Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
প্রতিদিন ব্রকলি খাওয়া উচিক কেন জানেন?
বেশ কিছু বছর ধরে ভারতীয়দের কাছে প্রিয় সবজি হিসাবে উঠে এসেছে ব্রকলি। মূলত কন্টিনেন্টাল খাবারেই এর ব্যবহার চোখে পড়তো। মেয়নিজের সঙ্গে মিশিয়ে ব্রকলির সালাড বা ব্রকলির সঙ্গে মাশরুম
বেশ কিছু বছর ধরে ভারতীয়দের কাছে প্রিয় সবজি হিসাবে উঠে এসেছে ব্রকলি। মূলত কন্টিনেন্টাল খাবারেই এর ব্যবহার চোখে পড়তো। মেয়নিজের সঙ্গে মিশিয়ে ব্রকলির সালাড বা ব্রকলির সঙ্গে মাশরুম, ছোট ভুট্টা মিশিয়ে হালকা করে ভাজা, এই ছিল এতদিনের ব্রকলির পরিচয়। তবে বাড়িতে বানালে তার নানা পদ আমরা খেয়ে থাকি। তা এই ব্রকলি আমরা কেন খাই? কি এমন আছে যে ব্রকলি খেতেই হবে? এতসব প্রশ্নের উত্তর তো আর এক কোথায় দেওয়া যায় না। তাই ব্রকলি নিয়ে রইল বোল্ডস্কাইয়ের এই বিশেষ প্রতিবেদন।
ব্রকলি মূলত কপি জাতীয় একটি সবজি। গাঢ় সবুজ রঙের এই সবজি দেখতে যেমন বেশ আলাদা, তেমনই এই সবজির গুণও অনেক। যেমন...

১. ক্যান্সার রোধ করতে পারে
ব্রকলি ক্যান্সার রোধ করতে পারে। একইসঙ্গে এই সবজি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে দারুণ কাজ করে। ব্রকলির মতো একইরকম কাজ করে ফুলকপি এবং বাঁধাকপি। ব্রকলি শরীরে ইস্ট্রোজেনের মাত্রা কমাতে সাহায্য করে। এর ফলে, শরীরে সহজে ক্যান্সার বাসা বাঁধতে পারে না। গবেষণায় প্রমাণিত হয়েছে যে, ব্রকলি জরায়ু এবং স্তন ক্যান্সার রোধ করতে পারে।

২.কোলেস্টেরল কমাতে পারে
এমন বহু সবজি আছে, যা আমাদের শরীর থেকে ক্ষতিকারক কোলেস্টেরল কমাতে সাহায্য করে। তেমনই একটি সবজি হল ব্রকলি। এর কারণ, ব্রকলির মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং এই ফাইবার জলে দ্রাব্য। ফলে, এই ফাইবার শরীর থেকে ক্ষতিকারক কোলেস্টেরল বের করে দিতে পারে। গবেষণায় প্রমাণিত হয়েছে যে, কিছু ধরণের ব্রকলি শরীর থেকে ৬ শতাংশ হারে কোলেস্টেরল দূর করতে পারে।

৩. অ্যালার্জির প্রকোপ কমায়:
অ্যালার্জি এবং প্রদাহজনিত সমস্যা দূর করতে পারে
ব্রকলি। গবেষণায় প্রমাণিত হয়েছে যে, আমাদের শরীরে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে যে অ্যালার্জি হয়, তা সহজেই দূর করতে পারে এই সবজি। এর কারণ, ব্রকলির মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি অ্যাসিড থাকে, যা প্রদাহজনিত সমস্যা দূর করতে পারে। অন্যদিকে যারা বাতের সমস্যায় ভোগেন, তাদের জন্য ব্রকলি খুবই উপকারি সবজি। কারন ব্রকলির মধ্যে সালফোরাফেন থাকে। এই বিশেষ উপাদান হাড় ক্ষয়ে যাওয়ার সমস্যা রোধ করে এবং প্রদাহজনিত সমস্যা তৈরি হওয়ার হাত থেকে রক্ষা করে।

৪.শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ঠাসা
ব্রকলির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরকে নানা দিক থেকে সুস্থ থাকতে সাহায্য করতে পারে। ব্রকলির মধ্যে থাকে ভিটামিন সি, যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে। এছাড়াও, ব্রকলির মধ্যে থাকে ফ্ল্যাবোনয়েড, যা ভিটামিন সি-এর বিপাকে সাহায্য করে। ব্রকলির মধ্যে এছাড়াও আছে ক্যারোটেনয়েড লুটেইন, জিয়াকজ্যান্থিন, বেটাক্যারোটিন এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট।

