Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
একটানা বৃষ্টিতে পোকামাকড়ের উপদ্রব বাড়ছে! সমস্যা রুখতে আজই ট্রাই করুন এই টিপসগুলি
Home Remedies
oi-Boldsky Desk
By Bhagysree Sarkar
বর্ষাকালে আমাদের আশেপাশের পরিবেশ মনোরম থাকে। তবে এই মরশুমে আমাদের বাড়িতে পোকামাকড়ের সমস্যা সবচেয়ে বেশি চোখে পড়ে। বর্ষাকালে মশা ও মাছি দ্রুত বৃদ্ধি পায় জমা জলের জন্য। বিকেল বা সন্ধ্যায় দরজা বা জানালা একটু খোলা রাখলেই ঘরে ঢুকে যায় সব ধরনের পোকামাকড়। মূলত, বর্ষাকালে বাতাসে আর্দ্রতা ও যত্রতত্র জমে থাকা জলে পোকামাকড়ের প্রজনন বৃদ্ধি পায়।
অনেক উড়ন্ত পোকা আবার আমাদের শখের রান্নাঘরে এসে হাজির হয়। অনেকেই এই সমস্যাকে অবহেলা করে থাকি। কিন্তু আপনার জানা উচিত, এই পোকামাকড়গুলি আমাদের খাদ্য সামগ্রীতে পড়ে অনেক সংক্রামক রোগ সৃষ্টি করে। তাই পোকামাকড় ঘরে ঢুকতে না দিতে কিছু ব্যবস্থাগুলি গ্রহণ করা উচিত। যাতে আপনি ও আপনার পরিবার অনেক রোগ থেকে সুরক্ষিত থাকতে পারে।

ছবি সৌ:পিক্সেলস
- পোকামাকড় যাতে ঘরে না আসে তার জন্য কর্পূর জ্বালিয়ে রাখুন। কর্পূর পোড়ার গন্ধ পোকামাকড় তাড়িয়ে দিতে সক্ষম। কর্পূরের তীব্র গন্ধে পোকামাকড় পালিয়ে যায়। এমনকি কর্পূরের গন্ধ ঘরের কোণে পৌঁছলে লুকিয়ে থাকা মশাও পালিয়ে যায়।
- নিম পাতার বহু গুণ। এই পাতা পোকামাকড় তাড়াতে ব্যবহার করুন। যেখানে পোকা বেশি রয়েছে বুঝবেন, সেখানে শুকনো নিম পাতা পুড়িয়ে রেখে দিন। নিম পাতার ধোঁয়া বাড়ির কাছে পোকামাকড় আসতে বাধা দেবে। এক্ষেত্রে আপনি নিমের তেলও ব্যবহার করতে পারেন।
- বাড়ির ভিতরে পোকামাকড় চলে আসলে আপনি বেকিং সোডা এবং লেবুর রস মিশিয়ে স্প্রে-ও করতে পারেন। আপনি বাথরুম, রান্নাঘর এবং ঘরের প্রবেশ পথে থাকা দরজাগুলিতে স্প্রে করতে পারেন এই মিশ্রণটি। এটি বাড়ির ভিতরে পোকা আসতে বাধা দেবে এবং স্প্রে করার পর যেসব পোকা ইতিমধ্যে ভিতরে চলে এসেছে তারাও পালিয়ে যাবে।
বর্ষাকালে ঘরে স্যাঁতস্যাঁতে গন্ধে টেকা দায়, দুর্গন্ধ কাটান ডিআইওয়াই রুম ফ্রেশনারে!
- বেকিং সোডা পোকামাকড় এবং পিঁপড়ে দূর করতেও সাহায্য করে। এই জন্য ময়দায় বেকিং সোডা মিশিয়ে একটি বল বানিয়ে ছোট ছোট বল তৈরি করুন। এটি কোণে বা ড্রয়ারে রাখতে পারেন। এতেও পিঁপড়ে দূর হবে এবং তেলাপোকাও ঘরে আসবে না।
- এসেনশিয়াল অয়েল পোকামাকড় থেকে রক্ষা করতেও কার্যকর। এর সুগন্ধ খুব তীব্র হয়। যা পোকারা তা সহ্য করতে পারে না এবং পালিয়ে যায়। আপনি জলে এসেনশিয়াল অয়েল মিশিয়ে সারা ঘরে স্প্রে করতে পারেন।
Comments
GET THE BEST BOLDSKY STORIES!
Allow Notifications
You have already subscribed
English summary
Insect infestation is increasing in continuous rain! Try these tips today to avoid problems
Story first published: Thursday, August 8, 2024, 18:51 [IST]
Other articles published on Aug 8, 2024



Click it and Unblock the Notifications