Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
এই শীতকালে ভিটমানি ই তেলকে সঙ্গে রাখাটা জরুরি কেন জানেন?
গত এক সপ্তাহে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সংক্রমণ এবং জ্বরে আক্রান্ত হয়ে রোগী ভর্তির রেট মারাত্মক বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে সুস্থ থাকে ভিটামিন ই তেলকে সঙ্গে রাখতেই হবে।
শীতকালে একদিকে যেমন ত্বকের বারোটা বেজে যায়, তেমনি শরীর ভিতরে থেকে এতটা দুর্বল হয়ে পরে যে সর্দি-কাশির প্রকোপ মারাত্মক বৃদ্ধি পায়। এবারও যে এর অন্যথা হয়নি, তার প্রমাণ হাসপাতালের রোগীর সংখ্যা বৃদ্ধির মধ্যে দিয়েই জানতে পারা যাচ্ছে। গত এক সপ্তাহে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সংক্রমণ এবং জ্বরে আক্রান্ত হয়ে রোগী ভর্তির রেট মারাত্মক বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে সুস্থ থাকে ভিটামিন ই তেলকে সঙ্গে রাখতেই হবে। আর এমনটা করেন, তাহলে কী কী উপকার মিলতে পারে জানেন?
অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুষ্টিগুণে ভরপুর ভিটামিন ই তেল সমৃদ্ধ খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে এই তেলটি যদি ত্বকে লাগাতে শুরু করলে এই শীতে শুষ্ক ত্বকের সমস্যা যেমন দূর হয়, তেমনি শরীরের অন্দরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে ইমিউনিটি এতটা বেড়ে যায় যে নানাবিধ রোগ ভোগের আশঙ্কা একেবারে কমে যায়। প্রসঙ্গত, ন্য়াশনাল ইনস্টিটিউট অব হেল্থ অফিস অব ডায়েটারি সাপ্লিমেন্ট-এর রিপোর্ট অনুসারে ভিটামিন ই তেল দেহের অন্দের জমতে থাকা টক্সিক উপাদানদের বের করে দেয়। ফলে কোষেদের কোনও ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা যেমন কেম, তেমনি ক্যান্সারের মতো মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও হ্রাস পায়। এখানেই শেষ নয়, এই শীতে এই প্রকৃতিক উপাদানটিকে নানাভাবে ব্যবহার করলে মেলে আরও অনেক উপকার। যেমন ধরুন...

১. ত্বকের অন্দরে পুষ্টির ঘাটতি দূর করে:
বেশ কিছু গবেষণায় দেখা গেছে শীতকালে নিয়মিত ভিটামিন ই তেল মুখে লাগিয়ে ভাল করে মাসাজ করলে ত্বকের অন্দরে স্কিনের অন্দরে থাকা নার্ভ সেলের কর্মক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে। সেই সঙ্গে পুষ্টির ঘাটতিও দূর হয়। ফলে স্বাভাবিকভাবেই স্কিন সুন্দর এবং প্রাণচ্ছ্বল হয়ে ওঠে। এক্ষেত্রে একটা সেইফটিপিন দিয়ে ভিটামিন ই ক্যাপসুলকে ফাটিয়ে তার অন্দের থাকা তেলটিকে সংগ্রহ করে হাতের তালুতে নিয়ে ভাল করে মুখে লাগাতে হবে।

২. স্ট্রেচ মার্ক কমায়:
শরীররে বিভিন্ন জায়গায় হওয়া স্ট্রেচ মার্কের কারণে কি চিন্তায় আছেন? তাহলে আজ থেকেই ভিটামিন তেল লাগাতে শুরু করুন। দেখবেন অল্প দিনেই স্ট্রেচ মার্ক একেবারে কমে যাবে। আসলে ভিচামিন ই তেলটি ত্বকের অন্দরে প্রবেশ করে স্কিন টিস্যুর উৎপাদন বাড়িয়ে দেয়। ফলে ত্বক সুন্দর হয়ে উঠতে সময় লাগে না।

