Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ডাবের জলে মধু মিশিয়ে খেলে কী কী উপকার পাওয়া যায় জানা আছে?
ঘরোয়া চিকিৎসার কার্যকারীতার কথা মাথায় রেখেই এই প্রবন্ধে এমন একটি মহৌষধির উপর আলোকপাত করার চেষ্টা করা হল, যা আপনাকে দীর্ঘ দিন সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করবে। এখন প্রশ্ন হল কী এই মহৌষধি?
ঘরোয়া চিকিৎসার কার্যকারীতার কথা মাথায় রেখেই এই প্রবন্ধে এমন একটি মহৌষধির উপর আলোকপাত করার চেষ্টা করা হল, যা আপনাকে দীর্ঘ দিন সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করবে। এখন প্রশ্ন হল কী এই মহৌষধি?
কিছুই না, শুধু একটা ডাব আর ১ চামচ মধু। মানে! একদমই ঠিক শুনেছেন। প্রতিদিন সকালে, ব্রেকফাস্টের আগে এক গ্লাস ডাবের জলে ১ চামচ মধু মিশিয়ে যদি পান করা যায়, তাহলে ছোট-বড় কোনও রোগই ধারে কাছে ঘেঁষতে পারে না। সেই সঙ্গে শরীরের কর্মক্ষমতাও মারাত্মকভাবে বৃদ্ধি পায়। তবে এখানেই শেষ নয়, আরও নানাভাবে এই প্রানীয়টি শরীরের কাজে লেগে থাকে। যেমন ধরুন...

১. হার্টের কর্মক্ষমতা বাড়ে:
ডাবের জলে এক চামচ মধু মিশিয়ে নিয়মিত খাওয়া শুরু করলে শরীরের অন্দরে পুষ্টির ঘাটতি দূর হয়। সেই সঙ্গে হার্টের পেশির কর্মক্ষমতা বাড়তে থাকে। ফলে কোনও ধরনের হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা যায় কমে। সেই সঙ্গে ব্লাড প্রেসারও নিয়ন্ত্রণে চলে আসে। প্রসঙ্গত, গত কয়েক বছরে আমাদের দেশের যুবসমাজের মধ্যে যে ভাবে হার্টের রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাতে যারাই ৩০ এর কোটা পেরিয়েছে, তাদের সবারই যে প্রতিদিন এই পানীয়টি খাওয়া উচিত, সে বিষয়ে কোনও সন্দেহ নেই!

২. এনার্জির ঘাটতি দূর হয়:
একাধিক স্টাডিতে দেখা গেছে সকালে ঘুম থেকে উঠে থালি পেটে এই পানীয়টি খেলে শরীরে বিশেষ কিছু খনিজের মাত্রা বাড়তে শুরু করে। ফলে দেহের ক্ষমতা মারাত্মকভাবে বেড়ে যায়। শুধু তাই নয়, সারা দিন ধরে ক্লান্তি ধারে কাছেও ঘেঁষতে পারে না।

৩. রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে:
এই পানীয়টিতে উপস্থিত ভিটামিন এবং মিনারেল কোষকে উজ্জীবিত করে। ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে। আর এমনটা হলে বুঝতেই পারছেন কী হবে! কোনও রোগই আপনাকে ছুঁতে পারবে না।

৪. শরীর এবং ত্বকের বয়স কমায়:
ডাবের জল এবং মধু মিশিয়ে বানানো পানীয়টিতে প্রচুর মাত্রায় অ্যান্টি-অক্সিডেন্ট এবং ভিটামিন- এ রয়েছে, যা শরীরকে নানা রকমের ক্ষতিকর উপাদানের প্রভাব থেকে বাঁচায়। ফলে শরীর ভেতর থেকে চাঙ্গা হয়ে ওঠে। আর এমনটা হলে বয়সের কাঁটা যে থমকে যায়, সে বিষয়ে কোনও সন্দেহ নেই! আর এমনটা যখন হয়, তখন শরীরের উপর যেমন বয়সের ছাপ পরে না, তেমনি ত্বকের সৌন্দর্যও বৃদ্ধি পেতে শুরু করে চোখে পরার মতো।

৫. কনস্টিপেশনের মতো রোগের প্রকোপ কমে যায়:
বাওয়েল মুভমেন্টকে স্বাভাবিক করার মধ্যে দিয়ে এই পানীয়টি কনস্টিপেশনের প্রকোপ কমাতে দারুন কাজে আসে। তাই তো যাদের প্রতিদিন সকালেই কষ্টের সম্মুখিন হতে হয়, তারা আজ থেকেই ব্যাগ ভর্তি করে ডাব কিনে আনুন। উপকার পাবেন, একথা হলফ করে বলতে পারি।

৬. হজম ক্ষমতার উন্নতি ঘটে:
প্রতিদিন ডাবের জলের সঙ্গে মধু খেলে অ্যাসিড উৎপাদনের পরিমাণ কমতে শুরু করে। ফলে বদহজম, অ্যাসিডিটি এবং কনস্টিপেশনের মতো সমস্যা দূরে থাকে।

৭. খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়:
হাই কোলেস্টরলের সমস্যায় একেবারে কাবু? ভেবে পাচ্ছেন না কী করবেন? চিন্তা নেই! আজ থেকেই খাওয়া শুরু করুন ডাবের জল আর মধু। দেখবেন অল্প দিনেই কোলেস্টেরল লেভেল একেবারে নরমাল হয়ে যাবে। এখানেই শেষ নয়, এই পানীয়টি খেলে রক্তনালীতে জমতে থাকা কোলেস্টরল বা ময়লাও ধুয়ে যায়। ফলে হার্ট অ্যাটাক সহ একাধিক জটিল রোগ হওয়ার আশঙ্কা কমে।

৮. সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে:
শরীরে প্রদাহ কমানোর পাশাপাশি যে কোনও ধরনের সংক্রমণের প্রকোপ কমাতে ডাবের জল এবং মধুর কোনও বিকল্প হয় না বললেই চলে। কারণ এই দুটিতেই রয়েছে অ্যান্টিসেপটিক প্রপাটিজ, যা সংক্রমণের বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই চালিয়ে যায়।

৯. কিডনির কর্মক্ষমতা বাড়ে:
শরীর থেকে ময়লা এবং ক্ষতিকর টক্সিন বের করে দেয় কিডনি। কিন্তু কিডনিকেও তো পরিষ্কার রাখতে হবে, তাই না? না হলে বেশি দিন পর্যন্ত সে কাজ করবে কীভাবে। তাই তো প্রতিদিন পান করতে হবে ডাবের জল আর মধু। কারণ এই পানীয়টি কিডনিকে পরিষ্কার রাখে। ফলে শরীর থেকে ক্ষতিকর টক্সিন তো বেরিয়েই যায়, সেই সঙ্গে কিডনিও চাঙ্গা হয়ে ওঠে।



Click it and Unblock the Notifications