Homemade seasoning: রান্নার পর রসুনের খোসা ফেলে দেন? বাতিল হওয়া এই উপাদানই বাড়াবে স্বাদ

By Bhagysree Sarkar

Homemade seasoning: বাঙালীদের রান্নাঘরে লুকিয়ে এমন অনেক উপাদান, যা আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় বহু কাজে লাগে। হলুদ থেকে কাঁচা সবজি, সবকিছুরই ব্যবহার কিন্তু একাধিক। তালিকার প্রথমেই যেমন রয়েছে, রসুন। রসুন আমরা প্রত্যেকের বাড়িতেই পেয়ে থাকি।

তবে রসুন রান্নায় স্বাদ বাড়ালেও, এর খোসা অকেজো মনে করে ফেলে দিই ডাস্টবিনে। কিন্তু আপনি কি জানেন, এই খোসাগুলি ব্যবহার করে আপনিও ঘরে স্বাদযুক্ত রসুনের গুঁড়ো (Seasoning recipe using garlic peels) তৈরি করতে পারেন?

Turmeric

হ্যাঁ, রসুনের খোসা (garlic peels) একটি দুর্দান্ত মশলা উপাদান। এটি সিজনিং পাউডার হিসাবে ব্যবহার করা যেতে পারে। যা আপনার অনেক রেসিপিতে একটি নতুন এবং আকর্ষণীয় স্বাদ যোগ করতে পারে। আপনি এটি সবজি, স্যুপ, তরকারি, নুডুলস, পিজ্জা, স্যালাড বা যেকোনো খাবারের স্বাদ বাড়াতে ব্যবহার করতে পারেন।

এটি কেবল স্বাদই বাড়ায় না, স্বাস্থ্যের জন্যও উপকারী (Health benefits of garlic peels)। তাহলে আসুন জেনে নিই কিভাবে রসুনের খোসার সাহায্যে রসুনের গুঁড়ো তৈরি করা যায়।

ঘরে তৈরি রসুনের গুঁড়ো কীভাবে তৈরি করবেন-

  • প্রথমে রসুনের খোসাগুলিকে ভালো করে ধুয়ে নিন। এতে তাদের গায়ের ময়লা ও কীটনাশক থাকলে, তা দূর হয়ে যায়। তারপর এই খোসাগুলি ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে।
  • তবে যদি রোদে শুকানো না হয়, এক্ষেত্রে ওভেনেও একটু শুকিয়ে নিতে পারেন। শুকানোর পর খোসাগুলি গ্রাইন্ডারে বেশ ভালো করে পিষে নিন। এই পাউডারটি একটি বায়ুরোধী পাত্রে রাখুন। এবার যখনই প্রয়োজন, তখন ব্যবহার করুন।

এই গুড়ো আপনি ময়দা মাখা, স্যালাড বা স্যুপ তৈরি করার সময় স্বাদ বাড়াতে ব্যবহার করতে পারেন। এটি বাড়িতেই একটি রেস্তোরাঁর মতো অনন্য এবং বিশেষ স্বাদ দেবে।

Story first published: Wednesday, December 25, 2024, 14:20 [IST]
X
Desktop Bottom Promotion