Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
মাছির উপদ্রবে নাজেহাল? জেনে নিন মাছি তাড়ানোর সহজ কিছু উপায়
মাছির উপদ্রব কম-বেশি প্রত্যেকের বাড়িতেই দেখা যায়। মাছি যে শুধু বিরক্তির কারণ তা নয়, মাছি আমাদের স্বাস্থ্যেরও ক্ষতি করে। কারণ মাছি অপরিষ্কার জায়গা, আবর্জনা, মল-মূত্র, নর্দমায় গিয়ে বসে। পরে সেই মাছি খাবার-দাবারের ওপর বসলে এবং আমরা সেই খাবার খেলে নানান রোগ হওয়ার সম্ভাবনা থেকেই যায়।
মাছি নানান ক্ষতিকর জীবাণু ও ব্যকটিরিয়া বহন করে। তাই আমাদের খেয়াল রাখা উচিত, যাতে কোনও জিনিসপত্রে বা খাবারে মাছি বসতে না পারে। কিন্তু মাছি তাড়ানো খুব সহজ কাজ নয়। শত চেষ্টা করেও মাছির হাত থেকে রেহাই পাওয়া যায় না। তাই আজ আমরা আপনাদের জন্য কয়েকটি টিপস নিয়ে এসেছি, যেগুলি ঠিকমতো মেনে চললে মাছির হাত থেকে মুক্তি পেতে পারেন।

১) একটি পাত্রে অ্যাপল সাইডার ভিনেগার ঢেলে, তার মধ্যে কয়েক ফোঁটা লিকুইড ডিশ ওয়াশার দিন৷ যেখানে মাছির উপদ্রব বেশি কিংবা ফলের ঝুড়ির কাছাকাছি এই বাটি রাখুন৷ দেখবেন মাছি পালাবে!
২) রান্নাঘর ও গ্যাস ওভেন সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। খাবারের পাত্র সঙ্গে সঙ্গে ধুয়ে নিন, ফেলে রাখবেন না। কোথাও যাতে কোনও ভাবে খাবার পড়ে না থাকে বা শাকসবজি-ফলের রস না পড়ে থাকে। এছাড়া, বাসন মাজার ভেজা স্পঞ্জ ভাল করে জল ঝরিয়ে রাখুন। ঘর মোছার কাপড় থেকে ভাল করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিন।
৩) ফল খাওয়ার পর বাটি না ধুয়ে ফেলে রাখবেন না৷ শাকসবজি, ফলমূল ভালোভাবে ধুয়ে রাখুন। ফল পচে গেলে একেবারেই ঘরে রাখবেন না, ফেলে দিন। অনেক সময়, পচা শাকসবজি বা ফলের সঙ্গে লেগে অন্যান্য সবজি ও ফলের উপরিভাগ চটচটে হয়ে যায়। সেই ফল ও সবজিগুলিও ভাল করে ধুয়ে নিন। পাকা ফল ঘরে ফেলে না রেখে খেয়ে ফেলুন। কারণ বেশি পাকা ফল এবং পচা শাকসবজি-ফলমূল মাছিদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে।
আরও পড়ুন : মশার উপদ্রব রুখতে বাড়িতে এই গাছগুলি লাগান!
৪) মশার মতো মাছি হাত দিয়ে মারা বেশ কঠিন কাজ। তাই মাছি ধরার জন্য আপনি অ্যাপেল সাইডার ভিনেগারের সাহায্য নিতে পারেন। কারণ ভিনেগারের মিষ্টি গন্ধে মাছি আকৃষ্ট হয়। একটি গ্লাসে সামান্য অ্যাপেল সাইডার ভিনেগার ঢেলে গ্লাসের মুখটি সেলোফিন পেপার দিয়ে মুড়িয়ে দিন। এবার সেলোফিন পেপারের মাঝে ছোট্ট ফুটো করুন, যাতে এই ফুটোর মধ্যে দিয়ে মাছি সহজে গলে যেতে পারে। তবে খেয়াল রাখবেন যাতে ফুটো দিয়ে মাছি ঢুকতে পারে, কিন্তু বেরোতে না পারে।
৫) বাড়ির আশেপাশে আবর্জনার স্তূপ করে রাখবেন না। তাহলেই মাছির উপদ্রব বাড়বে। ঘন ঘন আবর্জনা সরিয়ে ফেলার ব্যবস্থা করুন, তবেই মাছির উপদ্রব কম করা যাবে। মাছি এই আবর্জনার স্তূপেই ডিম পাড়ে। আবর্জনা ফেলার ডাস্টবিনও ঢাকা দিয়ে রাখুন।
৬) একটি কাঁচের বয়ামে বেশ কিছুটা অ্যাপল সিডার ভিনেগার ঢালুন। এবার বয়ামের খোলা মুখে একটি ফানেল বসিয়ে দিন। ভিনেগারের গন্ধে মাছি এসে ঢুকবে ফানেলের ভেতরে, কিন্তু বেরোনোর সুযোগ পাবে না। ঘরের যেসব জায়গায় মাছিদের আনাগোনা বেশি, সেসব জায়গায় এই ফাঁদ পাতুন।
৭) এমন কিছু এসেনশিয়াল অয়েল আছে, যেগুলোর গন্ধ মাছি একেবারেই পছন্দ করে না, যেমন - ল্যাভেন্ডার, লবঙ্গ, দারুচিনি, ইউক্যালিপটাস, পিপারমিন্ট, লেমনগ্রাস, বেসিল, ইত্যাদি। একটি স্প্রে বোতলে প্রত্যেকটি এসেনশিয়াল অয়েল দশ ফোঁটা করে দিন। তাতে জল দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। এবার এটি স্প্রে করুন ঘরের চারিদিক, দেখবেন মাছি পালাবে।



Click it and Unblock the Notifications
