তপ্ত রোদে ত্বকে পড়েছে ট্যান, আগের জেল্লা ফিরে পেতে ভরসা রাখুন ঘরোয়া এই প্রতিকারে

By Bhagysree Sarkar

বৈশাখ মাস পড়লেও নেই কোনও ঝড়-বৃষ্টি। সঙ্গেই তাপমাত্রাও ক্রমশ উর্দ্ধমুখী। রোদে বাইরে বের হলেই পুড়ে যাচ্ছে গা। সঙ্গেই কমে গিয়েছে ত্বকের লাবণ্য। এর প্রধান কারণ সূর্যের অতিবেগুনি রশ্মি। এই তপ্ত গরমে অনেকের চিন্তার কারণ রোদে পোড়া দাগ। অফিস বা কর্মজীবনের সঙ্গে জড়িত মানুষদের এই চিন্তা আরও দ্বিগুণ। নিয়মিত সানস্ক্রিন লাগালেও ত্বক রোদে পুড়ে গিয়েছে। সাধারণত রোদে পোড়া ভাব না হওয়ার জন্য আমরা সানস্ক্রিন ক্রিম ব্যবহারের কিছু সময় পরেই ত্বকে ঘামের পরিমাণ বেড়ে যায়। অতিরিক্ত এই ঘামের কারণে আমাদের মুখ কালচে মনে হয়। ত্বকে দেখা যায় ট্যান বা পোড়াভাব।

অনেকেই আবার এই সমস্যা নিয়ে যাচ্ছেন পার্লারে, হাজার হাজার টাকা নষ্ট করছেন। কিন্তু আপনি কি জানেন, ত্বকে রোদে পোড়া দাগ দূর করতে এসবের বিশেষ প্রয়োজন নেই। এই সমস্যা দূর করতে পারে ঘরোয়া কিছু টোটকা ও ত্বকের একটু যত্নই। চলুন দেখে নেওয়া যাক-

Tanning
  • বর্তমানে সকলেই কম-বেশি কর্মজীবনের সঙ্গে জড়িত। হাতে সময়ই পাওয়া যায় না। উইকেন্ড ছাড়া ত্বকের যত্ন নেওয়া অসম্ভব। আপনি কী করবেন, আপনি ভরসা রাখতে পারেন পেঁপে ও মধুতে। এই দুই উপাদান রোদে পোড়াভাব দূর করার সঙ্গে সঙ্গে ত্বককে মসৃণ ও কোমল করতে তুলতে পারে। এরজন্য ২ টুকরো পাকা পেঁপে, সঙ্গে ১ চা চামচ মধু ব্লেন্ড করে মুখে লাগিয়ে নিন। অপেক্ষা করুন ৩০ মিনিট। এরপর ঠাণ্ডা জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন।
  • রোদে পোড়া ত্বকের জন্য চিনি, গ্লিসারিন ও লেবুর মিশ্রণ বেশ ভালো কাজ করতে পারে। এরজন্য এক টেবিল চামচ চিনির সঙ্গে আধা চা চামচ গ্লিসারিন ও এক টেবিল চামচ লেবুর রস মেশান। এটি ঘষে ঘষে লাগান স্ক্রাবের মতো। মিশ্রণটি ত্বকে ১০-১৫ মিনিট রেখে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
  • পোড়াভাব দূর করতে দই ও মধুর ফেসপ্যাকও লাগাতে পারেন। এরজন্য ২ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে ১ চা চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি পুরু করে লাগান রোদে কালচে হয়ে যাওয়া জায়গায়। মিশ্রণটি ত্বকে ১০-১৫ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

গরম পড়তেই ত্বকে অস্বস্তিকর হিট র‍্যাশ! জানেন কী কী এড়িয়ে চলবেন? প্রতিকার

  • ত্বকের যেকোনো কালো দাগ দূর করতে আলুর রসের তুলনা নেই। চোখের চারপাশের কালচেভাব কমাতেও সাহায্য করে আলুর রস। আলুতে থাকা ব্লিচিং উপাদান ত্বককে উজ্জ্বল করতেও সাহায্য করে। রোদে পোড়া দাগ দূর করতে আলুর রস সরাসরি ত্বকে ব্যবহার করা যায়।
  • রোদে পোড়াভাব দূর করতে বেসন ও হলুদও ব্যবহার করতে পারেন। এই ফেসপ্যাকটি তৈরি করতে ২ টেবিল চামচ বেসনের সঙ্গে ১ চিমটি হলুদ, ১ টেবিল চামচ দুধ ও ১ টেবিল চামচ কমলার শুকনো খোসা গুঁড়ো করে গোলাপজলে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে ৩০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

Story first published: Sunday, May 5, 2024, 12:23 [IST]
X
Desktop Bottom Promotion