Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
সয়াবিন খান তো?
বাঙালিদের কাছে সয়াবিন খুবই পরিচিত একটি খাবার। প্রায় মাংসের মতো করে রান্না করে এক থালা ভাত মুহূর্তে পেটে চালান করতে পারে যে কোনও বাঙালি। যদিও, আমরা যেটিকে সয়াবিন ভেবে রান্না করি, তা হল, সয়া চাঙ্ক। আর সয়াবিন হল, সয়ার বীজ। এই বীজ আমাদের শরীরের জন্য খুবই উপকারি। কারণ, সয়াবিন আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করে, ওজন বাড়াতে সাহায্য করে, ক্যান্সার রোধ করে, হাড় শক্ত করে, ঋতুস্রাবের সময় শরীর ভাল রাখে, সেই সঙ্গে আরও অনেক উপকারে লাগে। সয়াবিন এত ধরণের কাজ করতে পারে, তার কারণ, সয়াবিনের মধ্যে সয়া দুধ এবং উদ্ভিজ্জ প্রোটিন বজায় থাকে।
সোয়াবিনের পুষ্টিগুণ
সোয়াবিন প্রচুর পরিমাণে পুষ্টিগুণে সমৃদ্ধ। ভিটামিন এবং নানা রকমের প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ থাকে এটি। এছাড়াও, প্রোটিন, দুগ্ধজাত ফাইবারের উপস্থিতিও লক্ষ্য করা যায়। সয়াবিনের মধ্যে নানারকম ভিটামিন যেমন, ভিটামিন কে, রাইবোফ্ল্যাবিন, ফোলেট, ভিটামিন বি৬, থাইয়ামিন এবং ভিটামিন সি উপস্থিত থাকে। এছাড়াও, খনিজ উপাদানও বজায় থাকে সয়াবিনের মধ্যে। একইসঙ্গে, আইরন,ম্যাঙ্গানিজ, কপার, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, সেলেনিয়াম এবং ক্যালসিয়াম ইত্যাদি থাকে। সয়াবিনের মধ্যে প্রছুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টও উপস্থিত থাকে।
সয়াবিন কিভাবে আমাদের শরীর ভালো রাখে? সয়াবিন নানারকম ভাবে আমাদের শরীর চাঙ্গা রাখতে সাহায্য করে। তাহলে আর অপেক্ষা কেন, জেনে নেওয়া যাক সয়াবিনের নানারকম গুণাবলী সম্পর্কে...

১.হজম ক্ষমতা বৃদ্ধি করে:
শরীর ভাল রাখতে প্রচুর পরিমাণে প্রোটিনের প্রয়োজন পরে। কারণ শরীরে উপযুক্ত পরিমাণে প্রোটিন উপস্থিত থাকলে তবেই হজম প্রক্রিয়া ভালো ভাবে সম্পন্ন হতে পারে। প্রোটিন কোষ এবং ধমনীর যত্নে এবং রক্ষার্থে উপযুক্ত ভুমিকা পালন করে থাকে সোয়াবিন। এই প্রাকৃতিক উপাদানটির মধ্যে উপস্থিত প্রোটিন, কোষ তৈরি হতে এবং তাকে ভাল রাখতে সাহায্য করে। যারা মূলত, নিরামিষাশী হন, তাঁদের শরীরে প্রোটিনের ঘাটতি দেখা যায়। সেই ঘাটতিকে পূরণ করতে হলে পরিমিত হারে সয়াবিন খাওয়া উচিত।

২.ওজন বৃদ্ধি করতে সাহায্য করেছ:
সয়াবিন মূলত দুইভাবে কাজ করতে পারে। প্রথমত, সয়াবিন বা সয়াজাত যে কোনও উপাদান খুব তাড়াতাড়ি আমাদের পেট ভরিয়ে দিতে সাহায্য করে। তার ফলে, আমাদের অতিরিক্ত কোনও খাবার খাওয়ার দরকার পড়ে না। অন্যদিকে, সয়াবিনের মধ্যে উপযুক্ত পরিমাণে প্রোটিন এবং ফাইবার উপস্থিত থাকায় শরীরের ওজনও বৃদ্ধি হয়। তাই যারা খুবই রোগা বা দুর্বল, তাঁরা সয়াবিন একটু বেশি হারে খেলে কোনও ক্ষতি নেই। তবে, সয়াবিন খেলে যদি কেউ মোটা হয়, তা কখনোই খারাপ নয়। কারণ এই মোটা হয়ে যাওয়ার মধ্যে ক্ষতিকারক কোনও ফ্যাট বা কোলেস্টেরল নেই। তাই সয়াবিন খেয়ে ওজন বাড়াতে চাইলে তাঁতে কোনও খারাপ প্রভাব পড়ে না।

৩.ক্যান্সার রোধ করতে সাহায্য করে:
সয়াবিন বেশ কিছু ধরণের ক্যান্সার রোধ করতে সাহায্য করে। কারণ, সয়াবিনের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে। এই অ্যান্টি অক্সিডেন্ট শরীরে উপস্থিত ক্ষতিকারক ফ্রি র্যাডিকালগুলিকে দুর্বল করতে সাহায্য করে। এরফলে, আমামদের শরীরে কোনও ক্ষতিকারক কোষ গঠন হতে পারে না। এছাড়াও, সয়াবিনের মধ্যে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফাইবার থাকায়, কোলোরেক্টালের সম্ভাবনা এবং কোলোন ক্যান্সারের সম্ভাবনা থাকে না। অন্যদিকে, এই ফাইবার খাদ্য

