব্যবহার করুন টমেটো সস। এতে খাবারের রঙ এবং টক-মিষ্টি স্বাদও বজায় থাকবে। আর রান্না বেশ সুস্বাদুও হবে।
টক দই
টমেটোর পরিবর্তে রান্নায় টক দই ব্যবহার করতে পারেন। টক দই ভালো ভাবে ফেটিয়ে মশলা কষানোর সময়েই দিয়ে দিন। এতে গ্রেভি বেশ থকথকে হবে, আর তরকারির স্বাদও বাড়বে।
কুমড়োর পিউরি
কুমড়োর পেস্ট তৈরি করে রান্নায় ব্যবহার করুন। এটি টমেটোর মতোই খাবারের স্বাদ বাড়ায়। রান্নায় একটা আলাদা স্বাদ আসে। আর গ্রেভি বেশ থকথকেও হয়।
রেড বেল পেপার
এই সবজিটি আকারে টমেটোর মতো না হলেও, কাটার পর কিন্তু অনেকটাই টমেটোর মতো দেখতে লাগে। রান্নায় টমেটোর পরিবর্তে রেড বেল পেপার বা লাল ক্যাপসিকাম দিলে খাবারের রঙ এবং টেক্সচার অনেকটা একই ধরনের হয়। রান্না বেশ সুস্বাদুও হয়।
তেঁতুল
তেঁতুলের পাল্প ব্যবহার করলেও রান্নার স্বাদ দুর্দান্ত হয়। অনেক বাড়িতেই পুরনো তেঁতুল রাখা থাকে। ১৫-২০ মিনিট জলে তেঁতুল ভিজিয়ে রাখুন। তেঁতুল নরম হয়ে গেলে তা চটকে সেই জল দিয়ে দেওয়া যায় ঝোল, ঝালে। বেশ ভালই টক ভাব চলে আসবে রান্নায়।
আমচুর পাউডার
টমেটোর বদলে ব্যবহার করতে পারেন আমচুর পাউডার বা ম্যাঙ্গো পাউডার। যে কোনও ঝোল বা ঝালে এক চা চামচ বা টেবিল চামচ দিয়ে দিন আমচুর গুঁড়ো। এতে রান্নার স্বাদ কিন্তু বেশ ভালই হয়।



Click it and Unblock the Notifications