কেবলমাত্র দাড়ি শেভ করার জন্যই নয়, নানান ঘরোয়া কাজেও ব্যবহৃত হয় শেভিং ক্রিম!

ছেলেদের লুক অনেকটাই তাদের দাড়ির ওপর নির্ভর করে। তাই দাড়ির যত্ন না নিলে আপনার লুক মোটেই ইমপ্রুভ করবে না। আর, দাড়ির যত্ন নিতে গেলে শেভিং ক্রিম তো মাস্ট! এটি ছাড়া দাড়ি শেভ করা খুবই কঠিন। তবে শেভিং ক্রিমের ব্যবহার কেবলমাত্র ছেলেদের দাড়িতেই সীমাবদ্ধ নয়। এটির সাহায্যে আপনি বাড়ির অনেক ছোটখাটো কাজও করতে পারেন।

Useful Shaving Cream Cleaning Hacks

আসুন জেনে নেওয়া যাক, ঘরোয়া কাজে শেভিং ক্রিমের কিছু আশ্চর্যজনক ব্যবহার সম্পর্কে -

স্টিলের বাসন পরিষ্কার

স্টিলের বাসন পরিষ্কার

স্টিলের বাসন পরিষ্কার করতেও শেভিং ক্রিম ব্যবহার করা যেতে পারে। একটি পরিষ্কার কাপড়ে শেভিং ক্রিম নিয়ে স্টিলের বাসনে ঘষুন। দেখবেন যে স্টিলের বাসনগুলি আবারও চকচকে হয়ে গিয়েছে। এছাড়া কার্পেট পরিষ্কারের ক্ষেত্রেও শেভিং ক্রিম ব্যবহৃত হয়। এটি সরাসরি কার্পেটে লাগিয়ে পরিষ্কার করুন।

সানবার্ন থেকে মুক্তি

সানবার্ন থেকে মুক্তি

প্রচণ্ড রোদে বাইরে বেরোলে ত্বক নানানভাবে ক্ষতিগ্রস্থ হয়। সানবার্ন হওয়ার কারণে ত্বক লাল হয়ে যায়, র‍্যাশ বেরোয়, ত্বকে খুব জ্বালা করে। এক্ষেত্রে আপনি শেভিং ক্রিম ব্যবহার করতে পারেন। প্রভাবিত জায়গাগুলিতে শেভিং ক্রিম লাগান। এতে আপনার জ্বালা কমবে।

নেল পেন্ট তুলতে

নেল পেন্ট তুলতে

নেল পেন্ট লাগানোর সময় যদি নখের আশেপাশে নেলপলিশ লেগে যায় এবং তা তুলতে আপনার কাছে রিমুভার না থাকে তবে চিন্তা করার দরকার নেই। শেভিং ক্রিমের সাহায্যে আপনি সহজেই নেল পেন্ট তুলতে পারেন। যেখানে যেখানে নেলপলিশ লেগেছে সেখানে এটি লাগান, তারপরে পরিষ্কার করুন।

জুয়েলারি পরিষ্কার

জুয়েলারি পরিষ্কার

যদিও আমরা বিভিন্ন উপায়ে জুয়েলারি পরিষ্কার করে থাকি, কিন্তু শেভিং ক্রিমের সাহায্যে আপনি খুব সহজেই জুয়েলারি পরিষ্কার করতে পারেন। এর জন্য, প্রথমে জুয়েলারিগুলি একটি পাত্রে রাখুন। এবার তার উপর শেভিং ক্রিম লাগিয়ে হালকা করে ঘষুন। এটি দশ মিনিট এভাবেই রেখে দিন। তারপর ভাল করে ধুয়ে মুছে নিন।

আরও পড়ুন : রান্নাঘরের তেল চিটচিটে টাইলস পরিষ্কার করা নিয়ে চিন্তিত? দেখুন কিছু সহজ ঘরোয়া পদ্ধতি

X
Desktop Bottom Promotion