৪.হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে:
সয়াবিনের মধ্যে বেশ কিছু পরিমাণে ফ্যাট উপস্থিত থাকে, যদিও, এই ফ্যাট শরীরের কোনোরকম ক্ষতি করে না। সয়াবিনে যে ধরণের ফ্যাট উপস্থিত থাকে, তা কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এরফলে, হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়া বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। মনে রাখতে হবে যে, আমাদের শরীরের যত্নে বেশ কিছু ফ্যাটি অ্যাসিডের গুরুত্ব আছে। যার ফলে, নিয়মত পরিমিত হারে এমন ধরণের খাদ্য গ্রহণ করা উচিত, যাতে এই ফ্যাটি অ্যাসিডগুলি আমরা গ্রহণ করতে পারি। তেমনই দুটি ফ্যাটি অ্যাসিড হল, লিনোলিক অ্যাসিড এবং লিনোলেনিক অ্যাসিড, যা পরিমিত হারে সয়াবিনের মধ্যে উপস্থিত থাকে। এতে মাংশপেশির কাজ দৃঢ় হয়। এছাড়াও রক্তচাপ বজায় রাখতে এই ফ্যাটি অ্যাসিডগুলির ভূমিকা অনস্বীকার্য।

৫.ঋতুস্রাবের সমস্যা দূর করে:
সয়াবিনের মধ্যে প্রচুর পরিমাণে আইসোফ্ল্যাবোনস থাকে, যা নারীদের জননতন্ত্রের সার্বিক উন্নতি ঘটায়। মনে রাখতে হবে যে, ঋতুস্রাব চলাকালীন, নারীদের ইস্ট্রোজেন লেভেল অনেক কমে যায়। ঠিক এই সময়, আইসোফ্ল্যাবোনস ইস্ট্রোজেনের মাত্রা ধরে রাখতে সাহায্য করে। এছাড়াও ঋতুস্রাবের আগে এবং চলাকালীন স্বভাবে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন- হঠাৎ করে মুড বদলে যাওয়া, প্রচণ্ড খিদে পাওয়া ইত্যাদি। এগুলিকে খুব সহজেই দূর করতে পারে আইসোফ্ল্যাবোনস। তাই, মেয়েদের জন্য খুবই উপকারী একটি খাদ্য হল সয়াবিন।

৬.ফাইবারের ঘাটতি মেটায়:
ঠিকঠাক ভাবে খাবার হজম হতে আমাদের প্রচণ্ড ভাবে সাহায্য করে ফাইবার। ফাইবারের মূল কাজ হল, আমরা যে খাদ্য গ্রহণ করি, তাঁর অপ্রয়োজনীয় অংশগুলিকে একত্রিত করে মল গঠন করা এবং কোনও সমস্যা ছাড়াই তাকে শরীরের বাইরে বের করে আনা। এছাড়াও, ফাইবার খুব সহজে খাবার হজম হতেও সাহায্য করে। যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন, তাঁদের জন্য ফাইবার খুবই উপকারি। তাই পরিমিত হারে সয়াবিন খাওয়া প্রায় সকলেরই উচিত।

৭.হাড়ের যত্নে কার্যকরি ভুমিকা নেয়:
সয়াবিনের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ উপাদান রয়েছে। যেমন- ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, সেলেনিয়াম এবং জিঙ্ক। এই উপাদানগুলি আমাদের শরীর গঠনে উল্লেখযোগ্য ভুমিকা গ্রহণ করে। এই উপাদানগুলি হাড়ের বৃদ্ধি এবং শক্তি বাড়াতে সাহায্য করে। তাই বেশ অনেকদিন ধরে যারা সয়াবিন খান, তাঁরা হাড়ের সমস্যা থেকে অনেক দূরে থাকেন।

৮.জন্মগত নানা সমস্যা রোধ করে:
সয়াবিনের মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স অনেকটা পরিমাণে উপস্থিত থাকে। এছাড়াও, সয়াবিনের মধ্যে ফলিক অ্যাসিড উপস্থিত থাকায় এটি গর্ভবতী নারীদের ক্ষেত্রে খুবই উপকারি। ফলিক অ্যাসিড গর্ভে থাকা ভ্রূণকে সুস্থ রাখতে সাহায্য করে। ফলে সুস্থ শিশু ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা বাড়ে।

৯.রক্ত সঞ্চালনে সাহায্য করে:
সয়াবিনে কপার এবং আইরন থাকে, যা রক্ত সঞ্চালন এবং লোহিত রক্তকণিকার গঠনে সাহায্য করে। এর ফলে আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে ভালভাবে রক্ত এবং অক্সিজেন চলাচল করতে পারে। এর ফলে হজম প্রক্রিয়ার উন্নতি ঘটে এবং এনার্জি বৃদ্ধি পায়। সেই সঙ্গে সয়াবিন রক্তাল্পতা হওয়ার সম্ভাবনাও দূর করে।

১০.ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে:
পৃথিবীর বহু মানুষই ডায়াবেটিসের দ্বারা আক্রান্ত। যদিও এই সমস্যা সমাধানে সোয়াবিনের জুড়ি মেলা ভার। কারণ, সয়াবিন আমাদের শরীরের ভেতর প্রয়োজনীয় মাত্রায় ইনসুলিন তৈরি করতে পারে। এর ফলে, ডায়াবেটিসের একদম প্রাথমিক পর্যায়ে এটি দারুণভাবে কাজ করে।

১১.নিদ্রাহীনতা দূর করে:
হজমের গণ্ডগোল হলে তা ঘুমেরও ব্যাঘাত ঘটায়। আর তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে সয়াবিন খেতেই পারেন। কারণ, সয়াবিনের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে, যা আমাদের হজম প্রক্রিয়া চালিত করে এবং দারুণভাবে ঘুম পাড়াতে সাহায্য করে।



Click it and Unblock the Notifications