অল্প সময়েই যদি বড়লোক হতে চান তাহলে এই ক্রিস্টালগুলির কোনটি সঙ্গে রাখতে ভুলবেন না যেন!

ফেংশুই শাস্ত্রে তো বটেই, সেই সঙ্গে এই সম্পর্কিত আরও নানাবিধ বইয়েও এমনটা দাবি করা হয়েছে যে ঠিক ঠিক নিয়ম মেনে যদি ক্রিস্টালকে বাড়িতে রাখা যায়, তাহলে অর্থনৈতিক উন্নতি ঘটতে সময় লাগে না।

ফেংশুই শাস্ত্রে তো বটেই, সেই সঙ্গে এই সম্পর্কিত আরও নানাবিধ বইয়েও এমনটা দাবি করা হয়েছে যে ঠিক ঠিক নিয়ম মেনে যদি ক্রিস্টালকে বাড়িতে রাখা যায়, তাহলে অর্থনৈতিক উন্নতি ঘটতে সময় লাগে না। শুধু তাই নয়, নিমেষে ব্যাঙ্ক ব্যালেন্স কয়েক গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে।

জানি জানি বন্ধু কথাগুলি হয়তো বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। কিন্তু হলফ করে বলতে পারি যে এই প্রবন্ধটিতে একবার চোখ রাখলে আপনার সব ধরণাই বদলে যাবে। কারণ একথা অবিশ্বাস করার কোনও জায়গা নেই যে ক্রিস্টাল হল এমন একটি প্রকৃতিক উপাদান, যা গৃহস্থের অন্দরে পজেটিভ শক্তির প্রবেশ ঘটায়। আর এমনটা হওয়া মাত্র যে গুডলাক রোজের সঙ্গী হয়ে ওঠে, তা আর বলার অপেক্ষা রাখে না। ফলে অর্থনৈতিক উন্নতি ঘটতেও সময় লাগে না।

এখন প্রশ্ন হল চরম অর্থনৈতিক উন্নতির সাক্ষী থাকতে কী ধরনের ক্রিস্টালকে বাড়িতে নিয়ে এসে রাখতে হবে?

১. পেরিডট:

১. পেরিডট:

এমনটা বিশ্বাস করা হয় যে অফিস ডেস্কে অথবা বাড়ির যেখানে টাকা রাখেন, সেখানে এই বিশেষ ধরনের ক্রিস্টালটি রাখলে অর্থনৈতিক উন্নতি ঘটতে সময় লাগে না। তবে এক্ষেত্রে আরেকভাবেও এই ক্রিস্টালকে কাজে লাগাতে পারেন। কীভাবে? প্রতিদিন সকালে উঠে এই ক্রিস্টালটি হাতে নিয়ে এক মনে প্রাণয়ম করুন। এমনটা করলে ব্রেন পাওয়ার বৃদ্ধি পাবে। ফলে ঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এতটা বেড়ে যাবে যে অনেক অনেক টাকার মালিক হয়ে উঠতে দেখবেন সময় লাগবে না।

২. সিট্রাইন:

২. সিট্রাইন:

বিশেষজ্ঞরা বলেন হালকা বাদামি রঙের এই ক্রিস্টালটি নাকি টাকাকে আকর্ষণ করে। ফলে অল্প দিনেই ব্যাঙ্ক ব্যালেন্স বেড়ে যেতে সময় লাগে না। শুধু তাই নয়, এই ক্রিস্টালটি পজেটিভ শক্তির মাত্রা এতটা বাড়িয়ে দেয় যে কর্মক্ষেত্রে চরম সফলতা লাভ করার সম্ভাবনাও যায় বেড়ে। সেই সঙ্গে গুড লাককেও আকৃষ্ট করে। ফলে জীবনের ছবিটা বদলে যেতে সময় লাগে না। প্রসঙ্গত, এমনটা বিশ্বাস করা হয় যে ব্যবসায়ীরা যদি নিজের অফিস এই ক্রিস্টালটি রাখতে পারেন, তাহলে চটজলদি উন্নতির পথ প্রশস্ত হয়।

৩. টোপেজ:

৩. টোপেজ:

স্টোন বিশেষজ্ঞদের মতে টোপজ ক্রিস্টাল দিয়ে তৈরি রিং বা ক্রিস্টাল বল যদি সঙ্গে রাখা যায়, তাহলে অল্প সময়ে অর্থনৈতিক উন্নতি ঘটতে সময় লাগে না। আসলে হলকা নীল এবং সবুজ রঙের এই ক্রিস্টালটি অর্থনৈতিক উন্নতি সম্পর্কির ঠিক ঠিক সিদ্ধান্ত নিতে প্রভাবিত করে। ফলে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে সময় লাগে না।

