Cleaning tips: বাথরুমের জেদী দাগ নিয়ে চিন্তিত? বিনা খরচেই হবে দাগ উধাও! কীভাবে জানুন

By Bhagysree Sarkar

Cleaning tips: প্রত্যেক বাড়িতেই বাথরম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। যদি আপনার ঘর সাজসজ্জায় পরিপূর্ণ হয়, এদিকে বাথরুমই চকচকে নয়, তবে চিন্তার বিষয়। কারণ, রোগ জীবাণু বৃদ্ধি পায় এখান থেকেই। আবার টাইলস নিয়মিত পরিষ্কার (Clean tiles regularly) না করলে হলুদ হয়ে যায়।

পরে সেগুলো পরিষ্কার করতে অনেক ঝক্কি পোহাতে হয়। আার বাথরুম পরিষ্কার করতে অনেক সময়ও লাগে, তবে এটি পরিষ্কার রাখাও গুরুত্বপূর্ণ। তাহলে কী করবেন আপনি?

Bathroom

হলুদ টাইলস বা দাগযুক্ত মেঝে (Yellow tiles or stained floors) সাদা বা পরিষ্কার হলেই বাথরুমও পরিষ্কার হয়। আপনি যদি চান, আপনার বাথরুমে ব্যাকটেরিয়া না বৃদ্ধি পায়, তাহলে আপনার জন্য সবচেয়ে বড় কাজ হল নোংরা জেদী দাগ (Home remedies for stubborn bathroom stains) থেকে মুক্তি পাওয়া।

কারণ টাইলসের উপর জলের দাগ জেদী (Stubborn stains in the bathroom) হয়। তবে এবার টয়লেট পরিস্কার করতে আর কোনও টাকা খরচ করতে হবে না। বিনা খরচাতেই টয়লেট হবে ধবধবে সাদা। কীভাবে জানুন-

  • লেবুর রস ও নুন ব্যবহার করাও একটি চমৎকার বিকল্প। এই দুটি উপাদান মিশিয়ে টাইলসের ওপর লাগিয়ে কিছুক্ষণ রাখার পর পরিষ্কার করুন। লেবুতে প্রাকৃতিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ রয়েছে, যা টাইলসের উপর জমে থাকা ব্যাকটেরিয়া দূর করে। এটি নিয়মিত ব্যবহার করলে টাইলসের উজ্জ্বলতা বজায় থাকে। টাইলস খুব নোংরা হলে, বাজারে পাওয়া যায় এমন পরিষ্কারের পণ্য ব্যবহার করুন। তবে এগুলি ব্যবহারের সময় গ্লাভস পরা এবং ঘরে ভালোভাবে বাতাস চলাচল করে যাতে, সেসব বিষয়ে খেয়াল রাখতে হবে।
  • বাথরুমের মেঝেতে হলুদ দাগ পরিষ্কার করতে আপনি রাফ ক্লিনারও ব্যবহার করতে পারেন। এটিই বেশি ব্যবহার করা হয়। রাফ ক্লিনার দাগ পরিষ্কার করার জন্য সবচেয়ে ভাল এবং সস্তা রাসায়নিক বলে মনে করা হয়। তবে এটি কঠোর রাসায়নিক নয়। পরিচ্ছন্নতাকর্মীরাও এটির ব্যবহার করে থাকেন।

Home remedies for dandruff: শীতে খুশকিতে নাজেহাল? ঘরোয়া এই টোটকাতেই পাবেন সুফল

আপনি যেকোনও অনলাইন সাইট থেকে রাফ ক্লিনার অর্ডার করতে পারেন। এটি ব্যবহার করার জন্য, আপনাকে রাফ ক্লিনার জলে পাতলা করে মিশিয়ে নিতে হবে। তারপর যেখানেই একগুঁয়ে দাগ আছে সেখানে স্প্রে করুন। ১০-১৫ মিনিটের জন্য রেখে দিন এবং ব্রাশ দিয়ে পরিষ্কার করুন।

  • এছাড়া নোংরা এবং হলুদ টয়লেট টাইলস উজ্জ্বল করার একটি সহজ ঘরোয়া প্রতিকারও আছে। আপনি নিজেই একটি কার্যকর ক্লিনার তৈরি করতে পারেন। এর জন্য একটি পাত্রে সাদা ভিনেগার ও বেকিং সোডা মিশিয়ে নিন। এই মিশ্রণটি নোংরা টাইলগুলিতে প্রয়োগ করুন। এবার ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন। তারপর ব্রাশের সাহায্যে ঘষে জল দিয়ে পরিষ্কার করুন। এই পদ্ধতিটি টাইলস থেকে হলুদ স্তর এবং দাগ দূর করতে অনেক সাহায্য করে।

Story first published: Sunday, January 5, 2025, 15:31 [IST]
X
Desktop Bottom Promotion