Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ঘরে আনাচে কানাচে উঁকি দিচ্ছে মাকড়সার জাল, ঘরোয়া উপায়েই তাড়ান মাকড়সা
ধরুন আপনি টানা কিছুদিনের জন্য কোথাও গিয়েছেন, ঘুরতে বা কোনও কাজে। এমন সময় আপনার বাড়ি ফাঁকা। কিন্তু বাড়ি ফিরে দেখছেন, একাধিক জায়গা দখল করে বসেছে মাকড়সা। তাহলে কী করবেন? এমন কিছু পদ্ধতি নিয়ে আজ আলোচনা করা হবে। যা এই একগুঁয়ে মাকড়সা থেকে মুক্তি দিতে পারবে নিমেষেই। তাহলে দেড়ি না করে চলুন জেনে নেওয়া যাক-
একমাস একটানা ঘর বদ্ধ থাকলে, দেয়াল পরিষ্কার না হলে তাতে মাকড়সার জাল আটকে যাওয়া অনিবার্য। ঘরের দেয়ালে ও জানালায় মাকড়সার জাল চোখে পড়া একটি সাধারণ সমস্যা। এই সমস্যার কারণে ঘর খুব নোংরা দেখতে তো লাগেই, সঙ্গে এটি বয়ে নিয়ে আসে নানান স্বাস্থ্য সমস্যাও। লম্বা লম্বা জালগুলি শুধু ঘরের সৌন্দর্যই নষ্ট করে না, মেজাজও বদলে দেয়। তবে আপনি যদি আপনার বাড়িতে মাকড়সার জাল খুব ঘন ঘন দেখতে পান, তাহলে বুঝে নেবেন আপনার বাড়িতে অনেক বেশি মাকড়সা আছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনি কিছু ঘরোয়া প্রতিকার অবলম্বন করতে পারেন।

- আপনি যদি ঘর থেকে মাকড়সার জাল পরিষ্কার করতে চান, তবে আপনাকে প্রথমে মাকড়সাটিকেই সরিয়ে ফেলতে হবে। এমন অবস্থায় জাল পরিষ্কার করার সময় খেয়াল রাখবেন এতে যেন কোনো মাকড়সা না থাকে। তা না হলে তা পালিয়ে গিয়ে অন্য কোথাও লুকিয়ে আবার জাল তৈরি করতে শুরু করবে। বাজারে মাকড়সা মারার ওষুধও পাওয়া যায়। যা ছিটিয়ে দিলেই আর কখনও ঘরে না দেখা যায়।
- তামাকের গন্ধও মাকড়সাকে ভয় দেখায়। ঘরের কোনায় তামাক রাখলে এর তীব্র গন্ধের কারণে ঘরের দেয়াল ও জানালায় আবার মাকড়সা দেখা যাবে না। ঘরে লেবু ও কমলার খোসাও রাখতে পারেন। এর তীব্র গন্ধে পোকামাকড়ও পালিয়ে যায়।
একটানা বৃষ্টিতে পোকামাকড়ের উপদ্রব বাড়ছে! সমস্যা রুখতে আজই ট্রাই করুন এই টিপসগুলি
- আপনি সাদা ভিনেগার দিয়ে মাকড়সা থেকে মুক্তি পেতে পারেন এবং ঘরের জাল মুক্ত রাখতে পারেন। একটি স্প্রে বোতলে সাদা ভিনেগার ঢালুন এবং যেখানে আপনি মাকড়সার জাল দেখতে পাচ্ছেন, সেখানে স্প্রে করুন। মাকড়সা এর তীব্র গন্ধ পছন্দ করে না।
- একটি বোতলে লেবুর রস রাখুন। যেখানেই মাকড়সার জাল দেখবেন সেখানেই স্প্রে করুন। মাকড়সা আর জাল বানাতে আপনার ঘরে আসবে না।
- মাকড়সার জাল কমাতে, আপনি পেপারমিন্ট তেল স্প্রে করতে পারেন। এটি জলে মিশিয়ে একটি স্প্রে বোতলে রাখুন এবং যেখানেই মাকড়সা দেখবেন সেখানে স্প্রে করুন।
- আপনার ছুটির দিনে আপনি ঝাড়ু বা নেট ক্লিনার ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনার ঘর, বসার ঘর, রান্নাঘর, বাথরুম পরিষ্কার করতে পারেন। এতে করে দেয়াল ও জানালাও পরিষ্কার হবে।
- রসুনের জল স্প্রে করেও আপনি মাকড়সা থেকে মুক্তি পেতে পারেন। এর জন্য রসুনের কয়েক কোয়া পিষে নিন। এবার জলে মিশিয়ে জানালা ও দেয়ালে স্প্রে করুন। রসুনের গন্ধে মাকড়সা আর ফিরে আসবে না।



Click it and Unblock the Notifications