৪. অ্যাভেঞ্চুরিন:

৪. অ্যাভেঞ্চুরিন:

টাকার পরিমাণ বাড়াতে সবুজ রঙের অ্যাভেঞ্চুরিন ক্রিস্টালের কোনও বিকল্প হয় না বললেই চলে। তাই তো এই ক্রিস্টাল দিয়ে বানানো আংটি বা বল সঙ্গে রাখলে ভাগ্যের চাকা ঘুরে যেতে সময় লাগে না। সেই সঙ্গে মানি ব্যাগ টাকায় ভরে ওঠে। প্রসঙ্গত, অ্যাভেঞ্চর ক্রিস্টাল বল ড্রয়িং রুমে রাখলেও কিন্তু সমান উপকার পাওয়া যায়।

৫. জেড:

৫. জেড:

অল্প সময়ে কর্মক্ষেত্রে চুরান্ত উন্নতির স্বাদ পেতে চান, সেই সঙ্গে চটজলদি বড়লোক হয়ে ওঠার স্বপ্নও দেখছেন নাকি? তাহলে জেড ক্রিস্টালের আংটি পরা শুরু করুন। দেখেবন স্বপ্ন পূরণ হতে সময় লাগবে না। তবে এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে। তা হল, অনেকেই জেট ক্রিস্টাল বলে অন্যসব পাথর বিক্রি করে থাকেন। তাই এই ক্রিস্টালটি কেনার সময় এই বিষয়টি মাথায় রাখতে ভুলবেন না যেন!

৬. ল্যাবরাডোরাইট:

৬. ল্যাবরাডোরাইট:

এই ক্রিস্টালটি সঙ্গে রাখলে শরীরিক ক্ষমতার যেমন উন্নতি ঘটে, তেমনি ছোট-বড় নানা রোগ দূরে পালায়। শুধু তাই নয়, ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কাও হ্রাস পায়। সেই সঙ্গে অর্থনৈতিক উন্নতি ঘটার সম্ভাবনাও বৃদ্ধি পায়। প্রসঙ্গত, বিশেষজ্ঞদের মতে এই ক্রিস্টালটি এতটাই শক্তিশালী যে গরীবের ধনি হয়ে উঠতেও সময় লাগে না।

৭. সাফায়ার বা নীলকান্তমণি:

৭. সাফায়ার বা নীলকান্তমণি:

শত চেষ্টা করেও কি টাকা সঞ্চয় করে উঠতে পারছেন না? এদিকে মারাত্মক অর্থনৈতিক ক্ষতিরও সম্মুখিন হতে হচ্ছে? তাহলে আজই সাফায়ার দিয়ে বানানো আংটি কিনে এনে পরতে শুরু করুন। দেখবেন পরিস্থিতি বদলে যেতে সময় লাগবে না। আসলে এই ক্রিস্টালটি চারিপাশে পজেটিভ শক্তির প্রভাব এতটা বাড়িয়ে দেয় যে অর্থনৈতিক সমস্যা মিটে যেতে সময় লাগে না। সেই সঙ্গে অনেক অনেক টাকার মালিক হয়ে ওঠার স্বপ্নও পূরণ হয়। প্রসঙ্গত, জেম স্টোন বিশেষজ্ঞরা এমনটাও দাবি করেন যে সাফায়ার পরার এক মাসের মধ্যেই পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে। তাই তো বলি বন্ধু, অল্প সময়েই যদি অনেক অনেক টাকর মালিক হয়ে উঠতে চান, তাহলে এই ক্রিস্টালটিকে সঙ্গে রাখতে ভুলবেন না যেন!

৮.কোয়ার্টজ:

৮.কোয়ার্টজ:

যারা নতুন নতুন ব্যবসা শুরু করেছেন, তারা যদি এই ক্রিস্টালটি সঙ্গে রাখতে পারেন, তাহলে দারুন সব উপকার মেলে। এক্ষেত্রে যে খাতায় খরচের হিসাব রাখেন, তার উপর যদি এই ক্রিস্টালটি রাখতে হবে, তাহলে কিন্তু বেশি মাত্রায় উপকার মিলবে। শুধু তাই নয়, কোয়ার্টজ ক্রিস্টেলর শক্তিতে খরচের পরিমাণও কমতে থাকবে। ফলে সঞ্চয় বাড়বে চোখে পরার মতো।

Story first published: Wednesday, May 23, 2018, 12:47 [IST]
X
Desktop Bottom Promotion