Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
রোদে পুড়ে কালো ঠোঁট? সহজ এই ঘরোয়া উপায়ে ফিরে পান গোলাপি আভা
অম্লান হাসি একজন মানুষের পরিচয়। আর এই হাসির প্রাণ হল আমাদের কোমল ঠোঁট। গোলাপি রঙের ঠোঁট সবচেয়ে আকর্ষণীয়। বিশেষ করে একজন মেয়ের ক্ষেত্রে হালকা গোলাপি রং এবং কোমল ঠোঁট তাকে আরও বেশি সুন্দর করে তোলে। তবে বর্তমানে কর্মব্যস্ততা ও নানান কারণে আমাদের ঠোঁটের রং ধীরে ধীরে কালচে হয়ে যাচ্ছে। কালচে ঠোঁট মুখের সৌন্দর্যকে অনেকখানি কমিয়ে দেয়।
সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি, ধূমপান, লিপস্টিক, এমনকি ক্যাফেইন সেবনের কারণেও হতে পারে এমনটা। বিভিন্ন নামী-দামী প্রোডাক্ট ব্যবহার করেও মিলছে না আপনার ছোট বেলার সেই নরম গোলাপি ঠোঁট। কী করবেন ভেবেই দিশেহারা। তবে আজকের প্রতিবেদন আপনার জন্য। আমরা আপনাকে বলতে পারি বেশকিছু ঘরোয়া টোটকা। যেগুলির ব্যবহারে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। চলুন দেখে নেওয়া যাক-

- প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনি যখন দাঁত ব্রাশ করেন, তখন টুথপেস্টের কিছুটা আপনার ঠোঁটের উপর লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ব্রাশ করা শেষ হলে হাতের ব্রাশটি দিয়ে ঠোঁট ব্রাশ করুন। এজন্য ব্রাশটি নরম হতে হবে এবং হালকাভাবে ব্রাশ করতে হবে। এর ফলে ঠোঁটের চারপাশের মৃত কোষগুলি উঠে আসবে, সতেজ হবে ঠোঁটের চারপাশ।
- ঘুমানোর আগে লেবুর খোসা ঘষতে পারেন ঠোঁটে। মেলানিন ইনহিবিটরের মতো কাজ করে এটি। পরের দিন সকালে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। একটানা এক মাস এভাবে ব্যবহার করুন। ধীরে ধীরে ঠোঁটের কালো দাগ কমে যাবে।
- রাতে ঘুমানোর আগে লেবুর রস, মধু এবং গ্লিসারিন মিশিয়ে ঠোঁটে ম্যাসাজ করুন। এতেও ফল পাবেন।
- পুদিনা পাতা বেটে রস আলাদা করে নিয়মিত ঠোঁটে লাগান। পরে বাদাম তেল এবং অলিভ অয়েল মিক্স করে ম্যাসাজ করুন। ঠোঁটের স্বাভাবিক রং ফিরে আসবে।
পুরনো ভিনিগার ফেলে দিচ্ছেন? একগুঁয়ে তেল চিটচিটে দাগ পরিষ্কার করতে এর বিকল্প নেই!
- এক্সফোলিয়েটের জন্য ব্যবহার করতে পারেন মধু এবং চিনি। এই স্ক্রাব ত্বকের উপরের স্তরে থাকা মৃত ত্বকের কোষগুলিকে সরিয়ে দেবে। মধু এবং ১ চা চামচ চিনি ব্যবহার করে স্ক্রাব বানিয়ে নিন। তবে মনে রাখবেন সপ্তাহে একবারের বেশি এক্সফোলিয়েট করবেন না।
- এছাড়াও লেবুর সাথে চিনি মিশিয়ে এক্সফোলিয়েটের জন্য ব্যবহার করতে পারেন। রাতে ঘুমানোর আগে এভাবে ঘষে নিন। পরের দিন সকালে উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার করে দেখুন ফল পাবেন।



Click it and Unblock the Notifications