Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বর্ষায় হানা দেয় ফাঙ্গাল ইনফেকশন, আতঙ্কিত না হয়ে ভরসা রাখুন এই ঘরোয়া প্রতিকারে!
প্রখর গরমের থেকে স্বস্তি দেয় বর্ষা। সঙ্গে মেঘলা দিনের এক শান্তি। তবে জল-কাদা, জামা-কাপড় শুকনো, নানা অসুখ এসবও হয় এই আবহাওয়াতেই। এছাড়া এই বর্ষায় ভিজে ও স্যাঁতসেতে আবহাওয়ার জন্য কিছু ছত্রাকঘটিত সমস্যাও বর্ষায় সমস্যায় ফেলে আমাদের। শুধু তাই নয়, এই সময়ে আরও অনেক ধরনের রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। যার চিকিৎসায় এমনকি ওষুধও ব্যর্থ প্রমাণিত হয়েছে। ছত্রাক সংক্রমণ এর মধ্যে একটি।
বর্ষার অন্যতম সমস্যা হল জামাকাপড় ভিজে যাওয়া। তাই অবশ্যই ব্যাগে শুকনো জামা রাখুন। গন্তব্যে পৌঁছিয়ে আগে সেই ভেজা জামা বদলে ফেলুন। অতিরিক্ত মোজাও রাখুন ব্যাগে। ভিজে পোশাক গায়ে শুকোনো এই সময় একেবারেই উচিত নয়। এতে শরীরের ছত্রাকঘটিত রোগ হানা দেয়। বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে উচ্চ আর্দ্রতা থাকে, যেখানে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায়। এগুলিই ব্যাকটেরিয়া যা ছত্রাকের সংক্রমণ ঘটায়।

ছত্রাক সংক্রমণ যে কোনও বয়সের পুরুষ এবং মহিলাদের প্রভাবিত করতে পারে। এর প্রভাব পুরো শরীরের যেকোনো অংশে হতে পারে। তাই এই সময় একটু বেশি সতর্ক হোন। তবে একবার এই সমস্যা দেখা দিলে দামী ওষুধ খেয়েও রোগ সারে না। তাই আজকের প্রতিবেদনে এমন কিছু ঘরোয়া প্রতিকার সম্বন্ধে বলা হবে, যা কার্যকরী। আসুন জেনে নেওযা যাক-
বিশেষজ্ঞদের মতে, সাধারণত বৃষ্টিতে ভিজে এবং দীর্ঘক্ষণ ভেজা কাপড়ে থাকার কারণে ছত্রাকের সংক্রমণ ছড়ায়। এমন পরিস্থিতিতে সংক্রমণ এড়াতে প্রতিদিন দুবার স্নান করা উচিত। পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরিধান করা উচিত। আপনার তোয়ালে এবং সাবান আলাদা রাখার অভ্যাস করতে হবে। বৃষ্টিতে ভিজলে সাথে সাথে স্নান সেরে পরিষ্কার কাপড় পরুন। এছাড়াও আর কী প্রতিকার রয়েছে দেখুন
- বর্ষায় ছত্রাকের সংক্রমণ এড়াতে দই খাওয়া যেতে পারে। আসলে, দই এবং প্রোবায়োটিকগুলিতে ভালো ব্যাকটেরিয়ার উপস্থিতি রয়েছে। যা অনেকগুলি ছত্রাকের সংক্রমণকে দূরে রাখতে সাহায্য করতে পারে।
- ছত্রাকের সংক্রমণ এড়াতে টি ট্রি ওয়েল ব্যবহার করতে পারেন। এটিতে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা আপনাকে স্বস্তি দেবে। এরজন্য টি ট্রি অয়েল এবং নারকেল বা অলিভ অয়েল আক্রান্ত স্থানে লাগাতে হবে।
- ছত্রাক সংক্রমণেও আরও একটি কার্যকরী উপায় হল নারকেল তেলের ব্যবহার। নারকেল তেলে উপস্থিত অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য এই সমস্যা দূর করতে কার্যকর বলে মনে করা হয়। এটি আক্রান্ত স্থানে দিনে ৪-৫ বার ব্যবহার করুন। তাহলেও সমস্যা মিটবে।
নখে হলদে দাগ-ভেঙে পড়ছে, একেবারে বেহাল দশা! কীভাবে যত্ন নেবেন?
- এছাড়াও আপেল সাইডার ভিনেগার সংক্রমণ এড়াতেও কার্যকর বলে বিবেচিত হয়। এতে অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে, যা এই দাগ থেকে মুক্তি পেতে পারে। ১ গ্লাস গরম জলে ২ চা চামচ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে ব্যবহার করতে পারেন। এতেও রেহাই মিলবে।



Click it and Unblock the Notifications