৩. কালো ছোপ ছোপ দাগ কমায়:
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই মুখে ছোপ ছোপ দাগ হতে শুরু করে। সেই সঙ্গে বলিরেখাও প্রকাশ পেতে শুরু করে। এক্ষেত্রেও ভিটামিন ই তেল বিশেষ ভূমিকা নেয়। বেশ কিছু স্টাডিতে দেখা গেছে নিয়মিত ভিটামিন ই তেল লাগাতে শুরু করলে ত্বকের অন্দরে পুষ্টির ঘাটতি দূর হয়। সেই সঙ্গে নতুন কোষের জন্মহার এত মাত্রায় বেড়ে যায় যে, কোনও ধরনের দাগ কমতেই সময় লাগে না। শুধু তাই নয়, ত্বকের উপর বয়সের ছাপও কমতে শুরু করে। স্কিন হয়ে ওঠে উজ্জ্বল এবং প্রাণবন্ত।

৪. পেশীর কর্মক্ষমতা বাড়ায়:
ভিটামিন ই শরীরের অন্দরে প্রবেশ করে দেহের প্রতিটি পেশীতে রক্তের সরবরাহ এতটা বাড়িয়ে দেয় যে মাসল স্ট্রেন্থ বাড়তে শুরু করে। সেই সঙ্গে পেশীর কর্মক্ষমতা এতটা বেড়ে যায় যে সার্বিকভাবে শরীরের সচলতা বৃদ্ধি পায়। প্রসঙ্গত, যে কোনও ধরনের পেশীর যন্ত্রণা কমাতেও এই তেলটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই এবার থেকে হাত-পায়ে ব্যথা হলে অল্প করে ভিটামিন ই তেল নিয়ে ভাল করে মালিশ করে নেবেন। দেখবেন কষ্ট কমতে সময় লাগবে না।

৫. ত্বকের শুষ্কতা দূর করে:
শীতকাল মানেই স্কিন ড্রাই হয়ে যাওয়া। সেই সঙ্গে ত্বকের সুন্দর্য কমে যাওয়া তো বটেই! তাই তো এই সময় ত্বককে সুন্দর রাখতে ভিটামিন ই তেল ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন ডার্মাটোলজিস্টরা। কারণ এই তেলটি ত্বকের অন্দরে আদ্রতা বজায় রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ফলে স্কিন শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা একেবারে কমে যায়।

৬. ডার্ক সার্কেল কমায়:
স্ট্রেস, কাজের চাপ, অনিদ্রা অথবা মানসিক অবসাদের কারণে চোখের তলায় কালি পরেছে? ফিকার নট! আজ থেকেই চোখের তলায় ভিটামিন ই তেল লাগাতে শুরু করুন। দেখবেন দারুন উপাকার মিলবে। একাধিক স্টাডিতে দেখা গেছে বাদাম তেলের সঙ্গে ভিটামিন ই তেল মিশিয়ে লাগালে ডার্ক সার্কেল কমতে একবারেই সময় লাগে না।

৭. সান বার্নের চিকিৎসায় কাজে লাগে:
গত কাল সারা দিন বন্ধুদের সঙ্গে চুটিয়ে আনন্দ করেছেন নিশ্চয়! আর এমবটা করতে গিয়ে এত মাত্রায় রোদে ঘুরেছেন যে মুখে একেবারে ট্যান পরে গেছে, কি তাই তো? চিন্তা নেই! ৩১ তারিখের আগে হারিয়ে যাওয়া সৌন্দর্য ফিরে পেতে আজ থেকেই নিয়োমিত ভিটামিন ই তেল, হাতে এবং মুখে লাগাতে শুরু করুন। দেখবেন রোদের কারণ হওয়া পোড়া ভাব কমে যাবে এবং স্কিন পুনরায় উজ্জ্বল এবং সুন্দর হয়ে উঠবে।



Click it and Unblock the Notifications