Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
গরম পড়তেই ত্বকে অস্বস্তিকর হিট র্যাশ! জানেন কী কী এড়িয়ে চলবেন? প্রতিকার
অতিরিক্ত রোদ এবং তাপে শারীরিক অস্বস্তি বেড়েছে। গরমের সময় যে সব উপদ্রবগুলি বাড়বাড়ান্তি হয়, তার মধ্যে অন্যতম র্যাশ। কাজে-কর্মের জন্য রোদে বেরোতেই হয়। রোদের তাপে ত্বক দেখা দিয়েছে লাল র্যাশে। এই সমস্ত জায়গাগুলিতে চুলকানি তো হয়ই, সেখানে আবার ঘাম পড়লে জ্বলেও যায়। শুধু বড়দের নয়, বাচ্চাদেরও ন্যাপি পরালে গরমের সময় র্যাশ বেরোতে দেখা যায়।
বিশেষজ্ঞরা বলছেন, গরমে হিট র্যাশের সমস্যা এড়াতে আপনাকে মেনে চলতে হবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এ সময়ের শুষ্ক পরিবেশে বৃদ্ধি পেতে শুরু করে নানা ধরনের রোগ-জীবাণু। যা শরীরে ঘামের সংস্পর্শে এসে ছত্রাক তৈরি করে। এই ছত্রাক থেকেই ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়া শুরু হয়। যা গ্রীষ্মে অত্যন্ত বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। গরমে ত্বকে সবচেয়ে বেশি যে ছত্রাকটির সংক্রমণ দেখা যায় সেটি হলো টিনিয়া। এই ছত্রাক শরীরের বিভিন্ন অংশে জমে থাকা ঘাম এবং ধূলাবালিতে দ্রুত বংশ বিস্তার করে। ছত্রাকের এই উপস্থিতি ত্বকে বিভিন্ন ধরনের ক্ষত ও চুলকানি তৈরি করে। এই সময় কী কী এড়িয়ে চলবেন দেখুন-

- আমাদের ত্বকে চামড়ার ভাঁজে এই সমস্যা বেশি হতে দেখা যায়। এ ধরনের সমস্যা নিয়ন্ত্রণে প্রথমেই মাথায় রাখতে হবে নিজের শরীরকে শুকনো রাখা। স্নানের পর কিংবা কোনো কারণে ঘামে শরীর ভিজে গেলে দ্রুত তা তোয়ালে দিয়ে মুছে নিন।
- এর সঙ্গেই মাথায় রাখতে হবে নিয়মিত পোশাক পরিচ্ছন্নের বিষয়টি। জীবাণু সংক্রমণ এড়াতে কাপড় ধোয়ার পর ডেটল জলে তা জীবাণুমুক্ত করে নিতে পারেন। আবার অনেক সময় পোশাকের সঙ্গে চামড়ার অধিক ঘর্ষণের ফলে ত্বকে ক্ষতের সৃষ্টি হয়। তাই গরমে আঁটসাঁট পোশাক পরার পরিবর্তে বেছে নিন ঢিলেঢালা পোশাককে। এছাড়া একই প্রসাধনী, চিরুনি, তোয়ালে পরিবারের সব সদস্য একসঙ্গে ব্যবহার করার অভ্যাস থাকলে এখনই তা পরিবর্তন করুন।
- ত্বকে র্যাশ বা চুলকানি এড়াতে নিয়মিত হাত পায়ের নখ ছোট রাখুন। কেন না বড় নখে জীবাণুর সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার সুযোগ পায়। কোনো স্থানে চুলকানি বা জ্বালাপোড়া দেখা দিলে সেখানে হাত স্পর্শ বা ঘষাঘষি না করে আক্রান্ত স্থানে বরফ দিতে পারেন।
- ত্বকের যেকোনো সংক্রমণে ক্রিম, লোশন বা যে কোনো প্রসাধনী ব্যবহার করা থেকে বিরত থাকুন। প্রয়োজনে নিতে পারেন চিকিৎসকের পরামর্শ।
গরমে বাচ্চাদের সুস্থ রাখবে এই খাবারগুলি, নিয়মিত খাওয়ান চিয়া সিড-ডাবের জল
তবে ঘরোয়া কিছু উপায় রয়েছে, যা মেনে চললে আপনিও দূর করতে পারেন অস্বস্তিকর র্যাশ। গরমে র্যাশ বা চুলকানি ত্বকের একটি সাধারণ সমস্যা। অতিরিক্ত গরম, অতিরিক্ত ঘামের কারণে এই সমস্যা হতে পারে। তবে এই ধরনের সমস্যা নিরাময়ের জন্য কিছু প্রতিকার রয়েছে। যেমন-
চন্দন: চন্দন ত্বককে প্রশমিত করে। এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ক্ষত ছড়িয়ে পড়া রোধ করে। ত্বকের সমস্যা দূর করতে জল বা গোলাপজলের সঙ্গে চন্দন মিশিয়ে পেস্ট তৈরি করে ব্যবহার করতে পারেন। এতে উপকার পাবেন।
মুলতানি মাটি: মুলতানি মাটিতে বেদনানাশক এবং প্রদাহ বিরোধী গুণ রয়েছে। গোলাপজলের সঙ্গে মিশিয়ে মুলতানি মাটি ব্যবহার করতে পারেন। আক্রান্তস্থলে এই মিশ্রণটি লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে নিন। এতে ত্বকে র্যাশ বা চুলকানির সমস্যা কমবে।
অ্যালোভেরা: অ্যালোভেরা একটি আয়ুর্বেদিক ভেষজ। এতে থাকা অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য প্রদাহ কমায়। গরমের কারণে বের হওয়া র্যাশের সমস্যা দূর করতে সাহায্য করে। এজন্য অ্যালোভেরা কেটে ফ্রিজে রাখুন। প্রয়োজন হলে অ্যালোভেরার জেলও আপনি ব্যবহার করতে পারেন।



Click it and Unblock the Notifications