পুরনো ভিনিগার ফেলে দিচ্ছেন? একগুঁয়ে তেল চিটচিটে দাগ পরিষ্কার করতে এর বিকল্প নেই!

By Bhagysree Sarkar

শুধু নিজের ঘর নয়, নিয়মিত পরিষ্কার করা উচিত আপনার শখের রান্নাঘরও। নিত্যদিন পরিষ্কার না করার ফলে ধোঁয়া, তরকারির ঝোল, মসলা, তেল ছড়িয়ে পড়ে রান্নাঘরের টাইলস, সিঙ্ক ও ওভেনের আশেপাশে। কিন্তু এসব দাগ দীর্ঘদিন জমতে থাকলে তা ওঠানো বেশ কঠিন হয়ে পড়ে। কিন্তু আপনি কি জানেন, এর সমাধানও আমাদের রান্নাঘরেই লুকিয়ে রয়েছে। বাড়ির এমন অনেক কাজ আছে, যা সহজ করে দিতে পারে ভিনিগার।

ভিনেগার, যা আমাদের খাবারকে সুস্বাদু করে তোলে। বিশেষত, চাইনিজ রান্না করলে বেশি দরকার পড়ে ভিনিগার। তবে এই ভিনিগার শুধু খাবারের স্বাদই নয়, আপনার রান্নাঘরকে দাগমুক্ত করতেও সক্ষম। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ভাবছেন কীভাবে, চলুন দেখে নেওয়া যাক-

vinegar
  • কাউন্টারটপস-

রান্নাঘরের কাউন্টারটপগুলি ক্রমাগত ব্যবহার করা হয়। ফলে তাতে দাগ, ছোপ এবং ব্যাকটেরিয়া প্রবণ করে তোলে। এই সমস্যার সমাধান হতে পারে ভিনিগার। ভিনেগার এবং জলের সমান অংশ মিশিয়ে নিন। এরপর তা একটি স্প্রে বোতলে স্থানান্তর করুন। একগুঁয়ে দাগের ক্ষেত্রে, ভিনেগার-জলের মিশ্রণটি ওই স্থানে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর তা মুছে দিন। পেয়ে যাবেন পরিষ্কার ঝকঝকে কাউন্টারটপস।

  • সিঙ্ক এবং কল-

রান্নাঘরে সবথেকে ব্যবহার হওয়া জিনিস হল সিঙ্ক এবং কল। ঘন ঘন জল, সাবান ও অবশিষ্ট খাবারের সংস্পর্শে আসে সিঙ্ক। দিনের শেষে সিঙ্কের পরিচ্ছন্নতা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাই এই সমস্যা থেকেও মুক্তি দেবে ভিনিগার। সমান সমান অনুপাতে জল ও ভিনিগার মিশিয়ে সেই মিশ্রণটি কল ও সিঙ্কে বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখুন। ৫ মিনিট পর তা ধুয়ে ফেলুন।

  • রেফ্রিজারেটর-

যদিও বিশ্বাস করা হয়, গরমে জীবাণু মরে যায়। তবুও আপনার মাইক্রোওয়েভকে জীবাণুমুক্ত করার প্রয়োজন আছে। মনে রাখবেন, এটি পরিষ্কার করতে কোনও সাবান বা জীবাণুনাশক দ্রব্য নয়, বরং ব্যবহার করতে পারেন ভিনিগার। তারজন্য আপনাকে কেবল মাইক্রোওয়েভে ভিনেগার এবং জল দিয়ে একটি বাটি রাখতে হবে, তারপর গরম করুন। মাইক্রোওয়েভ বন্ধ করুন, এটিকে ঠাণ্ডা হতে দিন। জীবাণু এড়াতে একটি কাপড় দিয়ে অভ্যন্তর এবং হ্যান্ডেলগুলি মুছে নিন।

  • বরফের ট্রে-

আমরা বেশিরভাগই সাবান দিয়ে আমাদের বরফের ট্রে পরিষ্কার করি। তবে অনেক সময় পরিষ্কারের পরেও সাবানের গন্ধ থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে ভিনেগার এবং জল ব্যবহার করুন। সমান অনুপাতে জল ও ভিনিগার মুশিয়ে তা ওই ট্রেগুলিতে ঢেলে নিন। এৎপর সেগুলি ঠাণ্ডা হতে দিন। জমে গেলে ভিনেগারের কিউবগুলি ফেলে দিন এবং জল দিয়ে ধুয়ে ফেলুন।

X
Desktop Bottom Promotion