Year Ender 2022: ২০২২-এ গুগলে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে এই ১০টি রেসিপি, রইল সম্পূর্ণ তালিকা

দিনের পর দিন একই রকম খাবার কারুরই ভাল লাগে না। একঘেয়েমি কাটাতে তাই মাঝে মাঝে অন্যরকম পদ রাঁধার চেষ্টায় থাকি আমরা। আর নতুন নতুন খাবারের সন্ধানে সর্বপ্রথমে আমরা গুগলেই চোখ রাখি। পছন্দের রেসিপি সার্চ করে সেই মতো তৈরি করার চেষ্টা করি।

10 Recipes that Indians searched the most in 2022

প্রতি বছরের মতো এ বছরও গুগল বেশ কিছু রেসিপির তালিকা প্রকাশ করেছে, যেগুলি ভারতীয়রা সবচেয়ে বেশি বার গুগলে সার্চ করেছে। চলুন জেনে নেওয়া যাক, ২০২২ সালে গুগলে ভারতীয়রা সবচেয়ে বেশি কোন কোন রেসিপির অনুসন্ধান করেছে -

পনির পসন্দা

পনির পসন্দা

নিরামিষ খাবারের তালিকায় পনিরের স্থান বরাবরই উপরের দিকে। পনিরের যে কোনও রান্নাই অত্যন্ত সুস্বাদু হয়। পনিরের বিভিন্ন রেসিপি হয়তো আপনি জানেন, কিন্তু ২০২২-এ গুগলে সবচেয়ে বেশি পনিরের কোন রেসিপিটি সার্চ করা হয়েছে জানেন? উত্তর হল - পনির পসন্দা। এখনও পর্যন্ত যদি এই পদটি না খেয়ে থাকেন, তাহলে রেসিপি জেনে বানিয়ে ফেলুন আজই।

মোদক

মোদক

ভারতীয় মিষ্টান্নের মধ্যে অতি জনপ্রিয় মোদক। ভগবান গণেশের প্রিয় খাদ্য এটি, তাই মোদক ছাড়া গণেশ পুজো ভাবাই যায় না। গণেশ চতুর্থীর প্রধান প্রসাদ মোদক। সাধারণত আমরা চালের গুঁড়ো, নারকেলের পুর দিয়ে মোদক তৈরি করি। এছাড়াও, চকোলেট মোদক, আমের মোদক, স্ট্রবেরি মোদক, মোতিচুর মোদক, কেশরি মোদক, ড্রাই ফ্রুট মোদক, পান মোদক বেশ জনপ্রিয়।

সেক্স অন দ্য বিচ

সেক্স অন দ্য বিচ

ক্র্যানবেরি, কমলালেবুর রস এবং ভদকা দিয়ে তৈরি অত্যন্ত জনপ্রিয় ককটেল সেক্স অন দ্য বিচ। গুগলের মতে, ২০২২ সালে ভারতে তৃতীয় সর্বাধিক অনুসন্ধান করা রেসিপি হল এই ককটেল।

চিকেন স্যুপ

চিকেন স্যুপ

স্যুপ খুবই স্বাস্থ্যকর খাবার। যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর। তৈরিও করে ফেলা যায় খুব অল্প সময়েই। ভেজ হোক বা নন-ভেজ, স্যুপের মধ্যে অধিকাংশটাই জল। ফলে ক্যালোরির পরিমাণ থাকে খুব কম, এর ফলে হজম যেমন ভাল হয় তেমনই শরীরের প্রয়োজনীয় জলের চাহিদাও মেটে।

চলতি বছর গুগলে সর্বাধিক অনুসন্ধান করা রেসিপিগুলির মধ্যে রয়েছে চিকেন স্যুপ। প্রোটিনে ভরপুর চিকেন। তার সঙ্গে পছন্দমতো সব্জি। হজমেও সমস্যা হবে না। আবার শরীরে যথেষ্ট উপকারী উপাদান পৌঁছোবে।

মালাই কোফতা

মালাই কোফতা

কোফতা অনেক রকমের হয়। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল মালাই কোফতা। সঠিকভাবে বানাতে পারলে আমিষ পদকেও হার মানাবে এটি। এবার গুগলে সর্বাধিক অনুসন্ধান করা রেসিপিগুলির মধ্যে রয়েছে মালাই কোফতা।

পর্নস্টার মার্টিনি

পর্নস্টার মার্টিনি

ককটেলের লিস্টে পর্নস্টার মার্টিনি কিন্তু বেশ জনপ্রিয়। ভদকা এবং প্যাশন ফ্রুট জুস দিয়ে তৈরি এই ককটেল নিয়ে মানুষের মনে কৌতুহলের শেষ নেই। ২০২২-এ গুগলে সর্বাধিক অনুসন্ধান করা রেসিপিগুলির মধ্যে অন্যতম পর্নস্টার মার্টিনি।

পিজ্জা মার্গারিটা

পিজ্জা মার্গারিটা

পিজ্জা আদতে ইতালির হলেও, কালক্রমে এটি গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সব দেশেই এটি যথেষ্ট পরিচিতি ও জনপ্রিয়। আট থেকে আশি, সকলেরই অত্যন্ত পছন্দের খাবার এটি। এ বছর গুগলে সবচেয়ে বেশি অনুসন্ধান করা হয়েছে পিজ্জা মার্গারিটা। মোজারেলা চিজ এবং টমেটো সস দিয়ে তৈরি এই পিজ্জা তৈরি করাও খুব সহজ, আর খেতেও সুস্বাদু।

প্যানকেক

প্যানকেক

নরম তুলতুলে প্যানকেক যেমন টেস্টি তেমনই হেলদি। বিশেষত খুদেদের কাছে খুবই জনপ্রিয় একটি খাবার প্যানকেক। অল্প সময় ও অল্প উপকরণ লাগে, তাই চটজলদি বানাতেও তেমন কোনও সমস্যা হয় না। আমেরিকানদের এই প্রধান ব্রেকফাস্ট এখন ভারতীয়দের মনেও জায়গা করে নিয়েছে।

পনির ভুর্জি

পনির ভুর্জি

পনির কিমা, পেঁয়াজ কুচি এবং মশলা দিয়ে তৈরি হয় পনির ভুর্জি। রুটি, পরোটার সঙ্গে দারুণ জমে পনিরের এই পদ। এখনও পর্যন্ত যদি এই রেসিপিটি ট্রাই না করে থাকেন, তাহলে আজই বানিয়ে ফেলুন।

আনারসা (Anarsa)

আনারসা (Anarsa)

মূলত মহারাষ্ট্রের খাবার এটি। চাল দিয়ে তৈরি এই জনপ্রিয় স্ন্যাক্স সাধারণত উৎসবে-অনুষ্ঠানে পরিবেশন করা হয়।

X
Desktop Bottom Promotion