৫.হাড়ের স্বাস্থ্য ভাল রাখে:
ব্রকলির মধ্যে থাকে ভিটামিন কে এবং ক্যালসিয়াম। এর ফলে, ব্রকলি হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে দারুণ সাহায্য করে। অন্যদিকে, অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনাও কমায়। ব্রকলির মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামও থাকে। একইসঙ্গে থাকে ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং ফসফরাস। এই সব পৌষ্টিক উপাদান থাকার ফলে ব্রকলি শিশুদের জন্য এবং বয়স্কদের জন্য দারুণভাবে উপকারি। এছাড়াও যে সকল নারী শিশুকে স্তন্যপান করান, তাদের জন্যও ভীষণভাবে উপকারি এই সবজি।

৬.হার্ট ভাল রাখতে সাহায্য করে
ব্রকলির মধ্যে প্রদাহজনিত সমস্যা প্রতিরোধকারী উপাদান থাকায়, এটি রক্তনালীকে নানা সমস্যার হাত থেকে রক্ষা করতে পারে। মূলত, যাদের রক্তে শর্করার মাত্রা বেশি অর্থাৎ, ব্লাড সুগারের সমস্যা রয়েছে, তাদের রক্তনালী ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। যদিও এই ধরণের সমস্যাকে প্রতিরোধ করতে পারে ব্রকলি। ব্রকলি হার্টের জন্যও ভীষণভাবে উপকারি। এর কারণ, ব্রকলির মধ্যে ফাইবার, ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন থাকে। এরফলে, রক্তচাপ সঠিকভাবে বজায় থাকতে পারে। ব্রকলি ক্ষতিকারক কোলেস্টেরল রোধ করতেও সাহায্য করে।
ওজন কমাতেও সাহায্য করে ব্রকলি। কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। প্রসঙ্গত ফাইবার খাবার সহজেও দারুনভাবে সাহায্য করে। সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্য দূর করে, রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখে এবং অতিরিক্ত ফ্যাট জাতীয় উপাদান শরীর থেকে দূর হয়। ব্রকলির মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা দেহে প্রোটিনের ঘাটতি কমাতে সাহায্য করে।

৭. শরীর থেকে দূষিত পদার্থ দূর করে
ব্রকলির মধ্যে থাকা একাধিক উপকারি উপাদান শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে দেয়। অন্যদিকে ব্রকলির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, সার্বিকভাবে শরীরের গঠনে বিশেষ ভূমিকা নেয়।

৮.ত্বকের যত্নে সাহায্য করে
ব্রকলি শুধু ত্বককে উজ্জ্বল রাখতে নয়, ত্বকের যাতে কোনও ক্ষতি না হয়, তার জন্য প্রতিরোধ ক্ষমতাও গড়ে তোলে। আগেই বলে হয়েছে, ব্রকলির মধ্যে প্রচুর পরিমাণে পৌষ্টিক উপাদান রয়েছে। যেমন, ভিটামিন সি, খনিজ উপাদান যেমন জিঙ্ক এবং কপার ইত্যাদি। এইসব উপাদানগুলি এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। প্রসঙ্গত, ব্রকলির মধ্যে থাকা ভিটামিন কে, অ্যামিনো অ্যাসিড এবং ফোলেট ত্বকে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। ফলে স্কিন উজ্জ্বল এবং প্রাণচঞ্চল হয়ে ওঠে।

৯.চোখের যত্নে কাজে আসে
ব্রকলির মধ্যে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে। এছাড়াও থাকে ভিটামিন এ, ফসফরাস এবং অন্যান্য ভিটামিন যেমন বি কমপ্লেক্স, ভিটামিন সি এবং ই। এতরকম উপাদান থাকায় ব্রকলি চোখের জন্য দারুণ ভাবে উপকার করে। এছাড়াও, চোখের নানারকম রোগ এবং সমস্যা দূর করে দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়াও, যাদের সারাদিন চোখে খুব ছাপ পরে তাদের জন্য ব্রকলি খুবই উপকারি একটি সবজি।

১০.বয়স ধরে রাখতে সাহায্য করে
ব্রকলির মধ্যে যে সকল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তা শুধু শরীরকে বাইরে থেকে নয়, ভিতর থেকেও সুস্থ রাখতে সাহায্য করে। যেমন, ব্রকলির মধ্যে থাকা ভিটামিন সি বয়স ধরে রাখতে সাহায্য করে। ব্রকলি ত্বকের জন্য ক্ষতিকারক বিভিন্ন ফ্রি র্যাডিকাল প্রতিরোধ করতে পারে। এছাড়াও ব্রকলি খেলে ত্বকে বলিরেখা, ভাঁজ পড়ে যাওয়া, ব্রণ ইত্যাদি সমস্যা দূর হয়।



Click it and Unblock the Notifications