Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Dengue Home Remedies: চোখ রাঙাচ্ছে ডেঙ্গি-ম্যালেরিয়া, ঘরোয়া টোটকায় পাবেন স্বস্তি, দেখুন এক ঝলকে
Dengue Home Remedies: আবহাওয়া পরিবর্তনের সঙ্গেই বাড়ে মশার প্রাদুর্ভাব। মরশুমের পরিবর্তনে মশার জ্বালায় অতিষ্ট হয়ে ওঠে আপমর জনতা। বিকাল-সন্ধ্যা হতেই হু হু করে খোলা জানলা বা দরজা দিয়ে মশা ঢুকে পড়ে। আর এই মশা থেকেই ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো মারাত্মক রোগ আমাদের গ্রাস করে। সঠিক সময়ে চিকিৎসা না করা হলে রোগীর প্রাণও চলে যায়। তাই যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করেন, তবে এটি মারাত্মক আকার ধারণ করে।
ডেঙ্গির লক্ষণ দেখা দিতে ৩ থেকে ১৪ দিন পর্যন্ত সময় লাগতে পারে। ডেঙ্গির লক্ষণ (Dengue Symptoms) বলতে, জ্বর, গায়ে ব্যথা, র্যাশ ইত্যাদি হতে পারে। তাই এই বিষয়ে সতর্ক হওয়া খুবই প্রয়োজন। কিন্তু এটি ভাইরাল রোগ হওয়ায় তেমন কোনও ওষুধ নেই। এক্ষেত্রে আপনার সমস্যার সমাধান করতে পারে ঘরোয়া কিছু উপায়। চলুন একঝলকে দেখে নেওয়া যাক-

- দারুচিনির কাড়া
ডেঙ্গি ও ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীকে দারুচিনির কাড়া দেওয়াও উপকারী। আয়ুর্বেদ শাস্ত্রে এই কাড়া জ্বরের ভালো ওষুধ হিসেবে বিবেচনা করা হয়। আপনার যদি এটি তেতো মনে হয়, তবে সুস্বাদু করতে কিছুটা মধু দিয়ে খেতে পারেন।
- আদার রস
আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, উচ্চ জ্বরের ক্ষেত্রে আদার রস পান করা আরামদায়ক ও উপকারী। কারণ, এতে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য পাওয়া যায়। এটি পান করা শুধুমাত্র শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না, জ্বর সৃষ্টিকারী ভাইরাসও দূর করতেও সাহায্য করে।
- তুলসী পাতার রস
আয়ুর্বেদে তুলসীকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। তুলসীর পাতায় ডায়াফোরটিক এবং অ্যান্টি-পাইরেটিক বৈশিষ্ট্য রয়েছে। এর পাতা খেলে শরীরে দ্রুত ঘাম হয়, যার ফলে শরীরের তাপমাত্রা স্বাভাবিক হয়। সঙ্গেই জ্বরও ধীরে ধীরে কমে যায়।
- নিম গাছের পাতা
ডেঙ্গি এবং ম্যালেরিয়া প্রতিরোধে নিম পাতা খাওয়া বেশি উপকারী। মনে রাখবেন, নিমের পাতায় আছে ভাইরাস ও ব্যাকটেরিয়া মারার ক্ষমতা। এই পাতা খেলে ম্যালেরিয়া, উচ্চ জ্বর, ডেঙ্গি, ফ্লু-এর মত অনেক রোগই নিরাময় করা সম্ভব।



Click it and Unblock the Notifications