Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
মাত্র ৩১ বছরেই প্রয়াত বিখ্যাত নাগা অভিনেতা লানুয়াকুম আও, দেখুন তাঁর সম্পর্কে কিছু অজানা তথ্য
মাত্র ৩১ বছর বয়সে প্রয়াত হলেন বিখ্যাত নাগা অভিনেতা লানুয়াকুম আও (Lanuakum Ao)। রিপোর্ট অনুযায়ী, কিডনি ফেইলিওরের কারণে ৫ ডিসেম্বর, রবিবার রাতে মারা যান এই অভিনেতা। অসুস্থতার কারণে তাঁকে নাগাল্যান্ডের ডিমাপুর-এর এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখানেই তিনি প্রয়াত হন। 'অ্যাক্সোন' চলচ্চিত্রে তাঁর অভিনয় চারিদিকে সাড়া ফেলে দিয়েছিল। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে। আসুন জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু অজানা তথ্য।

১) নাগাল্যান্ডের Mokokchung জেলার লংসা গ্রামের বাসিন্দা লানুয়াকুম আও।
২) নয়া দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে তিনি অভিনয়ের কোর্স কমপ্লিট করেন।
৩) ২০১৯ সালে, সায়নি গুপ্তা অভিনীত 'অ্যাক্সোন' চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করার সুযোগ পান তিনি।
৪) নর্থ-ইস্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি খুবই বিখ্যাত একজন অভিনেতা। অনেক স্থানীয় চলচ্চিত্র এবং থিয়েটারেও কাজ করেছেন লানুয়াকুম।
আরও পড়ুন : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কন্নড় সুপারস্টার, জেনে নিন তাঁর সম্পর্কে কিছু তথ্য
৫) ২০২১ সালে তিনি অ্যামাজন প্রাইমের ওয়েব সিরিজ 'দ্য লাস্ট আওয়ার'-এ কাজ করার সুযোগ পান, যেখানে তিনি নেগেটিভ রোলে অভিনয় করেছেন। এই সিরিজে রায়মা সেন, সঞ্জয় কাপুর, Karma Takapa, Shaylee Krishen, শাহানা গোস্বামী, রবিন তামাং-এর সঙ্গে কাজ করেছেন।
৬) এছাড়াও, লানুয়াকুম আও 'এনএসআর: দ্য জেড'-এর মতো চলচ্চিত্রেও অভিনয় করেছেন।
৭) আয়ুষ্মান খুরানা অভিনীত এবং অনুভব সিনহা পরিচালিত একটি আসন্ন ফিচার ফিল্মে লানুয়াকুম আও-কে শেষবারের মতো দেখা যাবে।
আরও পড়ুন : মারা গেলেন ফ্যাশন দুনিয়ার পথপ্রদর্শক, মাত্র ৫৯-এই থমকে গেল পদ্মশ্রী প্রাপ্ত এই ডিজাইনারের জীবন



Click it and Unblock the Notifications