Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Homemade body lotion: হেভি বডি লোশনও কাজ করছে না? শীতে ত্বকের আর্দ্রতা ফেরাবে এই ঘরোয়া টোটকা
Homemade body lotion: গরমে যেমন অস্বস্তি, ঘাম আমাদের কালঘাম ছুটিয়েছে। তেমনই শীত (Winter) পড়তেই রুক্ষ-শুষ্ক ত্বকের (Rough-dry skin) সমস্যায় জেরবার কমবেশি সকলে। এই মরশুমে বাজারের নামিদামী বডি লোশন ব্যবহার করেও সুফল পাওয়া যায় না।
শুধু বডি লোশন (Body lotion) নয়, বডি অয়েলও এই সময় আমরা ব্যবহারকরে থাকি। কিন্তু তাতেও সমস্যা মেটে না। তাই আপনার এই সমস্যা মেটাবে আজকের প্রতিবেদন। আজ এমন একটি ঘরোয়া উপায় (Home remedies to restore skin moisture) আপনাদের জানানো হবে, যাতে সহজেই এই শীতে আপনি আপনার ত্বককে দিতে পারবেন হাইড্রেশন।

বাড়িতে তৈরি একটি প্রাকৃতিক লোশন (Natural lotion) আপনার ত্বকের সমস্যার সমাধান করবে। নারকেল তেল ও মোম দিয়ে তৈরি এই লোশন ব্যবহার করে, আপনি আপনার ত্বককে গভীরভাবে হাইড্রেট করতে পারেন। বাড়িতে এই লোশন (Homemade body lotion) তৈরি করতে আপনার অল্প উপাদানই লাগবে। আসুন জেনে নেওয়া যাক এই ঘরোয়া প্রতিকার ও তার উপকারিতা।
ঘরোয়া লোশন তৈরির উপাদান:
- নারকেল তেল- ২ টেবিল চামচ
- মোম- ১ টেবিল চামচ
- বাদাম তেল বা জলপাই তেল- ১ টেবিল চামচ
- ভিটামিন ই তেল- ৪-৫ ফোঁটা
- কয়েক ফোঁটা ল্যাভেন্ডার বা রোজ এসেনশিয়াল অয়েল (ঐচ্ছিক)
প্রস্তুতির পদ্ধতি:
- ডাবল বয়লারের সাহায্যে প্রথমে কম আঁচে নারকেল তেল এবং মোম গলিয়ে নিন।
- উভয় উপাদানই ভালোভাবে গলে গেলে এবার এতে বাদাম তেল ও ভিটামিন ই তেল যোগ করতে হবে।
- গ্যাস থেকে নামিয়ে নিয়ে এরমধ্যে এসেনশিয়াল অয়েলের কিছু ফোঁটা যোগ করুন।
- মিশ্রণটিকে একটু ঠাণ্ডা হতে দিন। তারপর একটি পরিষ্কার কাচের বয়ামে সংরক্ষণ করুন।
- তৈরি আপনার বাড়ির তৈরি লোশন। এটি একটি ঠাণ্ডা ও শুকনো জায়গায় রাখুন।
Dengue Home Remedies: চোখ রাঙাচ্ছে ডেঙ্গি-ম্যালেরিয়া, ঘরোয়া টোটকায় পাবেন স্বস্তি, দেখুন এক ঝলকে
ঘরোয়া এই লোশনের উপকারিতা
- নারকেল তেল ও মোম আমাদের ত্বককে গভীরভাবে হাইড্রেট করে এবং শুষ্কতা দূর করতে সাহায্য করে।
- এতে উপস্থিত ভিটামিন ই এবং ল্যাভেন্ডার তেল ত্বকের প্রদাহ এবং ফুসকুড়ি সারাতে সহায়ক।
- বাজারে পাওয়া লোশনের তুলনায় এই লোশন ত্বককে দীর্ঘ সময়ের জন্য হাইড্রেটেড রাখে।
- এই লোশন সম্পূর্ণ প্রাকৃতিক ও ঘরোয়া। তাই এতে কোনও রাসায়নিক নেই, যা স্পর্শকাতর ত্বকের কোনও ক্ষতি করবে না।
- মোম ত্বকে একটি প্রতিরক্ষামূলক স্তর গঠন করে, যা ঠাণ্ডা আবহাওয়া থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করে।



Click it and Unblock the Notifications