একাধিক রোগের হাত থেকে বাঁচতে বাজার চলতি টুথপেস্ট ব্যবহার না করে বাড়িতেই বানান প্রাকৃতিক টুথপেস্ট

বাজার চলিতি টুথপেস্টে উপস্থিত একাধিক ক্ষতিকর উপাদানের প্রভাবে শরীরের কতটা ক্ষতি হতে পারে, তা নিশ্চয় এখন আর কারও অজানা নেই।

By Nayan

বাজার চলতি টুথপেস্টে উপস্থিত একাধিক ক্ষতিকর উপাদানের প্রভাবে শরীরের কতটা ক্ষতি হতে পারে, তা নিশ্চয় এখন আর কারও অজানা নেই। তাই তো দাঁত এবং শরীর, উভয়ের স্বাস্থ্যই দীর্ঘকাল ভাল রাখতে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি "হোমমেড" টুথপেস্টের ব্যবহার ছাড়া আর কোনও উপায় আছে বলে তো মনে হয় না। ভাববেন না এই বাড়িতে পেস্ট বানানো মোটেও কঠিন কাজ। বেশ কিছু সহজলভ্য উপাদানকে মিলিয়ে এই পেস্ট বানাতে কম-বেশি ২০ মিনিট সময়ও লাগবে না। তাই সুস্থ ভাবে বাঁচতে এখনই শিখে ফেলুন টুথপেস্ট বানানো।

যে যে উপকরণগুলির প্রয়োজন পরবে:
১. নারকেল তেল- ১-২ কাপ
২. খাবার সোডা- ২-৩ চামচ
৩. স্টেবিয়া পাতার গুঁড়ো- ২ টো ছোট প্যাকেট (কসমেটিক্সের দোকান থেকে অথবা অনলাইনেও কিনতে পারবেন এটি)
৪. দারচিনি তেল- ১৫-২০ ড্রপ

এইসব উপাদানের উপকারিতা:

নারকেল তেল:

নারকেল তেল:

এতে উপস্থিত অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান মুখ গহ্বরে উপস্থিত ক্ষতিকর জীবাণুদের নিমেষে মেরে ফেলে। সেই সঙ্গে দাঁত এবং মাড়ির একাধিক রোগের প্রকোপ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

খাবার সোডা:

খাবার সোডা:

এটি আসলে সোডিয়াম বাই-কার্বোনেট, যা দাঁতের আবরণকে শক্তপোক্ত করার পাশাপাশি ক্যাভিটির হাত থেকেও রক্ষা করে।

স্টেভিয়া পাতার গুঁড়ো:

স্টেভিয়া পাতার গুঁড়ো:

এতে উপস্থিত প্রাকৃতিক মিষ্টি জাতীয় উপাদান বাড়িতে বানানো টুথপেস্টের স্বাদ বাড়াতে কাজে লাগে। আর যেহেতু প্রাকৃতিক উপাদান ব্যবহার করে পেস্টের স্বাদ বৃদ্ধি করা হচ্ছে, ফলে এমন পেস্ট ব্যবহার করলে ওজন বৃদ্ধি বা ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে না, যা বাজার চলতি টুথপেস্ট ব্যবহার করলে থাকে।

দারচিনি তেল:

দারচিনি তেল:

এই তেলে উপস্থিত বেশ কিছু কার্যকরী উপাদান দাঁতে পোকা লাগার আশঙ্কা কমায়, সেই সঙ্গে দাঁতের যন্ত্রণা এবং নানা ধরনের দাঁত এবং মাড়ির রোগ সারায়। এক কথায় বলা থেকে পারে মুখ গহ্বরের স্বাস্থ্য ঠিক রাখতে দারটিনি তেলের কোনও বিকল্প হয় না বললেই চলে।

পেস্টটি বানানোর পদ্ধতি:

পেস্টটি বানানোর পদ্ধতি:

১. একটা বাটিতে পরিমাণ মতো নারকেল তেল নিন। খেয়াল রাখবেন নারকেল তেলটা যেন তরল অবস্থায় থাকে।

২. এবার নারকেল তেলে একে একে বাকি উপাদানগুলি মিশিয়ে ভাল করে নারাতে থাকুন। এমনভাবে নারান যাতে সবকটি উপাদান ঠিক মতো মিশে যাওয়ার সুযোগ পায়। প্রসঙ্গত, যখন নারকেল তেলে বাকি উপাদানগুলি মেশাবেন, তখন সবথেকে শেষে মেশাবেন খাবার সোডা।

৩. এবার মিশ্রনটি একটা কাঁচের বোতলে ঢেলে নিন।

৪. প্রত্যেকদিন সকালে এই মিশ্রনে ব্রাশটা কিছুক্ষণ চুবিয়ে রাখার পর দাঁত মাজবেন। এমনটা করলে দাঁত এবং মাড়ি সুন্দর হয়ে উঠবে, সেই সঙ্গে বাজার চলতি টুথপেস্টের ক্ষতিকর প্রভাব থেকেও বেঁচে থাকা সম্ভব হবে।

X
Desktop Bottom Promotion