বর্ষাকালে ঘরে স্যাঁতস্যাঁতে গন্ধে টেকা দায়, দুর্গন্ধ কাটান ডিআইওয়াই রুম ফ্রেশনারে!

By Bhagysree Sarkar

বর্ষাকাল মানেই একাধিক রোগব্যাধি। এরমধ্যেই মাথাচাড়া দিয়ে ওঠে ডেঙ্গি ও ম্যালেরিয়ার মত মশাবাহিত রোগগুলি। কারণ, এই সময় একাধিক জায়গায় জল জমে থাকে। আর এই জমা জলেই বংশ বিস্তার করে মশা। তাই বর্ষাকালে মশার উপদ্রবে অতিষ্ট হয়ে ওঠে জনজীবন। সন্ধ্যা হলেই বাড়ির জানলা বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকে না। সঙ্গে রাত হলে আবার মশারির ব্যবহার। মশারি আবার অনেকেরই অপছন্দ, তাই বাধ্য হয়ে মশা তাড়ানোর মেশিন ব্যবহার করছে।

অনেকেরই ঘরে এই সময় স্যাঁতস্যাঁতে গন্ধ থাকে। যা এই বর্ষাকালে খুবই স্বাভাবিক। তবুও অতিথি আসলে আমাদের কোথাও গিয়ে একটু ইতস্তত বোধ করি। চলুন আজ আপনাদের জন্য খুব সাধারণ তবে কার্যকরী একটি ডিআইওয়াই রুম ফ্রেশনারের হ্যাক নিয়ে আসা হয়েছে। আপনার ব্যবহৃত মশা তাড়ানোর মেশিনগুলি খালি হলে সেগুলি ফেলে না দিয়ে জমা করুন। এই মেশিনগুলি পুনরায় ব্যবহার করার একটি দুর্দান্ত উপায় রয়েছে। এগুলির ব্যবহারে আপনি নিজের ঘরকে সুগন্ধিতে ভরিয়ে তুলতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক-

ছবি সৌজন্য - pexels

কীভাবে ডিআইওয়াই রুম ফ্রেশনার তৈরি করবেন-

এরজন্য আপনার লাগবে, ১ টি খালি মশা তাড়ানোর বাক্স, ২ চামচ বেকিং সোডা, ৭ থেকে ৮ ফোঁটা এসেনশিয়াল অয়েল। এটি আপনার পছন্দের যেকোনও গন্ধ হতে পারে, যেমন ল্যাভেন্ডার, লেবু, পুদিনা ইত্যাদি। আর লাগবে একটি টুথপিক বা ছুঁচালো কিছু।

প্রথমে খালি ক্যানের ঢাকনাটি সাবধানে খুলে ভেতরটা ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিন। এতে এর মধ্যে থাকা কেমিক্যালের গন্ধ চলে যাবে।

এবার বাক্সের নীচে প্রায় হাফ ইঞ্চি বেকিং সোডা যোগ করুন। বেকিং সোডা বাতাস থেকে গন্ধ শোষণ করে এবং এইভাবে বাতাস সতেজ অনুভব করতে সাহায্য করে।

এরপর এই বেকিং সোডায় ৭-৮ ফোঁটা এসেনশিয়াল অয়েল যোগ করুন। এটি সুগন্ধ ছড়াতে কাজ করবে। আপনি চাইলে বিভিন্ন সুগন্ধিও ব্যবহার করতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী।

এসেনশিয়াল অয়েল যোগ করা হলে বাক্সটি জল দিয়ে পূরণ করুন। সঙ্গে ঢাকনা শক্তভাবে লাগিয়ে ফেলুন। এতেই করবে কামাল।

এবার সাবধানে বাক্সের উপর ঢাকনা রাখুন। ফয়েল পেপার, কাপড় রাখুন অথবা রাবার ব্যান্ড দিয়ে শক্তভাবে এটিকে বন্ধ করুন। মনে রাখবেন, ফয়েল বা কাপড়ে কয়েকটি ছোট ছিদ্র না করলে কিন্তু এত কাজ বৃথা হবে। এতেই আসল সুগন্ধ বের হবে।

তৈরি আপনার ডিআইওয়াই রুম ফ্রেশনার। এই বর্ষার আবহাওয়ায় সতেজতা বজায় রাখতে, প্রতি সপ্তাহে উপাদানগুলি পরিবর্তন করুন এবং পুনরায় ব্যবহার করুন। দেখবেন ঘরে আর কোনও দুর্গন্ধ টিকতে পারবে না।

Story first published: Wednesday, August 7, 2024, 19:49 [IST]
X
Desktop Bottom Promotion