Home remedies for dandruff: শীতে খুশকিতে নাজেহাল? ঘরোয়া এই টোটকাতেই পাবেন সুফল

By Bhagysree Sarkar

Home remedies for dandruff: রাজ্যজুড়ে শীতের আমেজ। এই আর্দ্র আবহাওয়ায় আমাদের ত্বক শুষ্ক ও প্রাণহীন হয়ে যায়। যা থেকে জন্মায় একাধিক সমস্যা। বর্তমানের আধুনিক যুগে খুশকি (Dandruff), অকালে পাকা ও চুল পড়া সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যা শীতের আবহাওয়ায় আরও বেশি বৃদ্ধি পায়।

অন্যান্য ঋতুর তুলনায় শীতকালে আমাদের মাথার ত্বকে বেশি খুশকি (Dandruff problem in winter) জমে। এর পরিমাণ বেড়ে গেলে তা আমাদের চুলেও দেখা যায়।

dandruff

শীতে এই সমস্যা বেশি হওয়ার কারণ হল শরীরে তৈলাক্ত বৈশিষ্ট্যের অভাব। তেলের অভাবের কারণে এই সমস্যাটি হয়ে থাকে। তবে শুধুমাত্র তেল মাখলেই এই সমস্যা নিরাময় হবে না। ব্যবহার করতে হবে সঠিক তেল।

এক্ষেত্রে আপনি বাদাম বা তিল তেল বেছে নিতে পারেন। বাদাম তেল খান এবং বাদাম তেল দিয়ে আপনার মাথায় ভালোভাবে ম্যাসাজ করুন। তবে তিলের তেল সবচেয়ে বেশি কার্যকর। আবার যার খুশকি বেশি পরিমাণে রয়েছে, তারা তাদের ডায়েটে তিল অন্তর্ভূক্ত করা উচিত।

মূলত, শীতে ঠাণ্ডা বাতাসের কারণে আর্দ্রতা কমে যায়, যা ত্বক ও মাথার ত্বকে শুষ্কতা বাড়ায়, খুশকির সমস্যা তৈরি করে। শীতকালে ম্যালাসেজিয়া ছত্রাক মাথার ত্বকে তীব্র আক্রমণ করে। যার ফলে খুশকির সমস্যা বেড়ে যায়। তবে এ কারণে আতঙ্কিত হওয়ার দরকার নেই। জেনে নিন ঘরোয়া কিছু টোটকা (Home remedies to get rid of dandruff) সম্পর্কে, যার মাধ্যমে খুশকি সহজেই নিয়ন্ত্রণ ও দূর করা যায়।

খুশকি দূর করার উপায় (Ways to get rid of dandruff):

  • শীতে এই সমস্যা রুখতে তিলের তেল খেতে হবে, সঙ্গে মাথায় মালিশও করতে হবে। এছাড়াও, তিল, ভৃঙ্গরাজের মত প্রাকৃতিক উপাদানগুলি খাওয়া উচিত। সঙ্গে এগুলি সমান পরিমাণে মিশিয়ে পাউডার আকারে সেবন করা উচিত। আপনি এটি নিয়মিত আধা চা চামচ পরিমাণে খাবার খাওয়ার পরে বা আগে খেতে পারেন। যা এই সমস্যাগুলি প্রতিরোধ করবে। এছাড়া মেথি, নারকেল ইত্যাদিও খেতে পারেন।
  • এক বাটি টক দইয়ের সঙ্গে লেবুর রস মিশিয়ে হেয়ার মাস্ক তৈরি করেও ব্যবহার করতে পারেন। এটি মাথার ত্বকে ভালোভাবে লাগিয়ে ৩০ থেকে ৬০ মিনিট রেখে দিন। এরপর ঠাণ্ডা জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই হেয়ার মাস্ক খুশকি দূর করতে বেশ কার্যকর।
  • চুলের যত্নে ভাতের মাড় বেশ উপকারী। এজন্য শ্যাম্পু করার পর ভাতের মাড় ব্যবহার করতে পারেন। এতে খুব সহজেই খুশকি দূর হবে।
  • খুশকির সমস্যা মেটাতে অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করতে পারেন। এজন্য এক গ্লাস জলে এক চা চামচ ভিনেগার মিশিয়ে নিন। শ্যাম্পু করার পর মিশ্রণটি ব্যবহার করুন। এটি মাথার ত্বক বেশ কয়েকদিন পরিষ্কার রাখে এবং খুশকির বৃদ্ধি রোধ করে।
  • এছাড়া এই সমস্যা দূর করতে অ্যালোভেরাও কার্যকর। এজন্য শ্যাম্পু করার আগে অ্যালোভেরার জেল মাথায় মাখতে হবে।

Story first published: Thursday, January 2, 2025, 15:46 [IST]
X
Desktop Bottom Promotion